১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৫

box

লাহোরে না খেললে থারাঙ্গারা বাদ

স্পোর্টস ডেস্ক: লাহোরে ক্রিকেটারদের পাঠাতে বাধ্য করতে ‘অদ্ভুত’ সিদ্ধান্ত নিতে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২৯ অক্টোবর পাকিস্তানে সিরিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা যাদের নেই, তারা আগের দুই ম্যাচও খেলতে পারবেন না। পাকিস্তানে ২৪ ঘণ্টার এ সফর অনিরাপদ মনে করলেও যত বেশি সম্ভব খেলোয়াড় পাঠানোর উদ্দেশ্য বোর্ডের। তাই লাহোরের ম্যাচটি খেলতে আপত্তি নেই এমন খেলোয়াড়দের নিয়েই আবুধাবিতে প্রথম দুই ম্যাচের ...

কাতালোনিয়ায় স্পেনের সরাসরি শাসন জারির প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক: কাতালোনিয়ার উপর সরাসরি শাসন চালুর ব্যাপারে সরকারি নির্দেশ প্রত্যাশা করছে স্পেনের মন্ত্রিসভা। কাতালোনিয়ায় গণভোটের তিন সপ্তাহ পরে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোই তার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। স্পেনের সরকার বলছে, কাতালোনিয়ার গণভোট ছিল অবৈধ। অন্যদিকে কাতালান নেতা কার্লেস পুইডেমন্টের দাবি, তিনি স্বাধীনতা ঘোষণার নির্দেশ পেয়েছেন। ফলে কেন্দ্র সরকার সেখানকার ক্ষমতায় ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছে। স্পেনের সংবিধানের ১৫৫ নম্বর ধারা ...

নিত্যপণ্যের দাম কমছেই না

নিজস্ব প্রতিবেদক: কয়েক মাস ধরে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে বাজার বেসামাল। কখনো চালের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা, কখনো বেড়েছে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা। বাড়তি এ দাম শুধু কাঁচামরিচ বা চালেই নয়। গত কয়েক মাসে দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের। আর গতকালও সেই বেশি দামেই স্থিতিশীল ছিল বাজার। সংশ্লিষ্টরা বলছেন, চাল ও কাঁচামরিচের দাম কিছুটা কমলেও তা এখনো ...

সু চির নাম সরাল অক্সফোর্ড কলেজ

আন্তর্জাতিক ডেস্ক: অং সান সু চির নাম সরিয়ে ফেলেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন সেন্ট হিউস কলেজ। রোহিঙ্গা ইস্যুতে সু চির অবস্থানের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় কলেজটির শিক্ষার্থীরা নিম্নশ্রেণির শিক্ষার্থীদের কমনরুম থেকে তাঁর নাম অপসারণের পক্ষে ভোট দেয়। তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। স্নাতক ডিগ্রি অর্জনের আগে এই কলেজের শিক্ষার্থী ছিলেন সু চি। তাঁর নামানুসারেই ওই কমনরুমের নামকরণ ...

সোমালিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ত এলাকায় গত শনিবার চালানো ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫৮–তে পৌঁছেছে। এ ঘটনায় কয়েক শ লোক আহত হয়েছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির। সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিরাহমান ওসমানের বরাত দিয়ে বিবিসি জানায়, এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। গত শনিবার মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি ...

বাইরে বৃষ্টি, ঘরে খিচুড়ি

নিজস্ব প্রতিবেদক: বাইরে বৃষ্টি ঝরছে। ঘরে বসে আসেন। অলস সময় কিভাবে কাটাবেন তার উপায় খুঁজে পাচ্ছেন না। এসময় বন্ধু কিংবা পরিবারের সঙ্গে বৃষ্টির সময়টা উপভোগ করতে পারেন। ঘরে বসে তৈরি করতে পারেন খিচুড়ি। যদিও খিচুড়ি সবারই প্রিয় একটি খাবার। তাই বাঙালিদের ঐতিহ্যবাহী এই খাবারের কিছু রেসিপি তুলে ধরা হলো। ইলিশ খিচুড়ি উপকরণ: পোলাও চাল ১ কেজি, ইলিশ মাছ ৮ পিস, ...

মানুষ মানুষের জন্য

নিজস্ব প্রতিবেদক: একদিকে অত্যাচার, নিপীড়ন অন্যদিকে সাহায্যের হাত বাড়িয়ে থাকা জনগণ। সীমান্তের একদিকে নিজ দেশের মানুষকে গুলি করে হত্যা করা আর সীমান্তের অন্যদিকে সেই পরিবারের বেঁচে যাওয়া শিশুদের আশ্রয় দেওয়ার জন্য মানুষের প্রাণপণ চেষ্টা। নাফ নদীর পানিতে একদিকে যেমন বইছে মিয়ানমারের গণহত্যার রক্তের স্রোত আর অন্যদিকে বাংলাদেশের মানুষের প্রাণে বইছে পালিয়ে আসা মানুষদের জন্য ভালোবাসার ফল্গুধারা। মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে ...

আগামী বছর বোল্টের ফুটবলে ক্যারিয়ার শুরু

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ফুটবলে ক্যারিয়ার শুরু করতে চান জ্যামাইকার সাবেক স্প্রিন্টার উসাইন বোল্ট। ইতোমধ্যে অনেক ক্লাবই নাকি তার সঙ্গে কথা বলেছে। উসাইন বোল্ট বলেছেন, ‘দুর্ভাগ্যবশত গত আগস্টে আমি হ্যামস্ট্রিং ইনজুরি পেয়েছিলাম। তারপর থেকে কোনও অনুশীলন করতে পারিনি। আশা করি, ২০১৮ সালে আমি কিছু ফুটবল ম্যাচ খেলতে পারব’। উসাইন বোল্ট একজন জীবন্ত কিংবদন্তি। পুরো বিশ্বে জনপ্রিয়তা রয়েছে তার । ট্রাক ...

উ. কোরিয়ায় চীনের বাড়তি চাপ চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার উপর বাড়তি চাপ দেয়ার জন্য চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংকে অনুরোধ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ৩ নভেম্বর জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ফিলিপাইন এবং চীন সফরে বের হবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এশিয়াতে এটাই তার প্রথম সফর। গত বুধবার শুরু হওয়া চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির কংগ্রেসে আধুনিক সমাজতান্ত্রিক ...

টাঙ্গাইল অভিমুখী মহাসড়কে ৭০ কি.মি. যানজট

নিজস্ব প্রতিবেদক: অব্যাহত বৃষ্টিপাত ও চলমান রাস্তা সংস্কারের জন্য টাঙ্গাইল অভিমুখী বিভিন্ন মহাসড়কে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে যাত্রীদের দুর্ভোগের পোহাতে হচ্ছে বেশি। মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ যানজটের বিষয়ে সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গত চারদিন ধরে প্রবল বৃষ্টি থাকায় এবং মহাসড়কে যানবাহনের চাপ বেশি হওয়ায় ...