১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

box

শুভ জন্মদিন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের মাঝে অন্যতম একজন মাহমুদুল্লাহ রিয়াদ। যিনি দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে অতি যত্নে আগলে রেখেছেন। সুসময় থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের ঘোর বিপদের সময়েও  তার ব্যাটকে খ্যাপাটে তলোয়াড় বানিয়ে তিনি একাই লড়ে গিয়েছেন অনেকবার। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ক্রিকেটপ্রেমীদের মনে সাকিব-তামিমের নাম যতোটা না আলোড়ন তুলতে সক্ষম হয়েছে, মাহমুদাল্লাহর নাম তার ধারে কাছেও ...

সিরিয়ায় রাশিয়ান বিমান ভূপাতিত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে রাশিয়ার একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছে। মস্কো বলছে, বিমান ভূপাতিত করার পরও পাইলট জীবিত ছিল এবং যুদ্ধ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছে। বিট্রিশ গণমাধ্যম বিবিসি বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে সুখই-২৫ মডেলের ওই বিমানটি ভূপাতিত করা হয়। খবরে বলা হয়েছে, হায়াত তাহরির আল-শাম নামের একটি বিদ্রোহী সংগঠন এ ...

লড়াইটা এখন ব্যাটসম্যানদের : তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক: টেস্ট শুরুর দিনটা যত মসৃণ ছিল, শেষ দিনের ঠিক আগে যেন হয়ে গেল তারচেয়ে বেশি বন্ধুর। পঞ্চম দিনের উইকেটে ব্যাট করা এমনিতেই বড্ড কঠিন। ম্যাচেই পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য যে আরো বেশি দুরূহ সেটা ভালোই বোঝেন তাইজুল ইসলাম। তারপরও বাঁহাতি স্পিনারের বিশ্বাস ব্যাটসম্যানরাই পারেন ম্যাচটা বাঁচাতে। কাঁধে ২০০ রানের লিডের বোঝা, সঙ্গে দু’দিনের ক্লান্তি। তাই বোধহয় উইকেটে ঠিক ...

আফরিনে প্রতিরোধের মুখে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আফরিনে কুর্দিবিরোধী অভিযান চালাতে গিয়ে শনিবার তীব্র প্রতিরোধের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। কুর্দি যোদ্ধাদের হামলায় গতকাল অন্তত পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। এর আগে দুই সেনা নিহত হয়েছে। গত ২০ জানুয়ারি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪ জন সেনা সদস্য নিহতের ঘটনা ঘটল। অপরদিকে, অভিযানে নয় শতাধিক কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছেন ...

লেভান্ত আবারও রুখে দিল রিয়ালকে

স্পোর্টস ডেস্ক: ফিরতি পর্বেও লেভান্তের বিপক্ষে জয়শূন্য থাকতে হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লা লিগায় শনিবার রাতে লেভান্তের মাঠে ২-২ গোলে ড্র করে মাদ্রিদ। এর আগে মৌসুমের শুরুতে রিয়ালের মাঠেই জিনেদিন জিদানের দলকে ১-১ গোলে রুখে দিয়েছিল টেবিলের ১৭তম স্থানে থাকা দলটি। ম্যাচের শুরুতেই অবশ্য গোল পায় রিয়াল। ১১তম মিনিটে রিয়ালের অধিনায়ক রামোসের গোলে ১-০তে এগিয়ে যায় অতিথিরা। তবে ম্যাচের ...

সাতছড়ি জাতীয় উদ্যানে থেকে ১০টি রকেট গোলা উদ্ধার

হবিগঞ্জ প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী ১০টি রকেট গোলা উদ্ধার করেছে র‌্যাব। বেশ কয়েকটি বাংকার খুঁড়ে ১টি বাংকার থেকে এসব গোলা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ কমান্ডিং অফিসার লে. কর্নেল আলী হায়দার আজাদের নেতৃত্বে শুক্রবার রাত থেকে এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাব মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান। তিনি ...

জাপানিরা বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায়

অর্থনৈতিক প্রতিবেদক: জাপানি কোম্পানিগুলো অন্যদেশে স্থানান্তরে আগ্রহী উল্লেখ করে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তাকাশি শিমোকিওদা বলেছেন, ‘বাংলাদেশ তাদের পছন্দের তালিকায় রয়েছে। এক্ষেত্রে সরকারকে জাপানি কোম্পানিগুলোর জন্য আরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ কার্যক্রমের সুবিধার্থে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) জাইকার অফিস স্থাপন করা হবে।’ শনিবার চট্টগ্রাম চেম্বারের সাথে জাপানি দূতাবাসের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা ...

লক্ষ্মীপুরে দুর্নীতি মামলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিবেদক:  দুর্নীতি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।  শনিবার বিকালে রায়পুরা উপজেলা সড়কের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারর করা হয় বলে রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম জানান। দেলোয়ার হোসেন রাঙামাটির লংগদুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ...

ম্যারাডোনা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না ট্রাম্পের সমালোচনায়

স্পোর্টস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার কারণে দেশটির ভিসা পাননি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সাবেক বান্ধবা ক্লদিয়া ভিলাফেনের করা একটি মামলার শুনানিতে অংশ নিতে মার্চে মিয়ামিতে যাওয়ার প্রয়োজন ছিল ম্যারাডোনার। সে উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের ভিসার আদেন করেছিলেন তিনি; কিন্তু ভিসার আবেদনের শুরুতেই সাক্ষাৎকারেই ট্রাম্প সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে বাজে মন্তব্য করে বসেন আর্জেন্টাইন কিংবদন্তি। এ কারণে, তার ভিসা আবেদন ...

শেখ রাসেল ক্রীড়া চক্রকে বিধ্বস্ত করে সেমিতে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীতে পূরণ হলো স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালবৃত্ত। শেষ দল হিসেবে চট্টলার আকাশী-হলুদরা সেমিফাইনালে উঠেছে শেখ রাসেলকে বিধ্বস্ত করে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী ৪-২ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে। সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে শেখ জামাল ও আরামবাগ। সাবেক ও বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে ওঠার ...