১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

box

ক্যাসিনোকাণ্ড: সামশুল-শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে অনুসন্ধানের অংশ হিসেবে ২২ জনকে বিদেশযাত্রায়  নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে রয়েছেন আলোচিত হুইপ সামশুল হক চৌধুরী এবং ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। বুধবার এ সংক্রান্ত  একটি চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠান দুদকের অনুসন্ধান দলের প্রধান এবং সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। চিঠিতে বলা হয়েছে, ...

যুক্তরাজ্যে লরিতে পাওয়া গেল ৩৯ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডের বৃহত্তম বাঙালি অধুষিত এসেক্স শহরে একটি লরির ভেতর ২৯টি মৃতদেহ পাওয়া গেছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়, স্থানীয় একটি শিল্পাঞ্চলে লরিটি পড়ে ছিল।  লরিটি থেকে ৩৮ জন বয়স্ক এবং একজন কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লরি থেকে জীবিত কাউকে উদ্ধার করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ইতোমধ্যে, দেশটির উত্তর আয়ারল্যান্ড ...

সব দাবি মেনে নিতে প্রস্তুত বোর্ড: পাপন

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের চলমান সঙ্কট নিরসনের জন্য বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের সব দাবি মেনে নিতে প্রস্তুত বোর্ড।’ গণভবন থেকে বেরিয়ে মিরপুরে বিসিবি কার্যালয়ে গেছেন পাপন। সেখানে তিনি ক্রিকেটারদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছেন। বিকাল পাঁচটার দিকে বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে আলোচনা হওয়ার ...

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা । হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে আখেরি চাহার শোম্বা পালিত হয় অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী করিম (সা.) ইন্তেকালের আগে এদিনে অনেকটা সুস্থতা বোধ করেছিলেন। ফারসিতে এ দিনটিকে আখেরি চাহার শোম্বা নামে অভিহিত করা হয়। ফারসি শব্দমালা ...

বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বসতে চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটারদের ডাকা ধর্মঘটে থমকে গেছে দেশের ক্রিকেট। সংকট সমাধানে আজ বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বসতে চায় বিসিবি। বোর্ড যেকোনো জায়গায় আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। গত সোমবার দেশের শীর্ষ ক্রিকেটাররা ১১ দফা দাবি জানিয়েছেন। দাবি না মানা পর্যন্ত কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবেন না তারা। পরদিন জরুরি বৈঠকে বসে বিসিবির পরিচালনা পর্ষদ। ...

গোপনে বিয়ে করেছেন নিকি মিনাজ!

বিনোদন ডেস্ক : গোপনে বয়ফ্রেন্ড কেনেথ পেটিকে বিয়ে করেছেন নিকি মিনাজ। একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এছাড়া সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নিকি মিনাজ। এতে দেখা যায়, টেবিলের উপর দুটি মগ রাখা। একটিতে লেখা ‘মিস্টার’ ও অন্যটিতে ‘মিসেস’। এছাড়া দুটো ক্যাপে লেখা রয়েছে ‘ব্রাইড’ ও ‘গ্রুম’। এই পোস্টের ক্যাপশনে নিকি লিখেছেন, ‘ওনিকা তানিয়া মারাজ পেটি ১০.২১.১৯।’ নিকির আসল ...

সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটি সংবাদদাতা : রাঙামাটিতে ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান দ্বীপময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার সময় তাইতং পাড়াস্থ জিরো মাইল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজস্থলীর তাইতং পাড়াস্থ জিরো মাইল থেকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ...

নির্বিচারে গাছ কেটে ফেলা সেই নারী আটক

সাভার সংবাদদাতা : সাভারে ছাদবাগানের গাছ কেটে সাবাড় করার সঙ্গে জড়িত সেই নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে সাভার সিআরপি রোড এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর পারভীন। এর আগে, গতকাল সাভারের সিআরপি রোড এলাকায় একটি বাসাবাড়ির ছাদবাগানের গাছ কেটে ফেলেন এক নারী। এসময় গাছের মালিক সুমাইয়া নামে ...

খেলার সঙ্গীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা

পটুয়াখালী :  বাতাবি লেবু চুরি করার খবর বলে দেওয়ায় আহাদ নামের ৮ম শ্রেণির এক ছাত্রকে তার সঙ্গীরা জীবন্ত কবর দেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের পার্কার্তিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহাদ শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গী জাকারিয়া ও জিহাদ তাকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা করে। জাকারিয়া মিঠাপুর মাদ্রাসার ও জিহাদ মৌকরন মাধ্যমিক ...

বিনামূল্যে বিতরণের বই কেজি দরে বিক্রি, স্কুলে র‌্যাবের অভিযান

পোস্তগোলার ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ে সরকারের দেওয়া বিনামূল্যে বিতরণের বই ঠোঙ্গা বানানোর দোকানে বিক্রি করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র‌্যাব। স্কুলটির স্টোর রুম থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ১৬ হাজার বই জব্দ করা হয়। র‌্যাব জানায়, প্রধান শিক্ষক, অফিস সহকারী, ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা শিক্ষা ...