১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪১

box

বসনিয়ার কসাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ার মুসলিমদের ওপর চালানো গণহত্যা ও যুদ্ধপরাধের জন্য ‘বুচার অব বসনিয়া তথা বসনিয়ার কসাই’ খ্যাত সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।কুখ্যাত স্রেব্রেনিকা গণহত্যার দায়ে বুধবার হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্বিয়ার এই জেনারেলকে দোষী সাব্যস্ত করে। প্রায় দুই দশক আগে সংঘটিত ওই গণহত্যার ঘটনায় জেনারেল ম্লাদিচের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ ছিল বলে ট্রাইব্যুনালের শীর্ষ বিচারপতি আলফোনস ওরি রায়ে উল্লেখ ...

শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না : গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক:  ৫ জানুয়ারির মত আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বুধবার দুপুরে খুলনা নগরীর একটি হোটেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা ...

ইবি ভর্তি পরীক্ষা বাতিল অবৈধ ঘোষণার রায় আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিন্ডিকেটের দেয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। এর ফলে পরীক্ষার মাধ্যমে দুটি বিভাগে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন ...

বিদেশের ৩২ শহরে ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের ১৪টি দেশের ৩২ শহরে প্রদর্শিত হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’।  ছবির প্রচারণায় ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এর কাহিনীকার সানি সানোয়ার, পরিচালক দীপংকর দীপন ও অভিনয়শিল্পী আরেফিন শুভ, মাহিয়া মাহি। ৩ থেকে ১৮ই নভেম্বরের সফর সূচীতে ‘ঢাকা অ্যাটাক’ টিম দুবাই, ফ্রান্সের প্যারিস, ইতালির রোম, আনকোনা,  ভেনিস, গেলারাতে শহর হয়ে সুইজারল্যান্ডের জুরিখে ছবির প্রচারণা শেষ করে ১৮ই নভেম্বর ...

রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থেকে ২০ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ অভিযানের কথা বুধবার গণমাধ্যমকে জানানো হয়। তারা হলো—মনিরুল ইসলাম ও সাহাবুদ্দিন। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে জাল ব্যাংক নোট তৈরির পর সেগুলো বাজারজাত করে আসছিল। গোয়েন্দা তথ্যে বিষয়টি জানতে পেরে সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় অভিযান ...

গলদা নিয়ে বিপাকে চাষিরা

নিজস্ব প্রতিবেদক: সাদা সোনা খ্যাত গলদা চিংড়ির রপ্তানি চলতি অর্থবছরের প্রথম থেকেই নিম্নমুখী। সে জন্য গত সেপ্টেম্বরে স্থানীয় বাজারে গলদা চিংড়ির দাম অস্বাভাবিকভাবে পড়ে যায়। গত কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চাষিদের উৎপাদন খরচই উঠছে না। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। চিংড়ি উৎপাদন ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রপ্তানি হওয়া গলদা চিংড়ির ৬৫ থেকে ৭০ শতাংশের গন্তব্য ...

নতুন গেমিং ল্যাপটপ আনলো এইচপি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন গেমিং ল্যাপটপ আনলো এইচপি। এটি ওমেন সিরিজের গেমিং ল্যাপটপ। এগুলো হলো- ওমেন ১৫ এবং ওমেন ১৭। ল্যাপটপ দুইটিতে এনভিডিয়া এ সিরিজের জিটিএক্স গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এতে হাই-রেজুলিউশন ডিসপ্লে সঙ্গে অপশনাল জি সিঙ্ক প্রযুক্তি। এছাড়াও র‌্যাম এবং স্টোরেজ আপগ্রেড করার জন্য থাকছে সিঙ্গল অ্যাকসেস সার্ভিস প্যানেলও। এইচপি-র ওমেন পিসি গেমিং ব্র্যান্ডের মধ্যে বেশ উল্লেখযোগ্য ...

বরিশালে ১০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার টুংঙ্গিবাড়িয়া গুচ্ছগ্রাম খালে একটি ট্রলার থেকে ১০ মণ শিকার নিষিদ্ধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ভোররাতে এই অভিযানে জব্দকৃত জাটকা সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। কোস্ট গার্ড বরিশাল স্টেশনের ওয়ারেন্ট অফিসার মো. জুলহাস জানান, নদীতে টহলরত অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা একটি জাটকা বোঝাই ট্রলার দেখে থামানোর সংকেত ...

লেবাননের প্রধানমন্ত্রী হারিরির পদত্যাগ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব বসে দেয়া পদত্যাগের ঘোষণা স্থগিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি বলেন, বুধবার লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে বৈঠককালে আমি পদত্যাগপত্র পেশ করি। এ সময় প্রেসিডেন্ট আমাকে এটি স্থগিত করে উদ্ভূত রাজনৈতিক সঙ্কট নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। আমি তার অনুরোধে সাড়া দিয়েছি। উল্লেখ্য, এ মাসের শুরুতে হঠাৎ করেই সৌদি আরবের রাজা সালমান বিন ...

ট্যানারি স্থানান্তরের পর এবার দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে চামড়া কারখানাগুলো সরিয়ে নেয়ায় নদী দূষণ পরিস্থিতি পাল্টায়নি বলে মন্ত্রণালয়ে এক বৈঠকে উঠে এসেছে। সেখানে বলা হয় বুড়িগঙ্গার বদলে ট্যানারিগুলো (চামড়া কারখানা) দূষণ করছে এখন ধলেশ্বরী নদী। এই পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয়কে বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে ওই বৈঠক থেকে। আজ বুধবার সচিবালয়ে নদী রক্ষা ও দখলমুক্ত টাস্কফোর্স কমিটির ৩৬তম সভা শেষে আলোচনার ...