১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

box

মার্কিন নজরদারির গোপন ছবি ফাঁস করলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার টুইটার অ্যাকাউন্টে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের একটি ছবি প্রকাশ করেছেন। এর জের ধরে প্রশ্ন উঠেছে ট্রাম্প কি ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর নজরদারির গোপন তথ্য ফাঁস করলেন? উত্তর ইরানের ইমাম খামেনি মহাকাশ কেন্দ্র থেকে গত বৃহস্পতিবার ইরান একটি স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছিল। অবশ্য উৎক্ষেপণটি সফল হয়নি। ট্রাম্প প্রকাশিত সাদা-কালো ছবিটিতে দেখা ...

পাকিস্তানে সেতু ধসে গাড়ি নদীতে, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাাকিস্তানে একটি সেতু ধসে যাত্রীবাহী জিপ গাড়ি নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে আপার কোহিস্তানের কান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতরা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আপার কোহিস্তানের প্রধান বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা আহসানুল হক বলেন, ‘ব্রিজটি ধসে পড়ার পর একই উপজাতিভুক্ত ২৪ জন পানিতে তলিয়ে যায় ...

কত আয় করল সাহো?

বিনোদন ডেস্ক : ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সাহো। বাহুবলি সিনেমার পর এটি প্রভাসের প্রথম সিনেমা। তাই এটি নিয়ে ভক্তদের অনেক উন্মাদনাও লক্ষ্য করা গেছে। হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় নির্মিত হয়েছে সাহো। প্রভাস ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শ্রদ্ধা কাপুর, নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, এভেলিন শর্মা, মহেশ মাঞ্জরেকর, ভেনেলা কিশোর ...

রাষ্ট্রীয় মদদ ছাড়া গুম অসম্ভব : রিজভী

দেশজনতা অনলাইন : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় মদদ ছাড়া কাউকে গুম করা অসম্ভব। গুম ও ক্রসফায়ারের মতো গুরুতর অপরাধের ঘটনাগুলো সমাজ, সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলেও তাতে সরকারের টনক নড়ে না। বিশ্ব গুম দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রিজভী দাবি করেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ...

কাশ্মীরে স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজধানীর বায়তুল মোকাররমে ব্যাপক বিক্ষোভ করেছে কাশ্মীর সংহতি ফোরাম। শুক্রবার জুমার নামাজ শেষে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী বায়তুল মোকাররমের উত্তরগেটে কাশ্মীরের পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। কাশ্মীরের স্বাধীনতা দাবি করে সংগঠনটির আহ্বায়ক ও হেফাজত নেতা আল্লামা নূর হোসেন কাসেমী বলেন, ভারত ৩৭০ ধারা তুলে নেয়ার পর কাশ্মীর স্বাধীন। এখন কাশ্মীরের ...

ডেঙ্গুতে নারীর মৃত্যু

দেশজনতা অনলাইন : ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুন্নী বেগম (৫২) নামে এক নারী মারা গেছেন। শুক্রবার ঢামেক-এ চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া বাড়ীর মো. আলী আশরাফের স্ত্রী। মুন্নী বেগমের ছেলে ইমরান হোসেন জানান, বুধবার জ্বরে আক্রান্ত অবস্থায় ঢামেক-এ ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে বলে জানান চিকিৎসকরা। ঢামেক ...

চাঁদপুরে মসজিদ থেকে ৩ শিশুর লাশ উদ্ধার

দেশজনতা অনলাইন : চাঁদপুরের মতলব উপজেলার একটি মসজিদ থেকে শুক্রবার তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদের ইমামের কক্ষে তাদের মৃত্যু হয়। নিহত শিশুদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ইমামের এক ছেলে রয়েছে। নিহত শিশুরা হলো- রিফাত হোসেন (৮), ইব্রাহিম মিয়া (১০) এবং  মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান ...

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক : তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে আগামী অক্টোবরে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফেরানোর পথে আরেকটি বড় ধাপ এগোল তারা। দ্বিতীয় নারী দল হিসেবে এ বছর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। এর আগে গত জানুয়ারিতে তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তানে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ...

২২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ধেয়ে আসছে ডোরিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ঘন্টায় ২২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ডোরিয়ান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার ইতোমধ্যে একে চার মাত্রার অর্থাৎ ‘ভয়াবহ বিপজ্জনক’ ঝড় হিসেবে ঘোষণা করেছে। ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনটি আরো শক্তিশালী হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর-পশ্চিম বাহামার দিকে এগিয়ে যাচ্ছে। রোববার এটি উত্তর-পশ্চিম বাহামার কাছে চলে আসবে অথবা ওই এলাকা অতিক্রম ...

প্রাথমিকের খাতা মূল্যায়ন হবে ভিন্ন উপজেলায়

দেশজনতা অনলাইন : প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। চলতি বছর থেকে এক উপজেলার খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের এক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার খাতা একই উপজেলায় মূল্যায়নের ...