১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

box

ঈদে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না: সেতুমন্ত্রী

দেশজনতা অনলাইন : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের আগে-পরে সাত দিন ...

খেতে খেতে জানা যাবে ঢাকার ইতিহাস

দেশজনতা অনলাইন: পুরান ঢাকার প্রতিটি মহল্লায় রয়েছে ঢাকার প্রাচীন ঐতিহ্যের স্পর্শ। এর প্রতিটি গলি, ঘুপচি কিংবা মোড়ের সঙ্গে রয়েছে ইতিহাসের যোগসূত্র। সেই ইতিহাসের খোঁজ এবার মিলবে খাবার হোটেলে বসে। খেতে খেতে জানা যাবে ঢাকার ইতিহাস। পুরান ঢাকার ৩৩/এ, পাটুয়াটুলি বাবুর্চিখানা। এটি মূলত হোটেল। হোটেলের বাইরে সাইনবোর্ড দেখে বুঝতে পারা কঠিন ভিতরের আয়োজন সম্পর্কে। অথচ ভিতরে ঢুকলেই গ্রাহক পাবেন ঢাকার ইতিহাসের ...

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা

দেশজনতা অনলাইন : মৌসুমি বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ...

৩৭০ ধারা বাতিল: দুই ভাগ হলো কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা বা ৩৫-এ ধারা বাতিল করেছে। একইসঙ্গে জম্মু-কাশ্মির থেকে ভেঙে আলাদা করে দিয়েছে লাদাখকে। সোমবার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করতে সংসদে প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের অনুমোদনের পরই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এই প্রস্তাবে সই করেছেন। প্রেসিডেন্টের সইয়ের সঙ্গে সঙ্গেই কাশ্মীরকে বিশেষ রাজ্যের ...

সংকটে ডেঙ্গু পরীক্ষা

দেশজনতা অনলাইন : তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মার্কেটে ডেঙ্গু শনাক্তের কিট ও রি-এজেন্ট কিনতে এসেছেন নরসিংদীর এক বেসরকারি ক্লিনিকের মালিক। কিন্তু কোনো দোকানেই পাচ্ছিলেন না। পরে জানতে পারেন, একটি দোকানে কিট আছে, তবে নিতে চাইলে প্রতি কিটের জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা করে দিতে হবে। পরে বাধ্য হয়েই চড়া দামে ডেঙ্গু শনাক্তের এসব কিট নিতে হয়েছে ওই ক্লিনিক মালিককে। আশি ...

কাশ্মীরে ১৪৪ ধারা: নেতারা গৃহবন্দী, বন্ধ স্কুল-কলেজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অবস্থা আরও জটিল হয়ে উঠছে। রবিবার রাতে রাজ্যের রাজধানী শ্রীনগর ও জম্মু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজ। বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা রাজ্যে মোবাইল টেলিফোন আর ইন্টারনেট সেবা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা একটি ...

১৪ বছর পর পরিচালনায় কবরী

বিনোদন প্রতিবেদক : ২০০৫ সালে ‘আয়না’ নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে আবির্ভাব হয়েছিল ‘সারেং বউ’ খ্যাত অভিনেত্রী কবরী সারোয়ারের। ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। এরপর রাজনীতিতে ঢুকে পড়ায় ছবি পরিচালনা তো দূরে থাক, অভিনয়েই তিনি অনিয়মিত হয়ে পড়েন। মেতে ওঠেন রাজনীতি নিয়ে। তবে নীরবতা ভাঙছেন স্বর্ণ যুগের নায়িকা কবরী। দীর্ঘ ১৪ বছর পর আবার তিনি ...

সুন্দরবনে থামছেই না বিষ প্রয়োগে মাছ শিকার

মোংলা প্রতিনিধিঃ সুন্দরবনে প্রজননের ভরা মৌসুমেও নিষেধাজ্ঞা অমান্য করে বিষ দিয়ে মাছ শিকার করছে এক শ্রেণির জেলেরা। ডিম পাড়ার সময় হওয়ায় জুলাই ও আগস্ট মাসে মাছ ধরা নিষিদ্ধ করেছে বন বিভাগ। কিন্তু নিষেধ অমান্য জেলে নামধারী মৎস্য দস্যুরা বনে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার করছে, যা মানুষের জীবন ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এ অবস্থা থেকে সুন্দরবনকে রক্ষার চেষ্টা চালিয়ে ...

ডেঙ্গুতে প্রাণ গেলো আবহাওয়া কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রীর

দেশজনতা অনলাইন : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক একেএম নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী। তার নাম শারমিন আক্তার শাপলা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ আগস্ট) তিনি মারা যান।আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক তাসলিমা ইমাম বলেন, শাপলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি বলেন, প্রশিক্ষণ নিতে তিন দিন আগে নাজমুল হক দক্ষিণ কোরিয়া গেছেন। যাওয়ার ...

কাঁঠালবাগানে এসিতে আগুন, একই পরিবারের চার জন দগ্ধ

দেশজনতা অনলাইন : রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এসি থেকে আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন−জাদুশিল্পী মুনিরুজ্জামান লিটন, তার স্ত্রী টুম্পা (২৭), মেয়ে লাইভা (৯) ও নয় মাসের ছেলে লিভান। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের ...