আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গাজনি শহরে হামলা চালিয়েছে তালেবান জঙ্গি গোষ্ঠী। হামলায় বহু মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বাহিনী ওই এলাকা থেকে জঙ্গিদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে। তবে তালেবানের হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত ২টায় তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধে বহু মানুষ ...
সদ্য সংবাদ
জলবিদ্যুৎ আমদানিতে নেপালের সঙ্গে সমঝোতা
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়াতে নেপালের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। ফলে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া গতি পাবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। শুক্রবার দুপুরে কাঠমাণ্ডুতে ওই সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নেপালের জ্বালানিমন্ত্রী বর্ষা মান পুন অনন্ত। চুক্তির পর নেপাল সরকারকে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, ...
শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু সারা জীবন মহৎ দেখিয়েছেন, শেখ হাসিনা মহৎ দেখিয়েছেন। যারা মহৎ তারা মহৎ দেখায়, আর ষড়যন্ত্রকারীরা তারা এর সুযোগ নিয়ে ষড়যন্ত্র করে। এটা বঙ্গবন্ধুর সময় হয়েছে, ৭৫-এ হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, এখনো হচ্ছে। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘ষড়যন্ত্র যুগে যুগে’ এক সেমিনারে তিনি এসব ...
অবিলম্বে সিইসির পদত্যাগ চান মওদুদ
নিজস্ব প্রতিবেদক: পাবলিক নির্বাচনগুলোতে অনিয়ম হবে না সে নিশ্চয়তা দেয়া যায় না- প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘এই কথা বলার পর তার (নির্বাচন কমিশনার) পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে আমরা তার পদত্যাগ দাবি করছি।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘শিক্ষার্থী ও সাংবাদিক নির্যাতন ...
আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করে: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ড. কামাল হোসেনরা মার্কিনীদের নিয়ে সরকার পতনের যড়যন্ত্র করছে। স্কুলশিক্ষার্থীদের সকল দাবি প্রধানমন্ত্রী মেনে নেয়ার পরও তারা সরকার পতনের নতুন যড়যন্ত্রে লিপ্ত হয়। এই যড়যন্ত্রের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে ঢাকার একটি বাসায় ড. কামাল হোসেনরা সভা করে। মন্ত্রী আরো বলেন, এই ঘটনার পর তার (মন্ত্রী) মোবাইলে ক্ষুদ্র ...
অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া হবে না : পুলিশ মহাপরিদর্শক
চাঁদপুর প্রতিনিধি: পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের আড়ালে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের অনেককেই ইতিমধ্যে চিহিৃত করা হয়েছে এবং অন্যদেরও চিহিৃত করার চেষ্টা চলছে। শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস মসজিদ, মহিলা পুলিশ ব্যারাক এবং নতুনবাজার পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া ...
১৪-০ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক: থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই উপস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। বিকেল থেকেই মাঠে বসে ছিলেন ভারতীয় বাংলাভাষী কুচবিহারের বাঙ্গালীরা। প্রথম ম্যাচে ভারতকে সমর্থন করার পর তারাও বসেছিল বাংলাদেশের খেলা দেখতে। একই সাথে সমর্থন জানানোর জন্যও। তা বাংলা ভাষাভাষী এবং বাঙ্গালী বলে। তাছাড়া এই বাঙ্গালীরা কাজ করেন বাংলাদেশ দলের হোটেলের পাশেই। সাথে ভুটানে বেড়াতে আসা বাংলাদেশী পর্যটরাও উপস্থিত মাঠে। ...
ফেসবুকের চেয়ে জনপ্রিয় হয়ে উঠছে ইউটিউব
তথ্যপ্রযুক্তি ডেস্ক: মানুষ এখন ভিডিও দেখছে বেশি। তাই ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ বৃহত্তম ওয়েবসাইট হিসেবে ফেসবুককে টপকে যেতে পারে গুগলের ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। বাজার গবেষণা প্রতিষ্ঠান সিমিলার ওয়েব এক গবেষণায় এ তথ্য পেয়েছে বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে দুই বছর ধরেই ফেসবুক ব্যবহারকারী কমছে। অন্যদিকে, ইউটিউব ব্যবহারকারী বাড়ছে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো ...
সংবাদ সম্মেলনে ফখরুল: সরকারি দলের সিদ্ধান্তেই শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর অমানবিক ও বর্বোরোচিত হামলা চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা। সরকারি দলের সিদ্ধান্তেই পুলিশের ছত্রছায়ায় হেলমেট ও মুখোশ পরে আগ্নেয়াস্ত্র, লাঠি, কিরিচ, রামদা নিয়ে তারা হামলা চালায়। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, হেলমেট পরা ...
মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন রাশিদা তালিব। ৪২ বছর বয়সী রাশিদা ফিলিস্তিনি বংশোদ্ভূত। ডেমোক্রেট দল থেকে মনোনয়নপ্রাপ্ত রাশিদা মিশিগান রাজ্যের সাবেক আইনপ্রণেতা। মিশিগান আইনসভাতেও তিনি ছিলেন প্রথম নির্বাচিত মুসলিম নারী। ফিলিস্তিনি অভিবাসী পরিবারের মেয়ে হিসেবে তার পরিবারে রাশিদাই প্রথম সন্তান, যিনি হাইস্কুল ডিপ্লোমা অর্জন শেষে কলেজ ডিগ্রি ও ল’ডিগ্রি অর্জন করেন। মিশিগান আইনসভায় তিনি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর