১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

box

লোকসংগীতে বেঁচে থাকবেন বারী সিদ্দিকী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতদিন লোকসংগীত থাকবে, ততদিন বারী সিদ্দিকী বেঁচে থাকবেন। গতকাল শুক্রবার এক শোকবার্তায় শেখ হাসিনা দেশের লোকসংগীতকে সমৃদ্ধ করার জন্য বারী সিদ্দিকীর অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশের মানুষ এক জনপ্রিয় লোকসংগীতশিল্পীকে হারিয়েছে। যত দিন লোকসংগীত থাকবে, ততদিন পর্যন্ত তিনি জনগণর মাঝে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুম বারী সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন ...

পিলখানা হত্যা মামলার আপিলের রায় রোববার

নিজস্ব প্রতিবেদক: চাঞ্চল্যকর পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার ঘোষণা করা হবে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল বলেন, এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য কার্যতালিকায় রাখা হয়েছে। আশা করছি যথাসময়েই রায় ঘোষণা করা হবে। গত ১৩ এপ্রিল এ ...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আছির প্রদেশে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম সোহাগ মিয়া। সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো: সফি আলম এর বড় ছেলে। গতকাল ২৪ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় ৫ টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের মা’দ্দা এলাকা থেকে খামিস মোশায়েতে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মোঃ সোহাগ মিয়া মারা যান। পরে পুলিশ ...

শপথ নিলেন জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট নানগাগওয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। গতকাল শুক্রবার রাজধানী হারারের প্রান্তে জাতীয় স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি শপথ নেন। অনুষ্ঠানে দেখা যায়নি সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে। প্রধান বিচারপতি নানগাগওয়াকে শপথবাক্য পাঠ করান। তিনি স্বাধীন জিম্বাবুয়ের ৩৭ বছরের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট। এর মাধ্যমে রবার্ট মুগাবে-পরবর্তী নতুন যুগে প্রবেশ করল জিম্বাবুয়ে। ‘অসুস্থতার’ কারণে মুগাবে ...

চট্টগ্রামে ৮টি গাড়িসহ চোর চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম ও কক্সবাজারে অভিযান চালিয়ে তিনটি প্রাইভেটকার ও পাঁচটি মাইক্রোবাসসহ গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন ইউসুফ প্রকাশ ইছহাক (৬০), লিটন সেন (৩৪), হায়দার আলী প্রকাশ মঞ্জু (৩৪) এবং নূরুল আলম (২৩)। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানকারী টিমের সদস্য গোয়েন্দা পরিদর্শক ...

রোহিঙ্গাদের জন্য রাখাইনের পরিস্থিতি এখনও অনিরাপদ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: নির্যাতনের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে ‘অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পারসন্স ফ্রম রাখাইন স্টেট’ শীর্ষক এ সমঝোতা সই হয়। তবে জাতিসংঘ বলছে, রাখাইনের পরিস্থিতি এখনও এতটা নিরাপদ হয়নি যে সেখানে রোহিঙ্গারা ফিরে গিয়ে বাস করতে পারে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাকে ...

অবশেষে বিপিএলে ফিরছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের ‘বিস্ময় বালক’ মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে রাজশাহী কিংসের হয়ে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দেখা যাবে বাঁ-হাতি এই পেসারকে। মাঠে নামার পূর্ব প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো সমস্যা ছাড়াই পূর্ণ গতিতে বল করেছেন ‘কাটার মাস্টার’। তার টানা বোলিং পর্যবেক্ষণের পর রাজশাহী ...

ভারত-চীন সীমান্ত বন্ধ করে দিল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও চীন সীমান্ত বন্ধ করল নেপাল। গতকাল শুক্রবার ভারত ও চীন সংলগ্ন সীমান্ত বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। ৭২ ঘণ্টার জন্য এই সীমান্ত বন্ধ থাকবে। তবে কোনও রাজনৈতিক বা কূটনৈতিক নীতির জন্য নয়। ভারত-চীন সীমান্ত বন্ধ হচ্ছে নেপালের জাতীয় নির্বাচনের জন্য। আগামী ২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর দু’দফায় জাতীয় ও আঞ্চলিক নির্বাচন হবে নেপালে। এর মাধ্যমেই জাতীয় ও ...

চুয়াডাঙ্গায় ২ ট্রেনের সংঘর্ষে আহত ৪, ট্রেন চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছে। এঘটনার পর থেকে খুলনা-ঢাকা ও খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার দর্শনা হোল্ডস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শনা রেলস্টেশন জিআরপি ইনচার্জ জাফর হোসেন গণমাধ্যমকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের (৬০০৪) সঙ্গে ...

জর্জিয়ার বিলাবহুল হোটেলে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার বাটুমি শহরের একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের ২২তলা লিওগ্র্যান্ড হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর: বিবিসি। জর্জিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মাইকেল্যাডজি জানান, আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১২ জন মারা গেছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনের ...