১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪০

সদ্য সংবাদ

বসবাসে ভারতের চেয়ে নিরাপদ বাংলাদেশ-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে বসবাসের ক্ষেত্রে ২০১৯ সালে সবচেয়ে বিপজ্জনক ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর ইনডেক্স। সেই তালিকায় প্রতিবেশী দেশ ভারত ৫ নম্বরে থাকলেও বাংলাদেশ ও পাকিস্তানের নাম তালিকায় নেই। এই তালিকা অনুযায়ী ভারতের চেয়ে বসবাসের ক্ষেত্রে অনেক বেশি নিরাপদ বাংলাদেশ ও পাকিস্তান। সদ্য বিদায়ী বছরে বসবাসের জন্য বিপজ্জনক ২০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ...

রাজদায়িত্ব ত্যাগ ছাড়া উপায় ছিল না: প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজ পরিবার ত্যাগ করার বিষয়ে প্রিন্স হ্যারি জানিয়েছেন, বিশ্বাসের ওপর ভর করে রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। এছাড়া সত্যি আর কোনো উপায় ছিল না। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রিন্স হ্যারি বলেন, তিনি এবং মেগান রানি ও রাজপরিবারের প্রতি দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেজন্য কোনো সরকারি অর্থ বরাদ্দ নিতে চাননি। দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব ...

বৃষ্টির কারণে ফের শীতের কবলে অনেক অঞ্চল

রাজশাহী ও রংপুর ছাড়া দেশের অন্য এলাকায় তাপমাত্রা খুব বেশি না কমলেও ফের কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। একইসঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এই আবহাওয়া থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।সোমবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছি, বগুড়া, রংপুর,  ...

ধর্ষণ প্রতিরোধে কমিশন গঠনের নির্দেশ

সারাদেশে ধর্ষণ প্রতিরোধে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের অধীনে এই রিট মামলার সংশ্লিষ্ট বিবাদীদের প্রতিনিধি, সুপরিচিত মানবাধিকার সংগঠনের কর্মী, বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের একজন করে প্রতিনিধি, আইনজীবী, বিচারক, সমাজের সচেতন নাগরিক, সমাজের বিশিষ্টজন, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষাকরণ চিকিৎসক ও চাইলে ভিকটিমকে যুক্ত করে ওই কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই কমিশনকে পরবর্তী ছয় মাসের ...

এসএসসি পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। বরাবরের মতো ১ ফেব্রুয়ারি থেকে দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে শনিবার (১৮ জানুয়ারি) তা পিছিয়ে নেওয়া হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির ...

বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার জন্য প্রস্তুত পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফর উপলক্ষে কঠোর নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল। পাঞ্জাবের আইন মন্ত্রী মুহাম্মদ বাশারাত রাজা টাইগারদের নিরাপত্তা জোরদারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে শনিবার এক জরুরী বৈঠক করেন। সেখানে তিনি সময় মতো সকল ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দেন। নাগরিক সচিবালয়ে আলোচনার সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করণে কি কি পদক্ষেপ নেয়া হবে ...

২৫০ কেজি ওজনের আইএস ইমামকে নিতে হলো ট্রাকে!

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক ইমামকে সম্প্রতি মসুল শহর থেকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনীর সোয়াত টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে  ‘জাব্বা দ্য জিহাদি’ নামে পরিচিত প্রায় ২৫০ কেজি ওজনের এই ইমামকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে ঢোকানো যায়নি। তাকে একটি পিকআপ ট্রাকে করে নিয়ে যেতে হয়েছে। কর্মকর্তাদের বিবৃতির বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এই ইমামের নাম আবু ...

বৃদ্ধাশ্রমে ঠাঁই হচ্ছে সেই মায়ের

অবশেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই হচ্ছে সেই মায়ের। চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলস্টেশনে তাকে ফেলে দিয়েছিলেন স্বজনরা। যদিও শতবর্ষী ওই বৃদ্ধা তার নাম পরিচয় বলতে পারছেন না। ময়মনসিংহের ভালুকার সাড়া মানবিক সংস্থার এক বৃদ্ধাশ্রমে তাকে নেওয়ার জন‌্য আবেদন করা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করে সংস্থাটি। বৃদ্ধাশ্রমে নেওয়ার অনুমতিও মিলেছে। আরেকটু সুস্থ হলে তাকে নিয়ে যাওয়া হবে। তবে এখনো ...

ভালো আছেন অভিনেতা দীপঙ্কর

বিনোদন ডেস্ক : আগের চেয়ে অনেকটা ভালো আছেন টলিউড অভিনেতা দীপঙ্কর দে। গতকাল শনিবার আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে তাকে। কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীপঙ্কর। সেখানে পালমোনোলজিস্ট অংশুমান মুখার্জি ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সুশ্রুত ব্যানার্জির তত্ত্বাবধায়নে রয়েছেন দীপঙ্কর। সুশ্রুত ব্যানার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘কবে ছাড়ব এখনই বলা যাচ্ছে না। গতকাল তাকে জেনারেল বেডে ...

রান্নাঘর পরিষ্কার করুন মাত্র ২০ মিনিটে

রান্নাঘরে সবচেয়ে বেশি জীবাণু থাকে। তাই রান্নাঘর পরিষ্কার রাখা জরুরি। তবে অনেকে রান্নাঘর পরিষ্কার করা ঝামেলা মনে করেন। রান্নাঘরও বেশ ছোট হওয়ায় আলো-হাওয়া প্রবেশ করতে পারে না। তাই রান্নাঘরকে তেল-মসলার কালি থেকে রক্ষা করার হাতিয়ার চিমনি।এখন বেশিরভাগ বাড়িতেই এটি ব্যবহার করা হয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট চিমনি কোম্পানিতে কর্মরতরা এসে পরিষ্কারও করে দিয়ে যান। কিন্তু চিমনি নিজে হাতে পরিষ্কার করবেন কীভাবে। ...