১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫০

সদ্য সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে রংপুরের জয়

নিজস্ব প্রতিবেদক বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৪ রান করে সিলেট সিক্সার্স। সিলেটের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সাব্বির রহমান। পরে ব্যাটিং করে তিন বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রংপুর রাইডার্স। রংপুরের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন রাইলি রুশো। ...

কোপা ডেল রেতে বাদ পড়ছে না বার্সা

স্পোর্টস ডেস্ক লেভান্তের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতলেও বার্সেলোনার কোয়ার্টার ফাইনালে খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। ডিফেন্ডার চুমি ব্রানদ্রারিজকে কোপা ডেল রের প্রথম লেগে ‘অবৈধভাবে’ মাঠে নামানো অভিযোগে বাদও পড়তে পারতেন লিওনেল মেসিরা। শেষ পর্যন্ত লেভান্তের আবেদন খারিজ করে দিয়েছে কোপা ডেল রে কর্তৃপক্ষ, ফলে পরের রাউন্ডে খেলতে আর কোনো বাধা রইল না বার্সার। ঘটনা আসলে প্রথম লেগের। সেই ম্যাচে ...

আ.লীগের সমাবেশ সকালে, চলাচলে বিধি-নিষেধ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল শনিবার আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’ ঘিরে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উদ্যানে প্রবেশ ও আশপাশের এলাকায় যান চলাচলে বিধি-নিষেধ রয়েছে এসব নির্দেশনায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এই সমাবেশ করবে আওয়ামী লীগ।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিএমপি জানিয়েছে, শনিবার সকাল ১১টায় নগরীর সোহরাওয়ার্দী উদ্যানে ...

মুহিতের পাশে কেউ নেই

নিজস্ব প্রতিবেদক সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ঘিরে নেই কোনো কোলাহল। নেই নেতাকর্মীদের মধ্যে হুড়োহুড়ি। মন্ত্রিত্ববিহীন মুহিত গতকাল সিলেটে আসেন। কিন্তু তাকে রিসিভ করতে যাওয়া ব্যক্তিদের ভিড়ে নেই সেই পরিচিত সুবিধাভোগী মুখগুলো। আব্দুল মাল আবদুল মুহিত দীর্ঘ ১০ বছর অর্থমন্ত্রী ছিলেন । এই সময়ে তিনি সপ্তাহে একবার হলেও সিলেটে আসতেন। তার আসার খবরে ভিড় লেগে যেত ওসমানী আন্তর্জাতিক ...

কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বলে হোয়াইট হাউজ ঘোষণা করেছে। গত বছরের জুন মাসে সিঙ্গাপুরে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর এটি হবে দুই নেতার দ্বিতীয় সাক্ষাৎ। উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং-চোল ওয়াশিংটনে এক নজিরবিহীন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেয়া হলো। হোয়াইট হাউজের মুখপাত্র ...

কুয়েত থেকে ফেরত পাঠানো হচ্ছে ৩০০ বাংলাদেশিকে

বিদেশ ডেস্ক কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে হামলার দায়ে তিন শতাধিক শ্রমিককে দেশে ফেরত পাঠানো হবে। হাঙ্গামাসহ নানা বিশৃঙ্খলাপূর্ণ কাজে জড়িত থাকার দায়ে কুয়েতের আইন অনুযায়ী তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। ভবিষ্যতে যাতে তারা কুয়েতে ঢুকতে না পারেন সেজন্য ফিঙ্গারপ্রিন্ট নেয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস তাদের রাখার অনুরোধ করলেও তা গ্রহণ করবে না কুয়েত সরকার। এ বিষয়ে জানতে চাইলে কুয়েতস্থ ...

ওপেনারদের ম্যাচে তামিমই সেরা

স্পোর্টস ডেস্ক বাংলাদেশি ওপেনারদের জন্য দুর্দান্ত এক ম্যাচ গেল। প্রথম দুর্দান্ত ফিফটি করে পথ দেখিয়েছেন জুনায়েদ সিদ্দিক। তামিম ইকবাল স্ট্রাইক রেট ও রানে তাঁকে ডিঙিয়ে যাওয়া ইনিংস খেললেন। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে স্বভাব বিরুদ্ধ ঠান্ডা মাথার এক ইনিংস খেললেন এনামুল হক। আর ইমরুল কায়েসের এক ক্যামিও শেষ পর্যন্ত ম্যাচের দিক পরিবর্তনে ভূমিকা রাখল। এমন এক দিনে জুনায়েদকে তাই হার মানতে ...

ভোটাধিকার হাইজ্যাক করে কেউ পার পাবে না: কামাল

নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ‘মহাডাকাতি’ হয়েছে অভিযোগ করে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, জনগণের ভোটাধিকার হাইজ্যাক করা হয়েছে। হাইজ্যাককারীদের ‘ওয়ার্নিং’ দিয়ে তিনি বলেন, এসব করে কেউ পার পাবে না। আজ শুক্রবার রাজধানীর মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা-৬ আসনের নির্বাচনোত্তর শুভেচ্ছাবিনিময় সভায় ড. কামাল এসব কথা বলেন। ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ...

ফেনীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ফেনীর সোনাগাজীতে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের জনৈক আবু ইউছুফের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল হাকিম রিয়াদ (২৪) ও শাহাদাত হোসেন জুয়েল (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃতের বাবা মো. ইয়াকুব মিয়া জানান, তার বাড়ি ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামে ...

লাইনে দাঁড়িয়ে বার্গার কিনলেন বিল গেটস!

বিদেশ ডেস্ক পৃথিবীর শীর্ষ সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা তিনি। আপাতত বিশ্বের শীর্ষ ধনীর স্থানটি জেফ বেজোসের কাছে হারালেও তালিকায় দুই নম্বরে রয়েছেন তিনি। হ্যাঁ, বিল গেটসের কথাই বলা হচ্ছে। খুব সাদামাটা জীবনযাপনের পাশাপাশি যেখানে যে নিয়ম সেটা মানতে পছন্দ করেন তিনি। আর এ কারণে সামান্য একটা বার্গারের জন্য সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে গেলেন বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনী! ...