১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১১

সদ্য সংবাদ

গুলিবিদ্ধ লাশের গায়ে লেখা, ‘আমি ধর্ষণের মূল হোতা’

নিজস্ব প্রতিবেদক সাভারের আশুলিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের পর পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রধান আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় ঝোলানো একটি চিরকুটে লেখা ছিল- ‘আমি ধর্ষণ মামলার মূল হোতা’। নিহত রিপন (৩৯) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকার আব্দুল লতিফের ছেলে। সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল জানান, বৃহস্পতিবার রাতে খাগান এলাকার আমিন মডেল টাউনের ভেতরে একটি খালি মাঠে লাশ ...

বাংলাদেশে আসতে ভালো লাগে ডি ভিলিয়ার্সের

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ দিন পরে বাংলাদেশে এসে খুব ভালো লাগছে এবি ডি ভিলিয়ার্সের। শুক্রবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই বললেন, ‘আমি বাংলাদেশ আসতে পছন্দ করি। অনেক দিন বাংলাদেশে আসা হয় না।’ বিপিএলের মাঝপথে রংপুর রাইডার্সে খেলতে এসেছেন ডি ভিলিয়ার্স। এমন একটা সময় এলেন যখন তাঁর দল পয়েন্ট টেবিলে বেশ বেকায়দা অবস্থানে। ছয় ম্যাচ খেলে হেরেছে চারটিতে। দলে ক্রিস ...

ইমরান খানকে ‘সোনায় মোড়ানো রাইফেল’ দিলেন সৌদি প্রিন্স

বিদেশ ডেস্ক ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সোনায় মোড়ানো কলাশনিকভ রাইফেল উপহার দিলেন সৌদি প্রিন্স ফাহাদ বিন সুলতান বিন আবদুল আজিজ। সৌদি আরবের তাবুক প্রদেশের গভর্নর এই প্রিন্স গত সোমবার রাশিয়ার তৈরি অত্যাধুনিক অস্ত্রটি গুলিসহ পাক সরকারপ্রধানের হাতে তুলে দেন। দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান টুডে বুধবার এ খবর জানায়। সফরকালে প্রিন্স দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের ঘনিষ্ঠতা জোরদার করার ...

যে কারণে ঐক্যফ্রন্টের বৈঠকে নেই বিএনপি

নিজস্ব প্রতিবেদক বিএনপির কোনো প্রতিনিধি ছাড়া এই প্রথম জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে বিএনপির সদস্যদের উপস্থিত না থাকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির দুই ঘণ্টা বৈঠক চলে। বৈঠকে জোটের সব দলের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা থাকলেও জোটটির সবচেয়ে বড় শরিক বিএনপির কেউ ছিলেন না। ...

বিতর্ক নিয়েই কোয়ার্টার ফাইনালে বার্সা

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে বার্সেলোনার বিরুদ্ধে নালিশ করতে যাচ্ছে লেভান্তে। কোপা ডেল রের শেষ ষোলোর ফিরতি লেগে নিষেধাজ্ঞায় থাকা এক খেলোয়াড়কে খেলিয়েছে বার্সা। লেভান্তের দাবি, বার্সার ডিফেন্ডার হুয়ান চুমির পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন নিয়ম অনুযায়ী তিনি এক ম্যাচ নিষিদ্ধ অর্থাৎ স্কোয়াডের বাইরে থাকবেন। কিন্তু এর আগে প্রথম লেগে এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাঠে নামিয়েছে বার্সা। লেভান্তের অভিযোগ প্রমাণ ...

জাপার চেয়ারম্যানের দায়িত্বে জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো হুসেইন মুহাম্মদ এরশাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের জানাচ্ছি যে, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়্যারম্যান ...

সংরক্ষিত নারী আসনে শেষদিনের মতো ফরম দিচ্ছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের শেষদিনের ফরম বিক্রির কার্যক্রম চলছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এই ফরম বিক্রি চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করেন। প্রতিটি ফরমের দাম নির্ধারণ করা ...

ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এল ৩০০ রোহিঙ্গা পরিবারের ১৩০০ জন

প্রতিনিধি, টেকনাফ, কক্সবাজার এবার ভারত থেকে আতঙ্কে বাংলাদেশে আসতে শুরু করেছে দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। মিয়ানমার ফেরত পাঠানোর ভয়ে ভারত ছাড়ছেন তারা। পালিয়ে আসছেন বাংলাদেশে। প্রায় ১ হাজার ৩০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থী রাখাইনদের নিষ্ঠুর নির্যাতনের মুখে রাখাইন থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। সর্বশেষ ২০১৭ সালের আগস্টের পর ওই রাজ্য থেকে ...

রুদ্ধদ্বার বৈঠকে খালেদা জিয়ার মামলা নিয়ে আইনজীবীদের নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলা ও এসব মামলার সর্বশেষ বিচারিক অবস্থা নিয়ে একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছেন তার আইনজীবী প্যানেলের সদস্যরা। একইসঙ্গে কুমিল্লার আদালতে চলমান হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি দীর্ঘায়িত করায় এ বিষয়ে হাইকোর্টে আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে আইনজীবীরা ...

পুনঃভোটের দাবিতে নাগরিক সংলাপ করবে ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক একাদশ সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় নাগরিক সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকালে জাতীয় ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের এই কর্মসূচি জানান। ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির কোনো নেতা উপস্থিত ছিলেন না। রব বলেন, “আমরা নাগরিক সংলাপের কথা আগেই ঘোষণা ...