১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৬

সদ্য সংবাদ

ভারতের গরু নিয়ে দুশ্চিন্তায় যশোরের উদ্যোক্তারা

জেলা সংবাদদাতা: কোরবানি সামনে রেখে এবারও ভারত থেকে গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যশোরের খামার উদ্যোক্তারা। ভারত থেকে গরু ঢুকলে দেশি গরুর দাম পড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। আর তাই হলে লোকসান দিয়ে তাদের পথে বসতে হবে। উদ্যোক্তারা বলেছেন, যশোরের খামারে পালিত পশু এবারের কোরবানিতে স্থানীয় চাহিদা পূরণ করতে সক্ষম হবে। ভারতীয় গরু আমদানি করা না হলেও কোরবানির ঈদে এর ...

পদোন্নতিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসের সদর দপ্তরের কনফারেন্স হলে কর্মকর্তাদের পদোন্নতি উপলক্ষে পাঁচ দিনের সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এর আগে প্রধানমন্ত্রী সেনা সদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ ...

যবিপ্রবির ১২ শিক্ষার্থীকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণ হওয়ায় এই ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চারজনকে দুই বছর এবং অন্য আটজনকে এক বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব জানান, গতকাল শনিবার যবিপ্রবির ‘এক্সামিনেশন ...

দাবদাহের আশঙ্কা আপাতত নেই, বৃষ্টি বাড়বে

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়ার পূর্বাভাস সুখবরের পাশাপাশি দুঃসংবাদও দিচ্ছে। পরিমাণে কম হলেও গতকাল শনিবার স্বস্তির বৃষ্টি হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আজ রোববারও বৃষ্টি হতে পারে। জনজীবন অতিষ্ঠ করে দেওয়া দাবদাহের আপাতত কোনো আশঙ্কা নেই। অন্যদিকে দুঃসংবাদ হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল রাত ১২টার পর ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অতিক্রম করে যাওয়ার কথা। এর প্রভাবে বাংলাদেশের ...

তিন সিটিতে ভোট উৎসব: সিলেটে হঠাৎ সশস্ত্র শিবির, আতঙ্ক

জেলা সংবাদদাতা: ব্লগার অনন্ত বিজয় দাসের হত্যাকাণ্ডস্থলে এবার আওয়ামী লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও তাণ্ডব চালিয়েছে সশস্ত্র শিবির ক্যাডাররা। অনন্ত হত্যাকাণ্ডে কারা জড়িত, দীর্ঘ প্রায় তিন বছরে সেটা জানা না গেলেও আওয়ামী লীগ নেতার প্রতিষ্ঠানে হামলায় শিবির জড়িত। এ নিয়ে শহরজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত শুক্রবার নূরানী আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র এই হামলার ঘটনা ঘটলেও কেউই ...

বড়পুকুরিয়ায় ২০০ কোটি টাকার কয়লার হদিস নেই: এমডি ও সচিব স্ট্যান্ডরিলিজ, তদন্ত কমিটি গঠন

জেলা সংবাদদাতা: কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। এমন ঘটনা ঘটেছে বড়পুকুরিয়া কয়লা খনিতে। কোল ইয়ার্ডে কাগজে-কলমে কয়লার মজুদ এক লাখ ৩০ হাজার টন থাকলেও বাস্তবে রয়েছে মাত্র ১৪ হাজার টন। ‘গায়েব’ কয়লার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পেট্রোবাংলা। সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগারদের সামনে এবার ওয়ানডে সিরিজ মিশন। রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দ্য প্রভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশ ভিন্ন এক দল। বিশেষ করে নিজের দেশের মাটিতে বাংলাদেশ ...

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

জেলা সংবাদদাতা: রাজশাহীর সাগরপাড়ায় বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়েছে। গত ...

‘অস্ত্রের কারখানায়’ অভিযান, আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ২

জেলা সংবাদদাতা: কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় দুটি ‘অস্ত্রের কারখানায়’ অভিযান চালিয়েছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে ২০টি আগ্নেয়াস্ত্র, ২৪টি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম। আটক হয়েছেন দুই ব্যক্তি। গতকাল শনিবার রাতে মহেশখালীর কালারমারছড়া দুর্গম পাহাড়ে এই অভিযান চালানো হয়। র‍্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদি হাসান এই তথ্য জানান। আটক হওয়া দুই ব্যক্তি হলেন মো. আবদুল হাকিম (৩৮) ও মো. ...

রাশিয়ায় আটকে পড়াদের বেশির ভাগই সিলেটের

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপকে কেন্দ্র করে এক শ্রেণির দালাল চক্রের মাধ্যমে রাশিয়ায় এসেছেন হাজার হাজার বাংলাদেশি তরুণ। কাগজপত্রে তাদের সফরের উদ্দেশ্য বিশ্বকাপ হলেও আসল উদ্দেশ্য রাশিয়া হয়ে ইউরোপে পাড়ি জমানো। বিশ্বকাপ উপলক্ষে রুশ সরকারের উদারনীতির সুযোগে পাঁচ থেকে আট লাখ টাকার বিনিময়ে তাদের ইউক্রেন, বেলারুশ , ফিনল্যান্ড পাঠানোর কথা বলে রাশিয়ায় এনেছেন দালাল দত্ত বাবু, মোশাররফ হোসেন, আবুল বাশার, শহিদুল ও ...