১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

box

সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: জাতীয়করণ হওয়া এবং হতে যাওয়া কলেজশিক্ষকদের বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতা-কর্মীরা। এতে সরকারি কলেজগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কোনো ক্লাস হচ্ছে না। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার দেশের সাড়ে ৩০০ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষা ক্যাডারদের অধীনস্থ সব প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। ...

পিলখানা হত্যাকাণ্ডে ভেতরের-বাইরের ষড়যন্ত্র থাকতে পারে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: তৎকালীন বিডিআর বিদ্রোহের পেছনে ভেতরের ও বাইরের ষড়যন্ত্র থাকতে পারে বলে পর্যবেক্ষণে বলেছেন আদালত। আদালত বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে গণতন্ত্র ধ্বংস করাই ছিল বিদ্রোহের অন্যতম উদ্দেশ্য। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া দ্বিতীয় দিনের মতো চলছে। আজ সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে বিচারপতি মো. নজরুল ইসলাম ...

বেসিক ব্যাংক কেলেংকারিতে ফখরুলকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক: প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক পরিচালক মো. ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে দুদক পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আজ (সোমবার) বেসিক ব্যাংকের আরো দুই পরিচালক সুবাশিষ ...

চবি ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে কাফনের কাপড় পরে দিয়াজের মায়ের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: ছেলে হত্যার এক বছর পরও হত্যাকারীদের কেউ গ্রেপ্তার না হাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ও প্রক্টরের পদত্যাগ দাবি করে অবস্থান কর্মসূচিতে বসেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মা। সোমবার সকাল ৯টা থেকে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেন। এ সময় তাঁর পরনে ছিল কাফনের কাপড়। অবস্থান কর্মসূচি ...

গুরুতর অসুস্থ গাফফার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ”আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। যুক্তরাজ্য প্রবাসী ৮৩ বছর বয়সী এই লেখক গত ১৯ দিন ধরে দেশটির মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর গাফফার চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে খুব একটা কথা বলতে পারছেন না। কিছুদিন ...

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতা, হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মামলাগুলো হাইকোর্ট স্থগিত করায় সময়ের আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করে দেন। মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ...

বিএনপির জন্যই স্বৈরাচারের সাথে জোট করেছে আ’লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়া এবং তার দল রাজাকারদের সঙ্গে হাত মিলিয়েছে বলে আওয়ামী লীগ স্বৈরচারের সাথে জোট বেধেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আজ বলে, গণতন্ত্র খাদে পড়েছে। আসলে মূল কথা হচ্ছে আজ বিএনপির রাজনীতিই খাদের কিনারায়। তারা (বিএনপি) আন্দোলনের নামে অতীতে পেট্রোলবোমা, ককটেল, আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। ...

জিম্বাবুয়ের রাজনীতিতে ‘উপদেষ্টা’ হচ্ছেন মুগাবে!

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের রাজনীতিতে রবার্ট মুগাবের ভূমিকা অব্যাহত থাকবে বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির ধর্মীয় যাজক ফাদার ফিদেলিস মুকোনোরি। তিনি মুগাবেকে পদত্যাগ করতে রাজি করিয়েছিলেন। ফাদার ফিদেলিস মুকোনোরি জানান, তিনি (মুগাবে) একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে উপদেষ্টা হিসেবে কাজ করতে পারেন। এমনকি নতুন প্রেসিডেন্টকে তিনি পরামর্শ দিতে পারেন। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গৃহবন্দি থাকার পর নিজ দল ও জনগণের চাপের প্রেক্ষিতে গত ...

টস জিতে ব্যাটিংয়ে চিটাগং

স্পোর্টস ডেস্ক: ঢাকা পর্বের শেষ দুই ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। টানা পাঁচ ম্যাচ জয়ের পর উড়তে থাকা দলটির আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে তাতে। তবে চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়াতে চায় দলটি। সেই মিশনে শুরুতেই দলটির প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং ভাইকিংস। ঘরের মাঠে ফিরে দারুণ ক্রিকেট খেলছে দলটি। শেষ চারে যেতে জয়ের কোন বিকল্প নেই স্বাগতিকদের। সেই লক্ষ্যে আজ সোমবার ...

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ফ্লাওয়ার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কোচ হতে রাজি নন তিনি। বিসিবির প্রস্তাব না করে দিলেন সাবেক জিম্বাবুয়ে উইকেট কিপার ব্যাটসম্যান ও ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করায় একজন ভালো মানের বিদেশি কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড দলকে অনেক সাফল্য এনে দেওয়া অ্যান্ডি ছিলেন বিসিবির এক নম্বর পছন্দ। তাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আপাতত বিসিবির প্রস্তাবে রাজি নন ফ্লাওয়ার। ...