১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৪

box

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাণঘাতী দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। কয়েকশ লোক এখনও নিখোঁজ রয়েছেন। দাবানলে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির। ক্যালিফোর্নিয়ার প্রশাসন এটিকে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে। ১০ হাজারেরও বেশি ফায়ার সার্ভিসকর্মী এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারের সহায়তা নিয়ে লড়াই করে যাচ্ছেন। গত ছয় দিন ধরে চলা দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ...

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিন: কফি আনান

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। সেনাবাহিনীর ওপরও চাপ বাড়াতে হবে। মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া না হলে সমস্যা দীর্ঘমেয়াদি হতে পারে। যার ভয়াবহ প্রভাব পড়বে এ অঞ্চলের ওপর। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে নিউইয়র্কে এক রুদ্ধদ্বার বৈঠক ...

আইভরিকোস্টে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: আইভরিকোস্টের আবিদজানে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আবিদজান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার এ দুর্ঘটনা ঘটে। কার্গো বিমানটি ভেঙে কয়েক টুকরো হয়ে বিমানবন্দরের কাছে সমুদ্রসৈকতে ছড়িয়ে পড়ে। পরে অগ্নিনির্বাপক বাহিনী ও ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে দুজনের লাশ সরিয়ে নিতে দেখেছেন ওই প্রত্যক্ষদর্শী। তিনি বিমানের ধ্বংসস্তূপের মধ্যে আরও ...

লালবাগে চাপাতির আঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগে অজ্ঞাত দুর্বৃত্তদের চাপাতির আঘাতে এক যুবক খুন হয়েছেন। তার নাম রানা ওরফে পাইটু রানা (২৫)। শনিবার রাত ১১টার দিকে লালবাগের খান মসজিদ এলাকার চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম খান মসজিদ ...

এমপি রানার জামিন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় এমপি আমানুর রহমান খান রানার জামিন স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৯ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। রোববার সকালে ভারপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আমানুরের পক্ষে শুনানিতে ...

বড় সংস্কার আসছে উচ্চশিক্ষা খাতে

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে বড় ধরনের সংস্কার আসছে। বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থী ভর্তি, টিউশন ফি আদায়, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয় পরিচালনা, ভিসি নিয়োগসহ অন্তত ৮৩ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এ লক্ষ্যে উচ্চশিক্ষার নতুন কৌশলপত্রের (এসপিএইচই) খসড়া তৈরি করা হয়েছে। এ সংস্কার কাজে আর্থিক প্রয়োজন হেকেপ (উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প) থেকে মেটানো হবে। এটি অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা ...

আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতির কাছে লেখা ছুটির আবেদনে ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থতার কথা বলা হলেও বিদেশ যাওয়ার আগে প্রধান বিচারপতি এস কে সিনহা তা অস্বীকার করায় এ বিষয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। এ অবস্থায় সরকারের অবস্থান ব্যাখ্যা করতে আজ সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবারই সাংবাদিকদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খোলাসা করার কথা ছিল আইনমন্ত্রীর। কিন্তু সরকার ও দলের ...

স্টোক সিটির জালে ম্যানসিটির ৭ গোল

স্পোর্টস ডেস্ক: আগের রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলে ম্যানইউর সঙ্গে সমান্তরালে ছিল ম্যানসিটি-ম্যানইউ। তবে আজ সন্ধ্যায় অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে ড্র করে মাত্র দু’ঘণ্টার জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল ম্যানইউ। দুই ঘণ্টা পর হোসে মরিনহোর দলকে শীর্ষস্থান থেকে নামিয়ে দিলো পেপ গার্দিওলার ম্যানসিটি। এই জয়ে ম্যানসিটির পয়েন্ট ৮ ম্যাচে ২২। ম্যানইউর পয়েন্ট ২০। স্টোক সিটিকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে ...

নভেম্বরে কার্যকর হবে ইইউ-কিউবা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কিউবার মধ্যকার সহযোগিতা চুক্তিটি আসছে ১ নভেম্বর থেকে কার্যকর হবে। হাভানা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকার মধ্যেই এ খবর দিল ব্রাসেলস। ইইউ র‌্যাকটিভের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। হাভানা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করতে এটিকে বড় একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালে স্বাক্ষরিত এ চুক্তি ইইউ ও কিউবার মধ্যে বাণিজ্যিক ...

মাদকের প্রতিবাদ করায় হামলা : নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল গ্রামে মাদকবিরোধী আন্দোলনের জেরে প্রতিপক্ষ গ্রামের সন্ত্রাসীদের হামলায় কোহিনূর আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের আফসারখিল গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় পাঁচগাঁও ইউনিয়নের আফসারখিল ও হোসেনপুর গ্রামে ...