নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে তার চট্টগ্রামের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকাল তিনটার দিকে মহিউদ্দিনের চশমা হিলের বাসায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেন। গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের মেহেদিবাগের ...
box
বিকেলে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’। মহানগর নাট্যমঞ্চে আজ রোববার বিকাল ৩টায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত থাকার জন্য দলের ...
পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী ব্যাটের (পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম) আক্রমণে এক অফিসারসহ চার ভারতীয় সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজোর জেলার সীমান্ত রেখায় (এলওসি) এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি বলেছে, পাকিস্তানি সেনারা সীমান্ত রেখার প্রায় ৪০০ মিটার ভেতরে অনুপ্রবেশ করে এই হামলা চালায়। ব্যাটের হামলার ...
ট্রাম্পের হুমকিতেই ভোট দেয়নি কিছু দেশ
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে খুব সহজে পাস হবে, এমনটা আগে থেকেই ধারণা ছিল। বাস্তবেও তা-ই ঘটেছে। কিন্তু ভোটাভুটির আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির হুমকি কিছুটা উদ্বেগের জন্ম দিয়েছিল। এই কারণে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে কিছু দেশ বিরত থেকেছে বলে মনে করা হয়। ...
ঘূর্ণিঝড় কবলিত ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় তেবরিনের আঘাতে ফিলিপাইন যখন লণ্ডভণ্ড তখন দেশটিতে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্যাভাও শহরের একটি শপিংমলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে এ পর্যন্ত দুই শতাধিক লোক নিহতের খবর পাওয়া গেছে। খবর বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান। দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুয়ের্তের ছেলে শহরের উপ-মেয়র পাওলো দুয়ের্তে জানিয়েছেন, ৩৭ লোকের ...
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের সদর উপজেলার শ্যামপুর গ্রামের মাঠে ডাকাতির প্রস্তুতিকালে রায়হান হোসেন (৩৫) নামের এক ডাকাত সর্দারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে গ্রামবাসী। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত রায়হান সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। শনিবার রাত ১২টার দিকে এঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার শ্যামপুর ও ...
বিশ্বের সবচেয়ে ভীতিকর দেশ মিয়ানমার: ইকোনোমিস্ট
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের চলতি বছরের ভীতিকর দেশ মিয়ানমার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনোমিস্ট সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করেছে। চলতি বছর রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমারকে ভীতিকর দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৩ সাল থেকে বড়দিন উপলক্ষে ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ প্রকাশ করে আসছে সাময়িকীটি। এবারের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ এর হওয়ার শক্তিশালী অবস্থানে ছিল বাংলাদেশ। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ৬ ...
২০১৮ সালে সরকারের অত্যাচার থেকে দেশের মানুষ মুক্তি চায়: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: নতুন বছর ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের অত্যাচার থেকে দেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বড় দিনের কেক কাটেন। এ সময় খিস্ট্রান সম্প্রদায়ের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। ...
দাবি আদায়ে শিক্ষকদের দ্বিতীয় দিনের অনশন চলছে
নিজস্ব প্রতিবেদক: দৈনিকদেশজনতা/ আই সি দাবি আদায়ে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি আজ রোববার দ্বিতীয় দিনের মতো চলছে। এর আগে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে এ অনশন কর্মসূচি শুরু হয়। মহাজোটের অধীনে সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষকরা এক দফা দাবি আদায়ের এ অনশন কর্মসূচি পালন করছেন। ...
ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২০০
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ‘তেমবিন’ ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২০০ লোকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু লোক নিখোঁজ। শুক্রবার ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ‘তেমবিন’ ঝড়ের জোরালো ঝাপটায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিধস ঘটে। আকস্মিক বন্যা দেখা দেয়। খবর বিবিসির। মিন্দানাও দ্বীপের তুবদ ও পিয়াগাপো শহর দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার অসংখ্য ঘরবাড়ি বোল্ডারের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর