ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানি মামলা করেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। মিথ্যা ও মানহানিকর অভিযোগ প্রত্যাহার না করা এবং ক্ষমা না চাওয়ায় মঙ্গলবার ঢাকার যুগ্ম জেলা প্রথম আদালতে এ মামলা করা হয় (মামলা নং ১২৫/২০১৮)। প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) বিরুদ্ধে করা মামলায় অ্যাডভোকেট সালমা ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেন ...
সদ্য সংবাদ
মাদারীপুরে বিএনপির ৪ নেতাকর্মী আটক
মাদারীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে আজ সকালে জেলার সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৪ জনকে আটক করে পুলিশ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া, পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. শরীফ মো. সাইফুল কবির, ...
বরিশালে আওয়ামী লীগের আনন্দ মিছিল, বিএনপিকে রিকশায় বাড়ি পাঠাল পুলিশ
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বরিশালে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। অপরদিকে বিএনপি’র গুটিকয়েক নেতাকর্মী দলীয় কার্যালয় চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার বেলা ১২টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার আগেই নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় মহানগর ...
কাজী নজরুল ইসলামের বায়োগ্রাফির শুটিং শুরু
শুরু হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘বায়োগ্রাফি অব নজরুল’র শুটিং। ৫ অক্টোবর শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং। নজরুলের কিশোর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কেক কাটার মাধ্যমে ডকুফিল্মটির শুটিং শুরু করেন এর পরিচালক ফেরদৌস খান। ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত নজরুল কেন্দ্রে অনুষ্ঠিত এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম উদ্দিন আহমেদ এবং কাজী নজরুল ইসলামের ...
বগুড়ায় চলন্ত বাসে পেট্রলবোমায় ৩ নারী আহত
একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বেশ কয়েকজন নেতাকে আদালত দণ্ডিত করার প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে ঢাকাগামী বাসে চালানো ওই হামলায় ৩ নারী যাত্রী আহত হয়েছেন। তারা হলেন- আঞ্জুয়ারা বেগম (৫০), মনিরা বেগম (৪০) ও শামিমা (২৭)। পুলিশ জানিয়েছে, তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাই তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন ...
রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্টও নই: ওবায়দুল কাদের
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রায়ে আমরা অখুশি নই। তবে পুরোপুরি সন্তুষ্টও নই। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, এই হামলার যে প্ল্যানার বা মাস্টারমাইন্ড, তার শাস্তি হওয়া উচিত ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অপারেশন চালানোর জন্য তারেক রহমানের নির্দেশ ছিল। মুফতি হান্নান নিজেই এ নিয়ে স্বীকারোক্তি দিয়েছিলেন। দেশের ইতিহাসে বর্বরোচিত ভয়াবহ ...
রায় প্রত্যাখ্যান বিএনপির, ৭ দিনের কর্মসূচি ঘোষণা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ‘ফরমায়েশি’ অাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। রায় ঘোষণার পর বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যমূলক। ক্ষমতাসীন দলের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই রায় দেওয়া হয়েছে। এ মামলা আইনগতভাবে মোকাবেলার পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে। এ সময় মির্জা ফখরুল ...
তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী
দেশের ইতিহাসে বর্বরোচিত ভয়াবহ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ হামলার মূলহোতা খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তিনি ষড়যন্ত্রের নায়ক। তাই রায়ে তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। বুধবার সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, তারেক রহমানকে আজকের রায়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধারণা, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। ...
বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক-হারিছের যাবজ্জীবন
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে বিশেষ জজ আদালত-৫–এর বিচারক শাহেদ নূর উদ্দীন এই রায় দেন। এর মধ্য দিয়ে ...
বিএনপি ভোট ছাড়া ক্ষমতায় যেতে চায়
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সামনে নির্বাচন; তাই আবারও চক্রান্ত শুরু হয়েছে। বিএনপি ভোট ছাড়াই ক্ষমতায় যেতে চায়। এজন্য তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কিন্তু নির্বাচন হবে। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। মঙ্গলবার রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ১৪ দল আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাসিম বলেন, বিএনপিকে বলব- নির্বাচনের জন্য প্রস্তুত হোন। আমরা বিনা খেলায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর