নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের বিষয়ে গেজেট নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাসহ আপিল বিভাগের বিচাপতিদের সঙ্গে ১৬ নভেম্বর বৈঠক করবেন আইনমন্ত্রী আনিসুল হক। যদিও বৈঠকটি হওয়ার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করার একদিন আগেই আইন মন্ত্রণালয় থেকে বৈঠকে পেছানোর এ তথ্য ...
box
বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি পরীক্ষা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ‘ফেজ-এ’ মার্চ ২০১৮ সেশনের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর শুক্রবার। রাজধানীর বুয়েট মেইন ক্যাম্পাস, বুয়েট পলাশী ক্যাম্পাস ও ইডেন মহিলা কলেজে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৬২টি ডিসিপ্লিনে ভর্তির জন্য এক হাজার ৯৯টি আসনের বিপরীতে আট হাজার ১৬২ পরীক্ষার্থী অংশ নেবেন। অনুষদভিত্তিক পরীক্ষার্থী ও আসন সংখ্যা ...
ভক্তদের কাছে মাশরাফির অনুরোধ
স্পোর্টস ডেস্ক: শুভাশিসের উপর দারুণ চটেছেন মাশরাফি ভক্তরা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টুইটারের শুভাশিসকে অকথ্য গালমন্দ করা হচ্ছে। করা হচ্ছে মণ্ডুপাত। কিন্তু ভক্তদের এমন বাড়াবাড়িতে বিস্মিত ও হতাশ রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তুচ্ছ এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন ম্যাশ। গতকাল রাতেই নিজের ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে এ আহবান জানান তিনি। সেখানে মাশরাফি ...
পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ ডিএফআইডি সেক্রেটারি প্রীতি প্যাটেল। তার বিরুদ্ধে সরকারকে না জানিয়ে ইসরায়েলে একাধিক গোপন মিটিংয়ের অভিযোগ উঠেছে। ব্যাপক সমালোচনার মুখে প্রীতি প্যাটেলকে তার সরকারি আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে ব্রিটেনে ফিরে আসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী থেরেসা মে। যদিও এর আগে প্রীতি প্যাটেল এ ঘটনায় দু:খ প্রকাশ করেন। তারপরও তিনি পদত্যাগ করতে বাধ্য ...
দ্বিতীয় ভৈরব রেল সেতুর উদ্বোধন আজ
নিজস্ব প্রতিবেদক: ভৈরব-আশুগঞ্জ মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু উদ্বোধন হবে আজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রেলওয়ে (পূর্বাঞ্চলীয়) মহা-ব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আব্দুল হাই জানান, রেল সেতুটি উদ্বোধনের জন্য রেলওয়ে বিভাগে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে ২০১৩ ...
আজ আদালতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চতুর্থ দিনের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে আজ আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খালেদা জিয়া রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। গত ১৯ অক্টোবর আত্মপক্ষ সমর্থন করে ...
আরব অমিরাত সফরে আফগান প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারি সফরে সংযুক্ত আরব অমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে একথা বলা হয়।বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের লুভর আবু ধাবি জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। তিনি আরব আমিরাতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ইস্যু ও দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। সফরকালে গনির সঙ্গে রয়েছেন সরকারি কর্মকর্তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ ...
জাল সনদ ব্যবহার করায় বিকেএসপির ৭ কোচের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাগত জাল সনদপত্র ব্যবহার করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চাকরি করার অভিযোগে সাত কোচের বিরুদ্ধে সাতটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশর (দুদক)। বুধবার দুপুরে কমিশনের নির্ধারিত বৈঠকে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই দুদকের পক্ষ থেকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুদকের ...
কুবিতে ভর্তি পরীক্ষা স্থগিত
কুমিল্লা প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ’ নিয়ে বিভ্রান্তি; উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক নিয়মে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, অবৈধভাবে ভাতা উত্তোলন, দুর্নীতিসহ একাধিক অভিযোগে শিক্ষক সমিতির টানা আন্দোলন; উপাচার্য ও প্রশাসন কর্তৃক এসব বিষয়ে কোন ধরনের সুষ্ঠু মীমাংসা না হওয়ায় চরম ক্রান্তিকাল অতিক্রম করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এসব ঘটনার ফলে গত সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০১৭-১৮ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ...
চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে ২১ বছর আগে করা একটি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) হোসনে আরা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. এরশাদ ও মোছলেম উদ্দিন প্রকাশ বাবুইয়া। তারা জামিন গিয়ে পলাতক রয়েছেন। জননিরাপত্তা ট্রাইব্যুনালের কৌঁসুলি জাহাঙ্গীর আলমবলেন, ‘এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর