১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৩২

box

বিমানবন্দরে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে লন্ডন থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরের পর থেকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে এসে বিমানবন্দরের আশপাশে জড়ো হতে শুরু করেন। বিকাল পাঁচটা ৪০ মিনিটে খালেদা জিয়া ঢাকায় নামবেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১০টা ...

পাকিস্তানে বিস্ফোরণে ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরের সারিয়াব মিল এলাকায় বিস্ফোরণে পুলিশের সাত সদস্য নিহত এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার কোয়েটার সিব্বি রোডের পাশে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, পুলিশের ৩৫ জন সদস্যকে নিয়ে একটি গাড়ি সিব্বি রোড দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃতি এখনও জানা যায়নি। সিভিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বাইগ জানান, ...

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির চাপ জোরালো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শ্রমিক অধিকার সংগঠন স্বোচ্চার হচ্ছে। এ জন্য দ্রব্যমূল্য ও বাড়িভাড়া বৃদ্ধির কারণকে সামনে আনা হচ্ছে। এ দাবিকে জোরালো করতে শ্রমিক অধ্যুষিত এলাকায় কিছু সংগঠন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতও নিচ্ছে। ইতিমধ্যে পোশাক শিল্প মালিকদের একাধিক সংগঠন বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়কে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে চিঠিও পাঠিয়েছে। ...

অর্ধেকের বেশি ভারতীয় স্বৈরশাসক চান

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের পাঁচ ভাগের চার ভাগ মানুষ সরকারের প্রতি আস্থা রাখে। তবে অধিকাংশ জনগণ সেনাশাসন বা একনায়কতন্ত্র পছন্দ করে। গবেষণা প্রতিষ্ঠান পিউয়ের নতুন এক জরিপে এ তথ্য ওঠে এসেছে। জরিপে প্রতিবেদনে বলা হয়, ৫৩ শতাংশ জনগণ মনে করে, শাসনব্যবস্থা হিসেবে সেনাশাসন থাকলে তাদের দেশের জন্য ভালো হতো। অন্যদিকে ৫৫ শতাংশ জনগণ একনায়কতন্ত্রকে ...

ভোটের আগে কেনিয়ায় নির্বাচন কমিশনারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় আট নির্বাচন কমিশনারের একজন আজ বুধবার পদত্যাগ করেছেন। সহকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন। নিউইয়র্ক থেকে দেয়া এক বিবৃতিতে নির্বাচন কমিশনার রোসেলিন আকম্বি অভিযোগ করেন, দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ২০১৭ সালের ২৬ অক্টোবরের প্রেসিডেন্ট ...

সিইসিকে সতর্ক হয়ে কথা বলার পরামর্শ আ.লীগের

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে তারা এই পরামর্শ দেন বলে জানা গেছে। বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতারা সিইসির উদ্দেশে বলেছেন, আপনার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। এগুলো মাথায় রেখে কথা বলবেন। সজাগ ও সতর্ক থাকবেন। গত রবিবার বিএনপি নির্বাচন কমিশনের ...

দুদকের তালিকায় ১১১ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম কোচিং বাণিজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর ৯টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের ১১১ জন শিক্ষকের তালিকা চূড়ান্ত করেছে। এসব শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং কোচিং বন্ধে আইন প্রণয়নের সুপারিশসহ তালিকাটি প্রতিবেদন আকারে গত মঙ্গলবার কমিশনের কাছে দাখিল করেছে অনুসন্ধান টিম। দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ...

চুরি যাওয়া ১১৮ বস্তা চাল মুন্সীগঞ্জে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার থেকে ৩৫০ বস্তা চুরি হওয়া চাল মুন্সীগঞ্জ ও ঢাকা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদে শহরের বড় বাজার থেকে এসব চাল উদ্ধার করা হয়। ২৪ নভেম্বর সাভার থেকে চুরি হওয়া চাল বুধবার সকালে উদ্ধারের সময় চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন- শাহ আলম ট্রেডার্সের মো. শাহ-আলম, জাকির স্টোরের মো. ...

খালেদা জিয়া কোর্টে যাবেন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে আগামীকাল বৃহস্পতিবার জামিন নেওয়ার জন্য আদালতে যাবেন। তিনি আজ বিকেলে ঢাকায় আসছেন। সাবেক প্রধানমন্ত্রী এমন এক সময়ে দেশে ফিরছেন যখন তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। এ ছাড়া ১২ ...

রোহিঙ্গাদের হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে, সেনারা রাখাইনে কয়েক হাজার রোহিঙ্গা পুরুষ-নারী ও শিশু হত্যাকে করেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞার ...