১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৬

সদ্য সংবাদ

রাবি শিক্ষক শফিউল খুনে তিনজনের ফাঁসি

রাজশাহী ব্যুরো : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, আবব্দুস সালাম পিন্টু, সবুজ ও আরিফুল ইসলাম মানিক। এদের মধ্যে সবুজ পলাতক। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পিন্টু ও মানিক যুবদলের ...

পয়লা বৈশাখে বেড়াতে নিয়ে তরুণীকে গণধর্ষণ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় গার্মেন্টসকর্মী এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পয়লা বৈশাখে ঘুরতে নেয়ার নামে গণধর্ষণ করেছে তিন পাষণ্ড। রোববার সন্ধ্যার পর ১৭ বছরের ওই তরুণীকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণধর্ষনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে এই তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত কথিত প্রেমিকের নাম রিপন (২৬)। সে একই কারখানার গাড়িচালক ...

লাইফ সাপোর্টে কণ্ঠশিল্পী সুবীর নন্দী

নিজস্ব প্রতিবেদক দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী রবিবার (১৪ এপ্রিল) রাত থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় একইদিন রাত ১০টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে রাত ১১টার দিকে এই শিল্পীকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। শিল্পীর ঘনিষ্ঠ স্বজন তৃপ্তি কর একথা জানিয়েছেন। তিনি আরও জানান, রবিবার রাতে সুবির নন্দীকে সিএমএইচের জরুরি ...

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২৮

অনলাইন গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ২৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলি এক্সপ্রেসের একটি বাস রংপুর যাচ্ছিল। পথে বোয়ালিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ...

পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে নারী পোশাক কর্মী ধর্ষিত

অনলাইন পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে এক গামের্ন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার বন্ধুদের সাথে চট্টগ্রাম শহরের বৈশাখী অনুষ্ঠানে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগে করেছেন ভুক্তভোগীর পরিবার। ধর্ষিতার পরিবারের দাবি বন্ধুরা ঐ কিশোরীকে ধর্ষণ করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সন্ধ্যা ৭টার সময় সিএনজি (অটোরিকশা) যোগে চট্টগ্রাম শহর থেকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের ...

সালাহ-মানের ঝড় : চেলসিকে হারিয়ে শীর্ষে লিভারপুল

খেলা ডেস্ক প্রথমার্ধেও আক্রমণাত্মক খেলেছে লিভারপুল। কিন্তু চেলসির মতো দলের বিপক্ষে সুযোগ হাতছাড়া করার মাশুল হতে পারত আরও বড়। গোলশূন্য অবস্থায় বিরতিতে গিয়ে ইয়ুর্গেন ক্লপ তার খেলোয়াড়দের কী দীক্ষা দিয়েছিলেন সেটা হয়ত জানা যাবে না। কিন্তু আঁচ করা গেল খুব ভালোভাবেই। দ্বিতীয়ার্ধের শুরুর দশ মিনিট ‘হেভি মেটাল’ ফুটবল খেলল লিভারপুল। বৈশাখের প্রথম দিনে বাংলাদেশে খটখটা রোদ থাকলেও অ্যানফিল্ডে চেলসির ওপর ...

ভূমিকম্পে কেঁপে উঠল পার্বত্য চট্টগ্রাম

অনলাইন মিয়ানমারের বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী রাজ্য চিনের রাজধানী শহর হাখার অদূরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপেছে চট্টগ্রাম-বান্দরবানসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৯ মিনিটে হাখার ২৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল সমতলের ৫৩ কিলোমিটার গভীরে। ...

ম্যাডাম বেশ অসুস্থ, অত্যন্ত অসুস্থ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’। রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে তিনি এ কথা জানান। রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান খালেদা জিয়ার সঙ্গে ...

বগুড়ায় বিএনপি নেতাকে হত্যা

অনলাইন পহেলা বৈশাখে বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে (৫৫) কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে ৫-৭ জনের একদল দুর্বৃত্ত জনবহুল উপশহর বাজার এলাকায় তাকে কুপিয়ে ফেলে যায়। পথচারীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন ...

মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলপাড়ে অবস্থিত ছয়তলা মিলি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে কয়েকটি পোশাক কারখানা রয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে ওই মার্কেট থেকে ধোয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১০টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তারা।