অনলাইন ডেস্ক:(ঢাকা, ১৬ মে ) বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুোষ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। মঙ্গলবার বাংলাদেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। দুই ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করার আগে বাংলাদেশের সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে দুইদিনের ...
box
শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার বাদীকে তলব
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৬ মে) রাজধানীর মিরপুরে চুরি ও মারামারির অভিযোগে ১০ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় এবার মামলার বাদী হাবিবুর রহমানকে তলব করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। এর আগে এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছিলেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মারুফুল ইসলামের আজ আদালতে হাজির ...
বিমান থেকে বোমা ছিটকে পড়ল কক্সবাজারে
নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৬ মে) কক্সবাজারের পেকুয়ায় বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান থেকে অজ্ঞাত কারণে ছিটকে পড়া ‘ডেমো বোমা ’ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও ঘটনার প্রথমদিকে এ বিষয়টিকে স্থানীয় উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা কার্গো বিমান বিধ্বস্ত হয়েছিল বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ...
চীন থেকে ৬টি জাহাজ কিনছে বাংলাদেশ
দেশজনতা ডেস্ক :(ঢাকা, ১৬ মে ) চীন থেকে ছয়টি নতুন জাহাজ ক্রয় করবে বাংলাদেশ। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে জাহাজগুলো যুক্ত হবে। চায়না ন্যাশনাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট মেশিনারিজ কর্পোরেশন (সিএমসি) থেকে ১ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে এ জাহাজগুলো ক্রয় করা হবে। আজ নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রয়করা ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ...
রাজধানীতে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৬ মে ) পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি হওয়ায় মতিঝিলের চারটিসহ রাজধানীর ৩৫টি স্পটে ছোলা, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রিতে জনসাধারণের দীর্ঘ লাইন দেখা গেছে। এবারের স্পটগুলোতে কেজিপ্রতি চিনি ৫৫ টাকা, ...
ঝিনাইদহ জঙ্গি আস্তানা থেকে সুইসাইডাল ভেস্ট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা, ১৬ মে ) ঝিনাইদহে উগ্রবাদী আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়ে সুইসাইডাল ভেস্ট আর বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব ৬-এর কর্মকর্তা মেজর মনির আহমেদ সাংবাদিকদের বলেন, ”গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, এই বাড়িতে নব্য জেএমবির কয়েকজন সদস্য রয়েছে। মঙ্গলবার ভোর থেকে আমরা অভিযান শুরু ...
সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়া!
অনলাইন ডেস্ক: ওয়ানাক্রাই ‘র্যানসমওয়্যার’ হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করছেন সাইবার সিকিউরিটি গবেষকরা। শুক্রবারের এই হামলায় বিশ্বের দেড় শতাধিক দেশের ৩ লাখের বেশি কম্পিউটার আক্রান্ত হয়। সোমবার সিমেনটিক ও ক্যাসপারাস্কি ল্যাব কর্তৃপক্ষ জানায়, ঘটনার সঙ্গে বিভিন্ন লিংক পর্যবেক্ষণ করে দেখা গেছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা এ ঘটনায় জড়িত থাকার সম্ভাবনাই বেশি। রয়টার্সকে ক্যাসপারাস্কির সাইবার গবেষক কার্ট বোমগার্টনার বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র ...
মদ খেয়ে গাড়ি চালালে সোজা হাজতে
দৈনিক দেশ জনতা ডেস্ক (ঢাকা, ১৬ মে ) কলকাতার রাস্তায় মদ খেয়ে গাড়ি চালালে আগের মতো শুধু জরিমানা দিয়েই পার পাওয়া যাবে না। সে সঙ্গে দু এক রাত হাজতবাসও করতে হবে এখন থেকে। মঙ্গলবার কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এ খবর দিয়েছে। পত্রিকাটির খবরে বলা হয়েছে- লালবাজার থেকে থানা ও ট্র্যাফকিরে ওসিদের কাছে মৌখিক নির্দেশ গিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে ...
ধসে পড়েছে যমুনার তীর সংরক্ষণ বাঁধ
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণাধীন যমুনার তীর সংরক্ষণ বাঁধ আবারও ধসে পড়েছে। দু’সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বাঁধটি ধসে যাওয়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতংক তৈরি হয়েছে। টাঙ্গাইল পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বরে যমুনার পূর্বতীর সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুর এলাকার সাত কিলোমিটার নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। বাঁধটির নির্মাণ ব্যয় ধরা হয় ১০৯ ...
চাঁপাইনবাবগঞ্জে ৭ জঙ্গি তিনদিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম তাদের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ১০ ও ১১ মে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জেএমবির ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর