১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৫

box

বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে রিট

দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও র‌্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেও রিটে নির্দেশনা চাওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন। তিনি ...

২৫ অক্টোবর থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার (১৩ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত। বৈঠকের পর সাংবাদিকদের এ ...

টাঙ্গাইলে শয়নকক্ষে মা-মেয়েকে গলা কেটে হত্যা

টাঙ্গাইল: বাড়ীর শয়ন কক্ষে প্রবেশ করে ৭ মাসের অন্তঃসত্ত্বা মা ও ৪ বছরের এক কণ্যাশিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা (৪)।শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌরসভার ভাল্লুককান্দী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, টাঙ্গাইল পৌর শহরের ভাল্লুককান্দীর বাসিন্দা আল-আমিনের স্ত্রী লাকী বেগম ও তার মেয়ে আলিফা। ...

তানজিদ-শরিফুল নৈপুণ্যে টাইগার যুবাদের জয়

ক্রীড়া ডেস্ক : ব্যাটিংয়ে আলো ছড়ালেন ওপেনার তানজিদ হাসান। আর বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের ঘায়েল করলেন পেসার শরিফুল ইসলাম। তাতেই দল পেল দারুণ জয়। নিউজিল্যান্ড সফরে রবিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই জয়ের ফলে টাইগার যুবারা সিরিজটি জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচে ডি/এল পদ্ধতিতে ১৪৬ রানে জিতেছিল ...

ক্যাসিনো পণ্যের এলসি খুলে বিপদে কয়েকটি ব্যাংক

বাংলাদেশের সংবিধানে জুয়া নিষিদ্ধ থাকলেও মিথ্যা ঘোষণা দিয়ে ‘ক্যাসিনোর সরঞ্জাম’ নাম করে আধুনিক জুয়া ক্যাসিনোর পণ্য আমদানি হয়েছে। এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে চারটি ব্যাংক। শুধু তাই নয়, ‘ক্যাসিনো পণ্য’ নামে আমদানির জন্য ওই ব্যাংকগুলো ঋণপত্র খোলার (এলসি) সময় প্রচলিত নিয়মও মানেনি। এলসি সংক্রান্ত ফাইলপত্র খতিয়ে এই তথ্য উদ্ঘাটন করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া, আরও কয়েকটি ব্যাংকের এলসি সংক্রান্ত ফাইলপত্র খতিয়ে দেখা ...

রাজীবের দুই ভাইকে ১০ লাখ টাকা দিতে হবে, স্বজন পরিবহনকে আদালতের নির্দেশ

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় তার দুই ভাইকে আগামী এক মাসের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে স্বজন পরিবহনের মালিকপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে স্বজন পরিবহনের করা আবেদনের শুনানিকালে রবিবার (১৩ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালতে রাজীবের পক্ষে ...

বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক : এক সৌজন্য সফরে আগামী বুধবার ঢাকায় আসছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার রাতে ঢাকায় আসবেন তিনি। পরদিন সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বৃহস্পতিবার দুপুরে তিনি বাংলাদেশ থেকে লাওসের উদ্দেশ্যে রওয়ানা হবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এর আগে ২০০৬ ও ২০১২ সালে ঢাকায় এসেছিলেন তৎকালিন ...

ভ্যান চালিয়ে ছেলেকে বুয়েটে পড়াতেন আকাশের বাবা

নিজে খেয়ে না খেয়ে ভ্যান চালিয়ে ছেলেকে বুয়েটে পড়তে পাঠিয়েছিলেন মো. আকাশ হোসেনের বাবা। আবরার হত্যাকাণ্ডে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আকাশ। বিশ্ববিদ্যালয়ে এসে ছেলে রাজনীতিতে জড়িয়ে পড়েছে ঘুনাক্ষরেও বুঝতে পারেননি বাবা। ছেলের গ্রেপ্তারের খবর শুনে প্রথমে অবিশ্বাস করলেও পরে নিশ্চিত হয়ে গোটা আকাশই যেন খানখান হয়ে ভেঙে পড়েছে তার মাথায়। দেশজুড়ে আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামি হয়ে পুলিশ ...

বুয়েট ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের রুম সিলগালা

হলে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযানে নামার প্রথম দিনেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুমে সিলগালা করে দিলো বুয়েট প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার পরদিন এই পদক্ষেপ নেয়া হয়। শনিবার বুয়েট ছাত্রলীগ সভাপতি জামি উস সানির কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুয়েটের ...

‘পাগলা’ মিজান থেকে কাউন্সিলর

ঢাকা উত্তরের ৩২ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর) কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে শুক্রবার (১১ অক্টোবর) গ্রেফতার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডসহ নানা অভিযোগ রয়েছে। জীবিকার তাগিদে ঝালকাঠি থেকে ঢাকায় এসে হোটেল বয় হিসেবে জীবিকা শুরু করেন তিনি। অপরাধ জগতে হাতেখড়ি হয় ম্যানহোলের ঢাকনা চুরির মাধ্যমে। এরপর চুরি, ছিনতাই, খুন-জখম, দখলদারিত্বসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। রাজনীতিতে হাতেখড়ি হয় ফ্রিডম পার্টির মাধ্যমে। ...