১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২৯

box

শান্তিতে নোবেল জয়ী আইসিএএন

আন্তর্জাতিক ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপনস (আইসিএএন)। পরমাণু অস্ত্রের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এসব অস্ত্র ধ্বংসের তাগিদ দিয়ে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। নরওয়ের রাজধানী অসলোতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শান্তিতে পুরস্কার বিজয়ী হিসেবে সংস্থাটির নাম ঘোষণা করে নোবেল কমিটি। নোবেল কমিটি তাদের বিবৃতিতে পুরস্কার দেওয়ার কয়েকটি কারণ উল্লেখ করেছে। এগুলো তাদের বিবৃতিতেই ...

সরকারের ক্ষোভের শিকার প্রধান বিচারপতি: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই গুম, অপহরণ ও বিচারবর্হিভূত হত্যার শিকার হতে হবে। এটা কি একাত্তরের চেতনা? আওয়ামী লীগ এটাকে একাত্তরের চেতনা মনে করে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের অপহরণের প্রতিবাদ ও সন্ধানের দাবিতে এ ...

কুড়িগ্রামে অস্ত্রসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রাম শহরের আলোচিত সন্ত্রাসী আজিজুল হক ওরফে ডাকাত আজিজুলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হলেও শুক্রবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি জানায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ। গ্রেফতার আজিজুল হক শহরের দাদা মোড় সংলগ্ন চৌধুরী পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুস ...

তানোরে আমণ চাষে পার্চিং পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে আমণখেতের পোকা দমনে কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা জমিতে কিছু দুর পর পর ধঞ্চে, কলাগাছ ও গাছের ডাল পুঁতে দিচ্ছেন। ধানখেতে পুঁতে রাখা এসব গাছ ও ডালগুলোতে বিভিন্ন রকমের পাখি বসছে এবং ধানখেতের পোকা ধরে খাচ্ছে। ফলে কীটনাশক ও বিভিন্ন ধরণের ওষুধ ছাড়াই পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষা পাচ্ছে। ফসলের জমিতে পাখি বসার উপযোগী গাছ ও ডাল ...

রাজাপুরে জাইকার ব্রিজ এখন মরণ ফাঁদ

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ বড়ইয়ায় দরের খালের উপর ২০১৩ সালের ২৮ ডিসেম্বর শুরু হওয়া জাইকা প্রজেক্টের ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকার ব্রিজটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ব্রিজটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা থাকলেও সম্পূর্ণ কাজ শেষ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিতুসি ট্রেডার্স। ব্রিজের দুই পাশের এপ্রোস সড়কের কাজ বাকি থাকায় ব্রিজ পারাপারে ...

এমবিবিএস ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ হবে ৭২ ঘণ্টার মধ্যে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা অনিুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্বক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৭২ঘন্টার মধ্যে যেকোনো সময় ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। এদিকে, কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে সরকারি ২০টি কলেজের ৩৪টি কেন্দ্রের কোথাও থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর ...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছে বাংলাদেশ। এবারও বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটি পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে চোট কাটিয়ে ফিরছেন সৌম্য সরকার। বাকি তিনটি পরিবর্তন বোলিং লাইন আপে। প্রথম টেস্টে বোলারদের ...

হানিপ্রীতকে সাহায্যকারী সেই ‘রহস্যময়ী’ নারীও গ্রেফতার!

অনলাইন ডেস্ক: নতুন করে উঠে এল ধর্ষক রাম রহিম সিংয়ের ছায়াসঙ্গিনী এক নারীর নাম।জানা গেছে, সেই রহস্যময়ী নারীর পরিচয়ও।এবার তিনি হাজতে। পুলিস সূত্রের খবর, সেই নারীর নাম সুখদীপ কউর। তিনি রাম রহিমের অত্যন্ত ঘনিষ্ঠ ড্রাইভার ইকবাল সিংহের স্ত্রী। গোটা পরিবারকে নিয়ে সিরসাতেই থাকতেন তিনি। স্বামীও সঙ্গে থাকতেন। তবে বেশিরভাগ তিনি সময় কাটাতেন ডেরাতে। হানিপ্রীত ফেরার হওয়ার পর থেকে তাকে সবরকম ...

২৫০০পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম প্রতিবেদক: বাংলাদেশে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা যুবককে আড়াই হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি টিম। মাত্র সাতদিন আগেই এই দুই যুবক বাংলাদেশে প্রবেশ করে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের চট্টগ্রাম  নগরীর বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট এলাকা থেকে আটক করা হয়। আটক সেই দুই রোহিঙ্গা হলেন মো. কামাল (২২) ও নূর কামাল (১৮)। ...

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে হেফাজতের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ও বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত নেয়ার দাবিতে আজ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের লালদীঘি ময়দানে এ সমাবেশের আয়োজন করবে সংগঠনটি। এ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।সমাবেশ থেকে মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের ডাক দিয়ে দেশটির উপর বাণিজ্যিক ...