১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪৩

box

আজ শিল্পাচার্য’র ৪১তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ (২৮ মে)। ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। বরেণ্য এই শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শিল্পাঙ্গনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। বাবা তমিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর ...

ইফতারে প্রাণ জুড়াবে শরবত

লাইফ স্টাইল ডেস্ক: তীব্র গরম উপেক্ষা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় রোজা করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এবারের রোজা শুরু হয়েছে তীব্র গরমে। প্রচন্ড দাবদাহে দিন শেষে মানুষ ক্লান্ত এবং পানিশূন্য হয়ে পড়ছে। তাই এবারের রোজায় ইফতারের সঙ্গে রাখতে পারেন পুষ্টিকর পানীয়। যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই এবার আপনাদের জন্য রইল কয়েকটি শরবতের রেসিপি- পেঁপের জুস যা লাগবে : ...

রমজানে ব্যাংকে লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গত ১৭ ও ১৮ মে দু’টি পৃথক সার্কুলারে ...

রাজীব হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দুজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় প্রাদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাক্ষরের পর রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৬৩ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২ এপ্রিল রাজীব হায়দার হত্যা মামলায় দুজনকে ফাঁসি ও ...

রোজায় ডায়াবেটিস রোগীর সতর্কতা

দৈনিক দেশজনতা  রিপোর্ট: ডায়াবেটিসের রোগীরা খাদ্যাভ্যাস, ব্যায়াম ও ওষুধের নিখুঁত সময়সূচি ও নিয়ম-শৃঙ্খলা মেনে চলেন। তাই রমজান মাসে তাদের বেশ অসুবিধায় পড়তে হয়। কেননা অনিয়মের কারণে কখনও কখনও তাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে কিংবা কমে যেতে পারে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, রমজান মাসে ডায়াবেটিক রোগীদের শরীরে হাইপোগ্লাইসেমিয়ার মাত্রা বেড়ে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকায় পানিশূন্যতাই এর মূল কারণ। ফলে ...

সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হবার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। রোববার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি রোববার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মংলা ...

বাজার নিয়ন্ত্রণে এবারও ব্যর্থ প্রশাসন

দৈনিক দেশজনতা  রিপোর্ট: এবার রোজায়ও সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তির খবর নেই। রোজা শুরুর আগের দিনই অস্থিতিশীল হয়ে উঠেছে বাজার। তরিতরকারি ও শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংসের দাম আরো বেড়েছে। ইতোমধ্যেই বেঁধে দেওয়া দামের বাইরে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে মাংস। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বেড়ে গেছে রোজার প্রয়োজনীয় পণ্য চিনি, ডাল, ছোলা, ভোজ্য তেল, পেঁয়াজ ও রসুনের দাম। ফলে ...

নিন্মমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৩৬৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ১৬০ কোটি ৫০ লাখ টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ...

আবারও ধর্ষণ নিয়ে রসিকতা করলেন রদ্রিগো দুতের্তে।

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ধর্ষণ নিয়ে রসিকতা করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, তাদেরকে তিনজন নারীকে ধর্ষণের অনুমতি দেওয়া হবে। শনিবার দেশটির দক্ষিণে সামরিক আইন জারির পর একটি সেনা ক্যাম্পে তিনি এ মন্তব্য করেছেন। ১৯৮৯ সালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার এক মিশনারি নারীকে নিয়ে গত বছর রসিকতা করেছিলেন দুতের্তে। তিনি বলেছেন, ওই সময় যদি তিনি ওই ...

ফরিদপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সরোয়ার নামে ১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন।  রোববার সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার সকালে লক্ষণদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও হাফিজুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত ...