বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দৈনিক প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ব্যবহার করেন। কিন্তু ফেসবুকে এমন বেশ কিছু মজাদার অপশন রয়েছে যা এখনও অনেকেই জানেন না। আসুন জেনে নিই, ফেসবুকের দারুণ মজাদার ৫টি বিষয়। ১. ফেসবুকে আপনার প্রথম পাঠানো মেসেজটি দেখতে পারবেন। তার জন্য টাইমলাইনের নিচের দিকে অন্তহীন যাত্রা করে লাভ নেই। দ্রুত করতে হলে ফেসবুকের ...
box
লালমনিরহাটের সেই ‘পরিমল’ বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে লালমনিরহাটের পরিমল চরিত্রধারী সেই শিক্ষক মেহেদি হাসান সুমনকে বষ্কিার করেছে কর্তৃপক্ষ। হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ অধ্যক্ষ সারওয়ার হায়াত খান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌন হয়রানির অভিযোগে সোমবার রাতে ইংরেজি বিভাগের শিক্ষক সুমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ছাত্রীর সঙ্গে সুমনের কিছু আপত্তিকর ছবি প্রকাশিত ...
২০১৮-২০১৯ অর্থবছরে বাজেট হতে পারে সাড়ে ৪ লাখ টাকা :অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ২০১৮-২০১৯ অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর আদায়কারীদের আরও বেশি করবান্ধব হতে হবে। ইতিমধ্যে তারা করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে। ৪০ ...
দুবাইয়ে উড়ল বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার দুবাইয়ে পরীক্ষামূলক উড্ডয়ন করল উড়ন্ত ট্যাক্সি। এ দিন বিকালে শহরের জুমাইরা বিচ এলাকায় দুই সিট বিশিষ্ট এ উড়ন্ত ট্যাক্সির প্রথমবারের মতো পরীক্ষা চালানো হয়। সব কিছু ঠিক থাকলে এটিই হবে বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি। গালফ নিউজের সংবাদ। দুবাই প্রশাসনের তথ্য ও যোগাযোগ দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়, সড়ক ও যানবাহন কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মত কোন ...
পাকুন্দিয়া প্রাণিসম্পদ হাসপাতাল জনবল সংকটে
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকট দেখা দিয়েছে। ভেটেরেনারি সার্জনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে করে উপজেলার গবাদি পশু পালনকারিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তাকে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে দেড় থেকে দুই শতাধিক পোল্ট্রি মুরগির ফার্ম রয়েছে। এছাড়া অনেক গরু ...
শুধু রোহিঙ্গাদের ত্রাণ দেয়ায় রাখাইনে উগ্র বৌদ্ধদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি ত্রাণ-সহায়তা কর্মীদের প্রতি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের অবিশ্বাসের কারণে মিয়ানমারের অভ্যন্তরের উদ্বাস্তু ও সহিংসতাপীড়িত রোহিঙ্গা মুসলিমদের জন্য ত্রাণ সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাখাইন রাজ্যে সম্প্রতি সেনাবাহিনীর সহিংসতা শুরু হলে জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। অন্যদিকে মিয়ানমারের ভেতরে আরও কয়েক লাখ রোহিঙ্গা অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়ে সীমাহীন দুঃখ-কষ্ট ভোগ করছে। ...
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজ হাসান টেনি (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে পুলিশের দাবি। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পিপুলবাড়ীয়া বালিয়াডাঙ্গা মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত টেনি উপজেলার ছাতারপাড়া এলাকার আলম মন্ডলের ...
উত্তরা থেকে সরিষাবাড়ির পৌর মেয়র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: হত্যার আশঙ্কায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান। গতকাল সোমবার সকালে উত্তরার ১৩ নাম্বার সেক্টরের নিজ বাড়ির সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তার পারিবার। পরে রাত ৯টার দিকে তার বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬১১, তারিখ ২৫-০৯-২০১৭) করেছেন। স্ট্যাটাসের ...
রাখাইনে বর্মিসেনাদের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে এইচআরডব্লিউ
আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদেনে সংস্থাটি আরও বলছে, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের জোর করে উচ্ছেদ, খুন, ধর্ষণ ও নিপীড়ন করেছে। এতে সেখানকার অসংখ্য রোহিঙ্গা নিহত ও বাস্তুচ্যুত হওয়ার যথেষ্ট প্রমাণ এইচআরডব্লিউ’র হাতে এসেছে। ভবিষ্যতে রাখাইনের মানবতাবিরোধী অপরাধ বন্ধে ...
বিসিবির কার্যনির্বাহী কমিটির কার্যক্রম কেন অবৈধ নয়
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। তবে এই সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে কোনো বাধা নেই। মঙ্গলবার সকালে বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর