১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:২৭

সদ্য সংবাদ

খাগড়াছড়িতে অপহৃত চারজন উদ্ধার, সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা শহর থেকে অপহৃত চার গ্রামবাসীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাইস্কুল মাঠ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন- জেলা সদরের জোরমরম এবং শিবমন্দির এলাকার বাসিন্দা টোকাই ত্রিপুরা, সুকেন্দু ত্রিপুরা, সিন্দুরায় ত্রিপুরা ও মশা ত্রিপুরা। খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, সোমবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। ...

১ সেপ্টেম্বর ঢাকায় জনসভা করবে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ঢাকায় জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দল সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় সমাবেশ করার। আমরা এই সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দি উদ্যান অথবা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ...

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়

ধর্ম ডেস্ক: অাগামী ২২ অাগস্ট (বুধবার) সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যদি অাবহাওয়া প্রতিকূল হয় তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ অাগস্ট) দুপুরে ঈদুল অাজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ...

হাত ও পায়ের যত্নে

লাইফস্টাইল ডেস্ক: ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই। কোরবানির ঈদে মাংস কাটা, ধোয়া, গুছিয়ে রাখাতে অনেকটা সময় লেগে যায়। বারবার পানিতে হাত দেওয়ায় হাত হয়ে যায় রুক্ষ আর খসখসে। তাই ঈদের বেশ কিছুদিন আগে থেকেই দরকার হাত ও পায়ের বিশেষ যত্ন। হার্বস আয়ুর্বেদিক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানান, হাত ও পায়ের ত্বক মসৃণ এবং সুন্দর ...

নিমে নিরাময় ২২টি রোগের!

স্বাস্থ্য ডেস্ক: নিম ,ঔষধি গাছ যার ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। শুধু নিম দিয়েই নিরাময় হয় ২২টি রোগ। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। নিমের কাঠও খুবই শক্ত। এ কাঠে কখনো ঘুণ ধরে না। পোকা বাসা বাঁধে না। উইপোকা খেতে পারে না। নিমের এই গুনাগুণের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা‘একুশ শতকের ...

১৫ আগস্টে নাশকতার কোনো হুমকি নেই : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবসকে (১৫ অাগস্ট) ঘিরে বড় ধরনের কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. অাছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এরপরও জনগণের নিরাপত্তার বিষয়টি খাটো করে না দেখে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জাতীয় শোক দিবসের নিরাপত্তা বিষয় নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে অায়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা ...

কিশোরদের আসক্তি কমাতে ইন্টারনেট বন্ধ রাখবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় কিশোর-কিশোরীদের অনলাইনের প্রতি আসক্তি কমাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করছে দেশটির সরকার। ১৭ বছর পর্যন্ত কিশোরদের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে কিশোরদের মধ্যে রাত জেগে ভিডিও গেমস খেলা ও অনলাইন ব্যবহারের পরিমাণ তুলনামূলক হারে বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন প্রশাসন। তাই ১৭ বছর ...

বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

বিশেষ প্রতিবেদক: বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয়। লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এ তথ্য উঠে এসেছে। রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিবেচনায় বিশ্বব্যাপী ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে। প্রথমবারের মতো ইউরোপের কোনো শহর ...

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন চারজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মিরপুর-১৩ নম্বরে ‘অপেক্স’ পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক আহত এক ব্যক্তির বরাত দিয়ে জানান, সকাল ৮টার ...

মানহানির মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

আদালত প্রতিনিধি: একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। নিম্ন আদালতে জামিন না পেয়ে গতকাল সোমবার এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। মামলায় ...