১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

box

যেভাবে সম্রাটের উত্থান!

রাজউকের চতুর্থ শ্রেণির কর্মচারীর ছেলে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সেখান থেকে আজ দেশজুড়ে পরিচিত সম্রাটের নাম। সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকেই আলোচনায় আসেন তিনি। আওয়ামী লীগ বড় বড় কর্মসূচিতে বিশাল নেতাকর্মীর বাহিনী নিয়ে উপস্থিত হতেন। অন্যদের থেকে নিজের নেতাকর্মীদের আলাদাভাবে পরিচিত করতে লাল, সবুজ টি শার্ট ও ক্যাপ পড়ানো থাকতো। এসব কর্মসূচিতে অঢেল টাকাও খরচ করতেন সম্রাট। কাকরাইলের নিজ ...

এবার সিরাজগঞ্জে হাসপাতালে আত্মসাৎ ২৭৫ কোটি টাকা

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক‌্যাল কলেজ ও হাসপাতাল প্রকল্পে যন্ত্রপাতি এবং আসবাবপত্র কেনাকাটায় ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে যন্ত্রপাতি ক্রয়ের নামে ২৫৫ কোটি টাকা এবং আসবাবপত্র থেকে ২০ কোটি টাকা আত্মসাতের এমন অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাচাই-বাছাই করছে তলব করা ২৩ ধরণের নথিপত্র। ফরিদপুর মেডিক‌্যাল ...

যুবলীগ চেয়ারম্যানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ব্যাংক হিসাব তলবের পর এবার যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলি জানিয়েছে, ঢাকা মহনগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ যুবলীগের একাধিক নেতা গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ চেয়ারম্যানের বিদেশ যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সাম্প্রতিক শুদ্ধি অভিযানে যেসব রাজনৈতিক নেতাদের যেসব দুর্নীতি, ...

অবশেষে সম্রাট গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইসঙ্গে তার সহযোগী ক্যাসিনো আরমানকেও গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রবিবার (৬ অক্টোবর) ভোরের দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে ...

বাগদাদে কারফিউ প্রত্যাহার, আগাম নির্বাচনের আহ্বান সদরের

আন্তর্জাতিক ডেস্কঃ সরকারবিরোধী বিক্ষোভের মুখে রাজধানী বাগদাদে জারি করা কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাক সরকার। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাগদাদের বাইরে অন্যান্য অঞ্চল থেকে কারফিউ প্রত্যাহার করা হবে কিনা, তা স্পষ্ট নয়। চাকরি সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে ১ সেপ্টেম্বর ওই বিক্ষোভ শুরু হয়। ৪ দিনের বিক্ষোভে এরইমধ্যে অন্তত ৬০ জন ব্যক্তির প্রাণহানির খবর ...

ট্রাম্পের প্রচারণা শিবির লক্ষ্য করে সাইবার হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে টার্গেট করে সংশ্লিষ্ট অনেকের ওপর সাইবার হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা। দৃশ্যত এই হ্যাকারদের সঙ্গে দেশটির সরকারের যোগসাজশ রয়েছে। ৪ অক্টোবর শুক্রবার এক ব্লগপোস্টে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এ সাইবার হামলা চালানো ...

শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

দেশজনতা অনলাইনঃ নেত্রকোনায় শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মঞ্জুরুল হক নামে এক রিকশাচালক খুন হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত মঞ্জুরুল হক বড়ওয়ারী গ্রামের শুকুর আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে মঞ্জুরুল হকের ছেলের সঙ্গে একই গ্রামের ওসমান মিয়ার ছেলের খেলা নিয়ে ঝগড়া হয়। ...

সদরঘাটে লঞ্চের কেবিন থেকে লাশ উদ্ধার

দেশজনতা অনলাইনঃ ঢাকার সদরঘাটে লঞ্চের কেবিন থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহে আলম (৫২)। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সদরঘাটে এমভি তাসরিফ (৪) নামের লঞ্চের কেবিন থেকে লাশটি উদ্ধার করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ফাজিকুল ইসলাম নিহতের শ্যালক মাকসুদের বরাত দিয়ে জানান, শাহে আলম হার্টের রোগী ছিলেন। চিকিৎসা করানোর জন্য শুক্রবার বিকালে এমভি ...

ভোটার খুঁজতে খুঁজতেই শেষ রংপুরের ভোট

দেশজনতা অনলাইনঃ কোনও ধরনের উত্তাপ ও উত্তেজনা ছাড়াই শেষ হলো রংপুর-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। দিনব্যাপী সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নেই। কোনও কোনও কেন্দ্রে কিছুক্ষণ পরপর দুয়েকজন করে ভোটার দেখা গেলেও অনেক কেন্দ্রই ছিল ফাঁকা। ভোটারদের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের। কেউ ভোট দিয়ে গেলে আবারও পরবর্তী ভোটারের আগমনের জন্য অপেক্ষা করেছেন তারা। শনিবার (৫ অক্টোবর) দুপুর ...

সরকার দোদুল্যমান অবস্থায় আছে: খন্দকার মাহবুব

দেশজনতা অনলাইনঃ বর্তমান সরকারকে ভয় করার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নাই। তারা দোদুল্যমান অবস্থায় আছে। যেকোনও মুহূর্তে ধাক্কা দিলেই তাদের পতন হবে।’ শুক্রবার (৪ অক্টোবর) বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ...