১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

সদ্য সংবাদ

৬৪ জেলাতেই পাওয়া যাবে ‘ইজিয়ার’ বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপভিত্তিক মোটরসাইকেল শেয়ারিং সেবাদাতা ‘ইজিয়ার’ সারা দেশেই তাদের সেবার পরিধি বিস্তৃত করছে। সে লক্ষ্যে আন্তঃনগর যাত্রা শুরু করল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’। এখন পর্যন্ত সব রাইড শেয়ারিং সেবাগুলো শুধুমাত্র বিভাগীয় শহরে পরিচালিত হলেও ইজিয়ার দেশের ৬৪ জেলায় একযোগে তাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ছাড়াও সিটি টু সিটি ভ্রমণের জন্য অন-ডিমান্ড রেন্ট-এ-কার সার্ভিস দিচ্ছে ...

সু চিকে আর সমর্থন দেবে না মালয়েশিয়া: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া আর কোনোভাবেই মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে সহযোগিতা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রোহিঙ্গাদের বিরুদ্ধে সুচির অবস্থান এবং এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইস্তাম্বুল ভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড কে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। ওই সাক্ষাতকারে মাহাথির মোহাম্মদ বলেন, ‘সুচির ওপর ...

বিএনপির জনসভায় প্রতীকী প্রধান অতিথি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বনির্ধাতি জনসভার কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ভোটের আগে সংসদ ভেঙে দেয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্বাচনে সেনা মোতায়েন ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ বিভিন্ন দাবিতে এ জনসভা করছে বিএনপি। দুপুরে জনসভা শুরু ...

বিশ্ব বাণিজ্যে গতি কমবে: ডব্লিউটিওর পূর্বাভাস

অর্থনীতি ডেস্ক: বিশ্ব বাণিজ্যের গতি কমে যাওয়ার পূর্বাভাস দিল বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও)। জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রামানে অস্থিরতাসহ উন্নত বিশ্বে সংকোচনমূলক আর্থিক নীতির কারণে বাণিজ্যের গতি কমে যেতে পারে বলে মনে করছে সংস্থাটি। গত এপ্রিলে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধির যে পূর্ভাবাস দেওয়া হয়েছিল সম্প্রতি সেটি কমিয়ে প্রকাশ করা হয়েছে। গত এপ্রিলের প্রতিবেদনে চলতি বছর বিশ্ববাণিজ্যের প্রবৃদ্ধি ৪ দশমিক ৪ শতাংশের পূর্বাভাস ...

তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার বিশ্বাস নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে। যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, এমন খবরও আমাদের কাছে আছে। রোববার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি রাজনীতির মাঠে আলোচিত জাতীয় ঐক্য প্রক্রিয়াও আওয়ামী লীগ-বিএনপির মতো নানা কর্মসূচি দিচ্ছে। ...

যৌন হেনস্তা নিয়ে মুখোমুখি তনুশ্রী-রাখি

বিনোদন ডেস্ক: নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের অভিযোগ নিয়ে বলিউডে তোলপাড় চলছে। আর বিতর্ক যেখানে, সেখানে রাখি সাওয়ান্ত থাকবেন না তা কি হয়? শনিবার এই ঘটনা নিয়েই সাংবাদিক সম্মেলন করেছেন রাখি। আর তার সকল অভিযোগের তীর তনুশ্রী দত্তের দিকে। ‘হর্ন ওকে প্লিজ’ (২০০৯) ছবিতে যে গানটি নিয়ে এত বিতর্ক সেই গানে পরে তনুশ্রীর বদলে রাখিই নাচেন। সংবাদ মাধ্যমের কাছে রাখির ...

মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখবে খেলাধুলা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতৃত্বের গুণাবলী বিকাশে এগুলোর অবদান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। খেলাধুলা মাদক ও জঙ্গিবাদ থেকে ছেলেমেয়েদের দূরে রাখবে। তাই আমাদের ছেলেমেয়েদের এতে উৎসাহিত করতে হবে। আজ রবিবার সকালে রাজশাহীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া ...

নাটোরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গা উপজেলায় চালককে হত্যার পর ভটভটি ছিনিয়ে নেয়ার মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজার থেকে সাইফুল ও বাবু যাত্রী সেজে নাটোর শহরে যাওয়ার কথা বলে ভটভটি ভাড়া করে। পরে চালক ...

ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা দমনে ব্যবহার হতে পারে: বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন বাক স্বাধীনতার দমন এবং অপরাধযোগ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরো বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ডিএসএ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আলোচনাকে স্বাগত জানাই। ...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে নিহত বেড়ে ৮৩২

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার পালু শহরে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চলছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩২ জনে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুলাওয়েস দ্বীপের বাসিন্দাদের এখন খাবার ও নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ...