১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:২৩

সদ্য সংবাদ

প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘প্রতারণামূলক’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপির এই নেতা বলেন, এই মুহূর্তে সংসদ যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠতে পারে না। টানা তৃতীয়বার সরকার গঠনের পর আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণে পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই ...

হেলস-রুশো- ঝড়ে’র পর বিধ্বস্ত চিটাগং

খেলা ডেস্ক মুশফিকুর রহিম যখন নাজমুল ইসলামের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন, ঠিক তখনই চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি খালি করে দর্শকেরা সব বেরিয়ে যেতে শুরু করলেন। ব্যাপারটা এমন, যে বিনোদন যা পাওয়ার পাওয়া হয়ে গেছে। এখন রাত বাড়ার আগেই বাড়ি ফেরা যাক। আসলে অ্যালেক্স হেলস আর রাইলি রুশো আজ যা করেছেন, তারপর দর্শকদের পয়সা উসুল হতে খুব বেশি কিছু ...

ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় আরো একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় দিদারুল ইসলাম প্রকাশ টেডি দিদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরের সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গ্রেফতার হওয়া টেডি দিদার ‘কিলিং স্কোয়াডের’ সদস্য ও সোহেলকে ছুরিকাঘাতকারী। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন এলাকা থেকে টেডি ...

অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ভারত’ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা। ‘ভারত’-এর জন্য ‘এবিসিডি থ্রি’ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। ‘ভারত’র শুটিংয়ের ডেটের সঙ্গে পরিচালক রেমো ডি’সুজার সিনেমার দিনক্ষণ মিলে যাচ্ছিল। ফলে কোনো শুটিংই মন দিয়ে করতে পারতেন না বলেই নাকি বরুণ ধাওয়ানের ছবি থেকে বেরিয়ে এসেছেন। ‘এবিসিডি থ্রি’ থেকে ক্যাট বেরিয়ে যাওয়ার পর থেকেই বি-টাউন জুড়ে এই ধরনের বিভিন্ন কানাঘুষা শুরু হয়ে যায়। এদিকে ...

হারিয়েই গেলেন সালা

খেলা ডেস্ক ক্লাব রেকর্ড গড়ে ফ্রেঞ্চ ক্লাব নান্টেস থেকে তাকে দলে নিয়েছিল কার্ডিফ সিটি। সোমবার সাবেক সতীর্থদের থেকে শেষবিদায় নিতে ফ্রান্সে এসেছিলেন এমিলিয়ানো সালা। বিদায় নিয়ে মঙ্গলবারই উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু এরপর থেকে আর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না তার। ঐ সময়ই চ্যানেল আইল্যান্ডের কাছাকাছি জায়গায় রাডার থেকে নিখোঁজ হয়ে গেছে একটি পাইপার মালিবু উড়োজাহাজ। কার্ডিফ সিটি বলছে, ওই ...

‘অলরাউন্ডার’ তানভীরে সিলেটের বড় জয়

খেলা ডেস্ক সিলেট সিক্সার্স ১৮০/৬, ২০ ওভার (রয় ৪২, আফিফ ২৮, লিটন ২৪, তানভীর ২৩*, মোস্তাফিজ ২/৪৩, ডেসকাটে ১/১৭) রাজশাহী কিংস ১০৪ অল-আউট, ১৮.২ ওভার (রাব্বি ৫০, জাকির ১৬, তানভীর ৩/১৭, নওয়াজ ৩/২২) সিলেট ৭৬ রানে জয়ী আবার অধিনায়ক বদলালো সিলেট, এবার সে দায়িত্ব পেলেন অলক কাপালি। নতুন অধিনায়কের অধীনে ‘নতুন’ সিলেট পেল বড় জয়। আগেরদিন অধিনায়কত্ব করেছিলেন সোহেল তানভীর, ...

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাপ্রধানের বিচার হওয়া উচিত: জাতিসংঘ দূত

বিদেশ ডেস্ক জাতিসংঘের মিয়ানমারে মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংহি লি বলেছেন, রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাপ্রধানের অবশ্যই বিচার হওয়া উচিত। রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যর্পণের আগে দায়ীদের বিচার হওয়া প্রয়োজন ছিল। শুক্রবার তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে মিয়ানমার সরকারের সমালোচনার কারণে দেশটিতে জাতিসংঘের এই তদন্ত কর্মকর্তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় ...

এখন প্রয়োজন জাতীয় ঐক্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার এবং উন্নয়ন ও অগ্রগতি। বিজয়ের পর আমরা সরকার গঠন করেছি। সরকারের দৃষ্টিতে দলমত-নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার জন্য কাজ করব। আজ ...

ভেনেজুয়েলা নিয়ে বিভক্ত বিশ্ব

বিদেশ ডেস্ক ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রায়াবকভ ভেনেজুয়েলায় কোন ধরণের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এরকম কোন পদক্ষেপ নিলে সেটা বিপর্যয় সৃষ্টি করবে। তিনি একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি মস্কোর সমর্থনের কথা ঘোষণা করেছেন। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আভ্যন্তরীণ ...

ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত সোয়া ৯টার দিকে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন হওয়ার কথা। আর মার্চ মাস থেকে পর্যায়ক্রমে ...