১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৩

box

মুসলিম দেশগুলোতে স্বর্ণমুদ্রা চালুর প্রস্তাব মাহাথিরের

আন্তর্জাতিক ডেস্ক : ভবিষ্যতে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়লে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণ ব্যবহার বিবেচনা করছে ইরান, মালয়েশিয়া, তুর্কি ও কাতার। শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ায় মুসলিম দেশগুলোর সম্মেলন শেষে মাহাথির অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও কাতারের অর্থনীতি পরিচালনার প্রশংসা করেন। ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় মুসলিম বিশ্বের স্বাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মাহাথির ...

সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, কমে আসছে শীতের দাপট

সারাদেশে শীতের দাপট কমে আসতে শুরু করেছে। শনিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ কমে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত রাজধানীতে সূর্যের দেখা মেলেনি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শেষের দিকে আবারও শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানো গেছে আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, তেঁতুলিয়া, যশোর ও ...

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক : কথিত ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এক অধ্যাপককে বিতর্কিত ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ৩৩ বছর বয়সী জুনায়েদ হাফিজ  নবী মুহাম্মদ (স.) এর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। শনিবার দেশটির মুলতান জেলা ও সেশন কোর্টের বিচারক শনিবার তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এ নিয়ে  বিশ্বব্যাপী প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। পাকিস্তানের বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। ...

লন্ড‌নের বাঙালিপাড়ায় বন্ধ হ‌য়ে যা‌চ্ছে বাংলা ভাষায় পাঠদান

লন্ড‌নের সব‌চে‌য়ে বে‌শি সংখ্যক অভিবাসী বাংলা‌দেশির বসবাস বাঙালিপাড়া নামে পরিচিত টাওয়ার হ্যাম‌লেটসে। সেখানকার কাউন্সিল আগামী তিন বছরের মধ্যে বাংলাসহ ১০টি কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের জন্য আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাজেট বরাদ্দ বন্ধ হয়ে গেলে সেখানকার প্রায় অর্ধশতাধিক আফটার স্কুলের বাংলা শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের ব্যয় ...

এনআরসি ইস্যুতে পিছু হটছে মোদি সরকার!

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ইস্যুতে বিক্ষোভে উত্তাল ভারত। গত এক সপ্তাহের আন্দোলনে প্রাণ হারিয়েছে প্রায় ২৬ জন। উত্তর প্রদেশেই মারা গেছে ১৭ জন। যে ইস্যুতে আন্দোলনে নেমেছে ভারতের সব শ্রেণি-পেশার মানুষ সেই ইস্যু নিয়ে অনেকটা সুর নরম করেছে নরেন্দ্র মোদির সরকার। এনআরসি ইস্যুতে পিছু হটতে পারেন মোদি-অমিত শাহরা। তবে ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্টার’ বা এনপিআর এর কাজ বন্ধ করছে না বিজেপি ...

আবেদকে শেষ শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল

 দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের জনতা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে রবিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে এই শ্রদ্ধা জানানো। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ আর্মি স্টেডিয়ামেই রাখা হবে। প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানান মেজর আশিকুর রহমান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান উপ-সামরিক সচিব কর্নেল সাইফুল্লাহ ...

চলন্ত বাস থেকে ফেলে হত্যার ঘটনায় মামলা

পাবনা প্রতিনিধি : পাবনায় চলন্ত বাস থেকে ফেলে সুমন হোসেন (৩৫) নামের এক যাত্রীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকালে সুমনের স্ত্রী রুমা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অরবিন্দ সরকার এই তথ্য নিশ্চিত করে জানান, বাসের ড্রাইভার ও হেলপারকে আসামি করা হয়েছে। আসামিদের নাম জানতে চাইলে অরবিন্দ সরকার তাদের ...

টেস্ট নয়, পাকিস্তানে টি-টোয়েন্টিই খেলতে চায় বাংলাদেশ

তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে আগামী জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু গত বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, বাংলাদেশ পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই শুধু খেলতে চায়। এবং এ নিয়ে পিসিবির প্রধান নির্বাহী ক্ষোভও প্রকাশ করেন। ওই সময় বিসিবির  মতামত জানা যায়নি। অবশেষে মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আজ মঙ্গলবার বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী ...

ফের উত্তপ্ত দিল্লির জামিয়া মিলিয়া

ভারতে বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার দিল্লির জামিয়া মিলিয়ায় নতুন করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত রোববার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। তারপর থেকে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে সেখানে। শনিবার ওই বিক্ষোভ সপ্তম দিনে গড়াল। এদিকে শনিবার দলিতদের সংগঠন ভীম আর্মির প্রধান ...

পাকিস্তানিদের বদলে বাংলাদেশি শ্রমিক নেয়ার হুমকি দিয়েছিল সৌদি!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবের চাপে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ‘কুয়ালালামপুর সামিটে’ অংশ নেননি। তুর্কি মিডিয়া ‘ডেইলি সাবাহ’ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য ডন’। মালয়েশিয়া সামিটে অংশ নিলে পাকিস্তানকে দেয়া অর্থনৈতিক সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। সেই হুমকির কারণেই কুয়ালালামপুর সম্মেলন অংশ নেননি ইমরান খান। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এর বরাত দিয়ে প্রেসিডেন্ট রিসেপ ...