১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:১৮

box

এমপি রানার জামিন শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। এর ফলে চেম্বার আদালতের দেওয়া জামিনের স্থগিতাদেশ ...

ত্রাণ বিক্রি করছে রোহিঙ্গারা

কক্সবাজার  প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা ব্যক্তি, প্রতিষ্ঠান ও এনজিওর কাছ থেকে পাওয়া ত্রাণসামগ্রী অবাধে বিক্রি করছে। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে এসব ত্রাণপণ্য কিনছে কয়েকটি সিন্ডিকেট। এর প্রভাবে স্থানীয় দোকানগুলো কিছুটা মন্দাক্রান্ত। ত্রাণের পণ্য কিনতে ইতিমধ্যে গড়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক বেশ কয়েকটি সিন্ডিকেট। এমনও হয় ত্রাণের পণ্য কিনতে গিয়ে সিন্ডিকেট সদস্যদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অনুসন্ধানে দেখা যায়, সিন্ডিকেট ...

ঘরবন্দি থেকে মরো অথবা পালাও বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে এখন চলছে রোহিঙ্গাদের ঘরবন্দি জীবন। ঘর থেকে বেরোলেই গুলি। মিয়ানমার সেনাবাহিনী চায়, রোহিঙ্গারা ঘরে বন্দি থেকে ভাত-পানির অভাবে মরুক, অথবা পালাক বাংলাদেশে। আর এই জীবন থেকে মুক্তি পেতে আবার বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নেমেছে। নতুন ঢলে ভেসে এসেছেন রাখাইনের বুচিডং এলাকার মৌলভি জমির উদ্দিন। বৃহস্পতিবার সকালে পৌঁছেছেন উখিয়ার বালুখালীতে। এখনো কোনো ক্যাম্পে স্থান হয়নি তার। তার সঙ্গে ...

উৎসে কর’নির্ভর আয়কর

নিজস্ব প্রতিবেদক: ২০১৬-১৭ অর্থবছরে ৬৪ হাজার ২৮ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। এর মধ্যে শুধু উৎসে কর আদায় হয়েছে ৩৩ হাজার ৯২৪ কোটি টাকা, যা মোট করের ৫৩ শতাংশ। কয়েক বছরের গড় আদায় হিসাব করলে উৎসে করের অংশ দাঁড়ায় প্রায় ৬০ শতাংশ। অবাক করা তথ্য হচ্ছে, এ বিপুল অংকের কর আদায়ের সঙ্গে কর কর্মকর্তাদের তেমন কোনো সম্পৃক্ততাই নেই। স্বয়ংক্রিয়ভাবেই তা ...

বুধবার সন্ধ্যায় দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সন্ধ্যা পাঁচটা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। প্রায় আড়াই মাস পর দেশে ফিরছেন তিনি। শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। নেতা কর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানান ...

টেকনাফে আরও ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্টে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার রাত ৯টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের খুরেরমুখ পয়েন্টে স্থানীয়রা মৃতদেহগুলো দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এরপর পুলিশ রোহিঙ্গাদের লাশ শনাক্ত করে দাফনের জন্য স্থানীয় ইউপি মেম্বারকে দায়িত্ব দেয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, পুলিশ ...

বেনাপোলে বগি লাইনচ্যুত

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের নাভারন সামলাগাছী এলাকায় কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেনাপোল-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে ওই ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। বেনাপোল স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, সকালে বেনাপোল রেলস্টেশন থেকে ওই কমিউটার ট্রেনটি যশোরে উদ্দেশে ছেড়ে যায়। পরে নাভারন সামলাগাছী এলাকায় হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে বেনাপোল-খুলনা রেলরুটে ট্রেন যোগাযোগ বন্ধ ...

ধর্ষণের দায়ে ভারতে আরেক ধর্মগুরু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভারতে ১৯ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত ধর্মগুরু আচার্য শান্তিসাগর মহারাজকে। ধর্ষিত সেই তরুণী ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা। তার বাবা-মা আচার্য শান্তিসাগর মহারাজের ভক্ত বোলে জানা গেছে। নির্যাতিতার অভিযোগ, ১ অক্টোবর নানপুরায় দিগম্বর জৈন মন্দিরে তাকে ধর্ষণ করেন মহারাজ। এরপর মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু মহারাজের কিছু ভক্ত মিলে এই ঘটনাকে চাপা ...

সাতক্ষীরায় ২৬ কেজি গাঁজা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত থেকে রবিবার ভোরে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি ধান খেত থেকে এসব গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি ধান খেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাঁজা জব্দ ...

ব্লু হোয়েল গেমস বন্ধে নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: আত্মহত্যায় প্ররোচনামূলক অনলাইন গেমস ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ তিন আইনজীবী এ রিটটি দায়ের করেন। তবে কবে রিটটির শুনানি হতে পারে তা জানাতে পারেননি হুমায়ন কবির। সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী ব্লু হোয়েলস গেমস খেলে আত্মহত্যা করে বলে গুজব ছড়ায়। এরপর দেশের বিভিন্ন স্থানে ব্লু হোয়েল গেমস ...