আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৬ ডিসেম্বর আসছে বাবরি মসজিদ ভাঙচুরের ২৭তম বার্ষিকী। ১৯৯২ সালের এই দিনে বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সহযোগী সংগঠনের হিন্দু কর্মীরা উত্তরপ্রদেশের অযোধ্যায় ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ধ্বংস করে। এদিকে আগামী ১৭ নভেম্বর বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিরোধ নিয়ে রায় ঘোষণা হতে পারে ভারতের সুপ্রিমকোর্টে। ইতিমধ্যে এ রায় ঘোষণা কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে অযোধ্যায়। পরিস্থিতি ...
box
পেটে দুই ছুরি, রশিতে ঝুলছে শিশুর লাশ
সুনামগঞ্জ প্রতিনিধি: পেটের মধ্যে ঢুকানো আছে দুটি ছুরি। গাছে ঝুলে আছে একটি শিশুর লাশ। ডান হাতটি গলার সঙ্গে থাকা রশির ভেতরে ঢুকানো আছে। বাম হাতটি ঝুলে আছে লাশের সঙ্গে। কেটে নেওয়া হয়েছে শিশুটির কান ও লিঙ্গ। আর তার পুরো শরীর ভিজে আছে রক্তে। এমন একটি নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলায়। সোমবার ভোরে তুহিন নামে পাঁচ বছর বয়সী শিশুটির ...
নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ৫ নভেম্বর
নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকায় আদালতে উপস্থিত হননি। সেজন্য তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে বিচারক তাদের আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন নির্ধারণ করেন। বেগম খালেদা ...
ধর্মঘটে উবার চালকরা
উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম ও চালকদের ন্যায্য দাবি আদায়সহ নয় দফা দাবিতে ২৪ ঘণ্টার ঘর্মঘট পালন করছেন উবার চালকরা। রবিবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত। ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন এবং বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন উবারের ‘নানা অনিয়মের’ প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয়। বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভারস ...
যুদ্ধাপরাধ: গাইবান্ধার পাঁচজনের রায় মঙ্গলবার
মুক্তিযেুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ আসামির বিষয়ে রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। এ মামলায় প্রসিকিউটর ছিলেন মোখলেসুর রহমান বাদল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান। এর আগে গত ২১ জুলাই এ মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। মামলায় ...
বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু, ছাত্র রাজনীতি বন্ধ চান অভিভাবকরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের সব অনুষদ ও বিভাগের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক মিজানুর রহমান। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকাল ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশ ছিল। সে অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেন। এর আগে ৫ অক্টোবর পরীক্ষা হওয়ার ...
আবরার হত্যাকাণ্ডে সরকারের পতন দেখছে বিএনপি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের পতন দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কে এম নাজির উদ্দিন জেহাদ হত্যার মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতনের বীজ রোপণ করা হয়েছিল। আর আবরার হত্যাকাণ্ডের মাধ্যমে এই সরকারের পতনের বীজ রোপণ করা হয়েছে।’ শনিবার (১২ অক্টোবর) বিকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি ...
বর্ষপূর্তিতে ৩ লক্ষ্য সামনে রেখে চাঙা হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট
দেশজনতা অনলাইনঃ সরকারবিরোধী জোট—জাতীয় ঐক্যফ্রন্টের একবছর পূর্ণ হচ্ছে রবিবার (১৩ অক্টোবর)। এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে তিন লক্ষ্য নিয়ে চাঙা হচ্ছে জোটটি। লক্ষ্যগুলো হলো—সরকারবিরোধী দলগুলোকে নিয়ে ‘অর্থপূর্ণ’ আন্দোলন গড়ে তোলা, ‘বৃহত্তর কর্মসূচি’ নিয়ে রাজপথে নামা এবং জোটের পরিধি বাড়ানোর উদ্যোগ। সেই লক্ষ্যে জোটনেতারা কাজও করে যাচ্ছেন। তবে, জোটের কোনও কোনও নেতা বলছেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকাটা বড় চ্যালেঞ্জ। ...
জামিন পেলেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ
দেশজনতা অনলাইনঃ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। ১০ হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত আসামিকে এ জামিন দেওয়া হয়েছে। এদিন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরে আলম মামলার সুষ্ঠু তদন্তে জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন ...
ঝিমিয়ে পড়েছে দুই সিটির মশা নিধন অভিযান
দেশজনতা অনলাইনঃ রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরইমধ্যে ঝিমিয়ে পড়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) মশক নিধন কার্যক্রম। এখন আর আগের মতো মশা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে না। একাজে মাঠে নিয়োজিত কর্মীদেরও তেমন দেখা যাচ্ছে না। নেই নতুন কোনও কর্মসূচি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলেও এরইমধ্যে সেই আদেশ প্রত্যাহার করে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর