১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১২

সদ্য সংবাদ

পুলিশ পদক্ষেপ নিলে ক্ষমতাসীনরা নুসরাতকে পুড়ে মারতে পারতো না: বিএনপি

নিজস্ব প্রতিবেদক ক্ষমতাসীনদের প্রশ্রয়েই নুসরাত জাহান রাফি হত্যা হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র রুহুল কবির রিজভী। আজ রোববার বাংলা নববর্ষের প্রথম দিনে সকালে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে এই অভিযোগ করেন। তিনি বলেন, আজকে কবিরহাটের একজন নির্যাতিত নারীর খবর শুনতে না শুনতেই ঘটে গেলো সূবর্ণচরে। কী পৈশাচিক? তারা কারা? তারা ক্ষমতাসীন দলের লোক। কবিরহাটে কারা? তারা ক্ষমতাসীন দলের লোক। তারপরে ...

এবার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে খুন

অনলাইন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। শনিবার (১৪ এপ্রিল) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলো, সানি দে, চয়ন দে ও জয় দে। নিহতের জ্যেঠাতো ভাই ইন্দ্রজিৎ ধর জানান, গ্রেফতার হওয়া তিনজন বখাটে রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ...

বছরের প্রথম দিনে ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

অনলাইন বছরের প্রথম দিনে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার যদুরপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার সাত্তার এবং সেলিম। কালিহাতীর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, সাত্তার ও সেলিম এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। পথে যদুরপাড়া মোড়ে পৌঁছালে ইট ভাটার একটি ট্রাক তাদের চাপা ...

নির্যাতনের প্রতিবাদে ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিদের অনশন চলছে

বিদেশ ডেস্ক ইসরাইলের কারাগারগুলোতে অমানুষিক নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিদের অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট আজ রোববার সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে। গত রোববার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ইসরাইলের বিভিন্ন কারাগারের চার শ’র বেশি বন্দি এ ধর্মঘটে অংশ নিচ্ছেন। খুব শিগগিরই আরও এক হাজার ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করবেন বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে। ফিলিস্তিনের জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম ...

রমনার বটমূলে চলছে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক বাংলা নববর্ষ ১৪২৬ বরণে চলছে ছায়ানটের প্রভাতী আয়োজন। রমনার বটমূলের প্রভাতী আয়োজনে ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ আহ্বান নিয়ে সাজানো হয়েছে। পহেলা বৈশাখ ভোর সোয়া ছটায় বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানানো হয় রাগালাপ দিয়ে। এরপরই রয়েছে প্রত্যূষে প্রকৃতির স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের গুচ্ছ। পরের ভাগে আছে অনাচারকে প্রতিহত করা এবং অশুভকে জয় করার ...

মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে: বিজেপিপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচন চলার মধ্যেই ভারতের মুসলমান অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ ঝেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির প্রধান অমিত শাহ। এসব মুসলমানকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অভিবাসীদের উইপোকা হিসেবেও আখ্যায়িত করেছেন ভারতীয় জনতা পার্টির প্রধান অমিত।-খবর রয়টার্সের গত বছরের সেপ্টেম্বরে মুসলমানদের তিনি একই অভিধায় আখ্যায়িত করলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে তা উল্লেখ ...

সুদানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ১৬ বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে বৃহস্পতি ও শুক্রবার বিক্ষোভে পুলিশের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র হাসেম আলী এ তথ্য জানিয়েছেন। দেশটির সরকারি ভবন ও মানুষের ব্যক্তিগত সম্পদও হামলার কবলে পড়েছে। শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছিলেন। এদিকে সুদানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আওয়াদ ইবনে আউফ শুক্রবার হঠাৎ করেই পদত্যাগ করেছেন। দেশটির অন্তর্বর্তীকালীন শাসক সামরিক পরিষদের ...

ফেনীতে গণপিটুনিতে তিন ‘ডাকাত’ নিহত

দেশজনতা অনলাইন : ফেনীর দাগনভূঁঞায় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, রাতে বাগেরহাট এলাকায় ডাকাতি করতে যায় কয়েকজন। স্থানীয় লোকজন দেখে ফেলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক ...

প্রশ্নফাঁসে দাওরায়ে হাদীসের পরীক্ষা বাতিল, নতুন সময়সূচি

 দেশজনতা অনলাইন : প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (তাকমিল জামাত) পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলমান এই পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পরীক্ষা হবে। শনিবার সকাল সাতটায় আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে ...

দাম বাড়ছে ইলিশের

দেশজনতা অনলাইন : পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাজারে ব্যাপকভাবে দাম বাড়ছে ইলিশের।  এক কেজির বেশি ওজনের একটি ইলিশের দাম বিক্রেতারা চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাচ্ছেন। এক মাস আগেও এক কেজি ওজনের একটি ইলিশ সর্বোচ্চ দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার রাজধানীর ঝিগাতলা, হাতিরপুল, শেওড়াপাড়া, কাজীপাড়া, শান্তিনগর, খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এসব ...