১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:০৩

box

পদ্মার চরে ভ্রমণ নিষেধ রাবির শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মার চরে অনিরাপদ ভ্রমণ করা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত গত ১১ মে তারিখে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগগুলোতে পাঠানো এক জরুরী বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ছাত্র ছাত্রীরা পদ্মার চরে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা ছিনতাই, মারধর, জিম্মি হওয়াসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছে। এ ধরনের ...

পাসের হার বাড়িয়ে শিক্ষার ক্রমাবণতি ঘটানো হয়েছে-খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : ‘আত্মতুষ্টি’র কারণে পাসের হার বাড়িয়ে শিক্ষার ক্রমাবণতি ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। বিকালে শিক্ষা বিষয়ক দলের এক সেমিনারে বিএনপি চেয়ারপারসন এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘ একথা আজ স্বীকার করতে হবে যে, আত্মতুষ্টির কারণে পাসের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে, আমরা ...

বেওয়ারিশ পাঁচ জঙ্গির লাশ দাফন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরে জঙ্গি আস্তানায় নিহত পাঁচ ‘জঙ্গি’র লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। নিহতদের লাশ স্বজনরা না নেয়ায় আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী মহানগরীর হেতেমখাঁ কবরস্থানে লাশগুলো দাফন করে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, নিহত পাঁচ জঙ্গির স্বজনরা তাদের লাশ ...

শীর্ষস্থানের লড়াইয়ে মাঠে নামছে কোলকাতা-মুম্বাই

স্পোর্টস ডেস্ক: কোলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস, দুই দলই প্লে অফে খেলা নিশ্চিত করেছে। অন্য দলগুলো যখন পরের রাউন্ডে উঠতে মরিয়া তখন শীর্ষস্থানের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে এই দুদল।খেলাটি আজ রাত সাড়ে ৮ টায় শুরু হবে। চলতি আইপিএলে সবার আগে শেষচারে নাম লিখিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রোহিত শর্মার মুম্বাই। মুম্বাইয়ের অর্জন ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট। সমান ...

জিন প্রতিস্থাপনে অন্ধত্ব দূর হবে

অনলাইন নিউজ: বিজ্ঞানীরা ন্যানোপার্টিকেল বহনকারী নতুন জিন তৈরি করেছেন যা জন্মান্ধ শিশুদের চোখের দৃষ্টি ফেরাতে সাহায্য করবে। বিশেষ করে যাদের বংশগত কারণে অন্ধত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের নতুন এ আবিষ্কার মলিকিউলার থেরাপি জার্নালে প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন হঠাৎ করে দৃষ্টি হারানো এবং অন্ধত্ব থেকে মুক্তি দেবে এ চিকিৎসা। এ গবেষণার প্রধান ঝেং রং লু বলেন, ...

সাংবাদিক রিশিত খান আর নেই

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকম`র জ্যেষ্ঠ সহ-সম্পাদক রিশিত খান (আব্দুর রশিদ) (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। শনিবার দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন রিশিত খান। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কানসোনা গ্রামে। তিনি রাজধানীর মিরপুরের মণিপুরি পাড়ায় পরিবার নিয়ে থাকতেন। N/R

ঢাবি সিনেট নির্বাচন : নীল দলে অন্তর্কোন্দল

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ মে অনুষ্ঠিত হচ্ছে দেশের ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ৩৫ শিক্ষক প্রতিনিধি নির্বাচন। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ নিজ নিজ সংগঠনের ব্যানারে প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের দুটি প্যানেলের নাম ...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৫ দিনের কর্মসূচি

 নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে থাকছে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র এবং অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার ...

এনইউ’র অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল রোববার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আগামীকাল ১৪ মে রোববার প্রকাশ করা হবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষার ফল বেলা ৪টার পর থেকে যে কোনো মোবাইল Message অপশনে গিয়ে nu<space> H4 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে ...

৫,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ খলিলুর রহমান (৪০)। এ সময় তার নিকট হতে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১২ মে’১৭ শুক্রবার বিকাল ০৫.৪৫ টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ টিম ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর ...