১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৫

box

ট্রাক উল্টে প্রাণ গেল তিন গরু ব্যবসায়ীর

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া মারা গেছে ট্রাকে থাকা ছয়টি গরু। বুধবার ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া, একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম এবং ওই এলাকার আনোয়ার হোসেন। ...

মিয়ানমারকে নতুন তালিকা দিয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক : রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের আগে যাচাইয়ের জন্য ২৫ হাজার রোহিঙ্গার নতুন একটি তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার রোহিঙ্গার নামের তালিকা মিয়ানমার কর্তৃপক্ষকে দিয়েছে বাংলাদেশ। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিন্ট থোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এক দীর্ঘ বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান সাংবাদিকদের এ ...

ডেঙ্গু আক্রান্ত আলমগীর

বিনোদন ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আলমগীর। এ অভিনেতার বর্তমান অবস্থা প্রসঙ্গে তার মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘আব্বু আগের তুলনায় বেশ খানিকটা ভালো, তবে শরীর খুব দুর্বল। আপাতত ঝুঁকিমুক্ত। তাই চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।’ পাঁচদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে যান আলমগীর। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে। তারপর চিকিৎসকের পরামর্শে নগরীর একটি হাসপাতালে ভর্তি ...

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

২০১৯-২০ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। এতে ২০২০ সালের জুন পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে। গত জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হযেছিল ১৬ দশমিক ৫ শতাংশ। তবে জুন পর্যন্ত অর্জন হয়েছে মাত্র ...

একজনকে বাঁচাতে আরও পাঁচজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একজনকে বাঁচাতে গিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন। বুধবার সকাল উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন শামীম, প্রীতম ও ভুট্টো লাল। বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি। ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ...

৬০ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্ত ১৫ হাজার

দেশজনতা অনলাইন : স্বাস্থ্য অধিদফতর ৬০ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার তথ্য জানিয়েছে। আর এ জ্বরে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৫৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছেন ১৩ হাজার ৫২৪, আর ঢাকার বাইরের জেলাগুলোতে রয়েছেন এক হাজার ৮৪৫ জন। মঙ্গলবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে চিত্র উঠে এসেছে। অপরদিকে, সরকারি হিসাবমতে এ ...

এবার ডেঙ্গুতে মারা গেলেন এসআই কোহিনুর

দেশজনতা অনলাইন : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোহিনুর আক্তার নামে একজন এসআই (উপপরিদর্শক) মারা গেছেন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১টার দিকে তিনি মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি টাঙ্গাইলে। রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালের পরিচালক (ডিআইজ) হাসানুল হায়দার জানান, কোহিনুর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই রাজারবাগ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ...

স্বাস্থ্য বিভাগের সবার ঈদের ছুটি বাতিল

দেশজনতা অনলাইন :  দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রাণঘাতী এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদুল আজহার সময় পরিস্থিতি সামাল দেয়া যেন কঠিন না হয়, সেজন্য স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে মন্ত্রিপরিষদের ...

মিন্নির জামিন নামঞ্জুর

বরগুনা প্রতিনিধি :  রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি এবং মামলার তদন্ত কর্মকর্তার বক্তব্য শোনার পর বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২৩ জুলাই মিন্নির আইনজীবীরা এই জামিন আবেদন করেছিলেন।আইনজীবীরা জানান, ...

ডেঙ্গুর পরীক্ষা নিয়ে প্রতারণা, ইবনে সিনার ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দেশজনতা অনলাইন : ইবনে সিনা হাসপাতালের চার কর্মককর্তার বিরুদ্ধে ডেঙ্গু জ্বরের পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন এক আইনজীবী। মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা মহানগর হাকিম দিদার হোসেনের আদালতে ঢাকা বারের আইনজীবী রমজান আলী সরকার মামলাটি করেন।আসামিরা হলেন,  ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান, ইবনে সিনা গ্রুপের চেয়ারম্যান, ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং কনসালট্যান্ট (হেমাটোলজিস্ট)  প্রফেসর কর্নেল (অব.) মনিরুজ্জামান। ...