১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

সদ্য সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল থেকে এই আদালতের চারপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দোকানপাট বন্ধ দেখা গেছে। আদালতের কাছের সড়কে কঠোর নিরাপত্তা।  পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের সামনে অস্থায়ী বিশেষ আদালতে বহুল আলোচিত এ মামলার বিচারকাজ ...

বাবরসহ ৩১ আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ৩১ আসামিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুও রয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে পুলিশের প্রিজন ভ্যানে বাড়তি নিরাপত্তা দিয়ে তাঁদের পাঠানো হয়। মামলার রায় ঘোষণার সময় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিত করা হবে। কাশিমপুর কেন্দ্রীয় ...

আজ ফ্লোরিডায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মাইকেল’

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মাইকেল’। মেক্সিকো উপসাগর থেকে আসা এই ঘূর্ণিঝড়ের আঘাতে প্রচন্ড বৃষ্টি, ভূমিধস এবং বন্যা দেখা দিতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। আজ বুধবার যে কোনো সময় ঝড়টি আঘাত হানতে পারে। ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। ফলে রাজ্যের ২০টি কাউন্টির উপকূলীয় ...

আরও একটি নতুন জোটের আত্মপ্রকাশ

‘বাম ঐক্যফ্রন্ট’ নামে আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উদ্দেশ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন মিলে এই জোট করেছে বলে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ জোটে তিন মাস পর পর প্রতি সংগঠন থেকে একজন জোটের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন ...

অবশেষে মেসিকে নিয়ে মুখ খুললেন সাম্পাওলি

রাশিয়া বিশ্বকাপে কোটি ভক্তকে কাঁদিয়ে আসরের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর দলটিকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। তীব্র সমালোচনার শিকার হন কোচের দায়িত্বে থাকা হোর্হে সাম্পাওলি। কোচের সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিসহ দলেও সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বের গুঞ্জন ওঠে। তবে এমন কঠিন পরিস্থিতিতেও মেসিদের দায়িত্বে থাকতে চেয়েছিলেন সাম্পাওলি। কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের(এএফএ) ক্রমাগত চাপে জুলাইয়ে চাকরি হারান তিনি। আর ...

দেবীর অফিশিয়াল পোস্টারেও রহস্য!

ঢালিউডের আলোচিত ছবি ‘দেবী’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ অক্টোবর। মঙ্গলবার ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে রানু বসে সামনে চেয়ে আছেন। পেছনে দাঁড়িয়ে মিসির আলী তাকে দেখছেন। পোস্টারটি ভালো করে দেখলে চোখে পড়বে অন্য এক নারীর ছায়ামূতি। আলো-আঁধারির ছায়ায় দাঁড়িয়ে থাকা সেই নারী কে তা বোঝা যাচ্ছে না। আনমনে বসে থাকা রানুর সামনে একটি হাত আছে যা ...

বৃহস্পতিবার মধ্যরাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘তিতলি’

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘তিতলি’ বৃহস্পতিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘তিতলি’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর-পশ্চিমে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। অধিদফতর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, ...

১৪ বছরের অপেক্ষার শেষ হচ্ছে

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছিল আজ থেকে ১৪ বছর ৪৮ দিন আগে। নৃশংস এই হামলার ঘটনায় করা দুটি মামলার বিচারকাজ বিচারিক আদালতে শেষ হয়েছে। বুধবার এই মামলার রায় ঘোষণার কথা। রায় ঘোষণা হলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। শুরু ...

গলায় ভয়ঙ্কর অজগর জড়িয়ে অভিনেত্রী কাজল, ভিডিও ভাইরাল

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল সিনেমার শুটিং সেটে তোলা একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। ভিডিওটিতে দেখা যায়, কাজলের গলা পেঁচিয়ে ধরেছে একটি বিশাল সাইজের ভয়ঙ্কর অজগর! ভিডিওটি শেয়ারের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে যায়। এ পর্যন্ত ২১ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছে। এছাড়া অসংখ্য মন্তব্য তো রয়েছেই। কাজলের ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে আপত্তি জানিয়েছে ...

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসির রায়

আদালতে ফাঁসির রায় পাওয়া এক আসামি। বাকিরা পলাতক। ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর মো. শাহজাহান খান হত্যা মামলায় তার স্ত্রী কোহিনূর বেগমসহ চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ সুলতানা রাজিয়া এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আবুল খায়ের, গোলাপ মিয়া ও দোহা ওরফে দুইখ্যা এবং কোহিনুর বেগম। এদের ...