নিজস্ব প্রতিবেদক সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমানকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২৭ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, দলের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে সব ধরনের পদ থেকে জাহিদুরকে বহিষ্কার করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ...
সদ্য সংবাদ
সাংবাদিক মাহফুজ উল্লাহর লাশ ঢাকায়, বিকেলে দাফন
নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর লাশ ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার দিবাগত রাত পৌনে ১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তার লাশ। মাহফুজ উল্লাহর ভাগনে শাহদাত রায়হান কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মোহাম্মদপুরে মাহফুজ উল্লাহর বাসায় লাশ নেওয়া হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) জোহরের নামাজের পর গ্রিনরোড ডরমিটরি মসজিদে তার প্রথম জানাজা হবে। আর দ্বিতীয় জানাজা ...
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে হামলার হুমকি আইএসের
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার রেশ না কাটতেই বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস। সামাজিক যোগাযোগের অ্যাপস টেলিগ্রামের একটি চ্যানেলে বাংলায় লেখা ‘শীঘ্রই আসছি’ শিরোনামে একটি পোস্টারে হামলার এই হুমকি দিল আইএস। শনিবার দুপুরে ভারতের সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এতথ্য জানায়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ লেখা ওই পোস্টারটি ...
সেই রুশ সুন্দরীকে কারাদণ্ড যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে এক রাশিয়ান নাগরিককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। মারিয়া বুটিনা নামের ওই রাশিয়ান নাগরিককে আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। শুক্রবার তার সাজা ঘোষণা করা হয়। মার্কিন আদালতের বক্তব্য, রাশিয়ার এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন মারিয়া। অভিযোগ, মার্কিন পুলিশে রাশিয়ার হয়ে প্রভাব বিস্তার করতে গিয়ে, মারিয়া ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে বেআইনি ভাবে ঢোকার চেষ্টা ...
শ্রীলঙ্কায় জঙ্গি আস্তানায় অভিযান, নারী-শিশুসহ নিহত ১৫
ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার পর জঙ্গি নিধন অভিযানে নেমেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুক্রবার রাতভর জঙ্গিদের গোলাগুলি হয়েছে। এতে ছয় শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন। খবর রয়টার্সের। সাইন্দামারুদু এলাকায় একটি জঙ্গি আস্তানার খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। তাদের সঙ্গে এসটিএফ অভিযানে ...
বইছে মৃদু তাপপ্রবাহ, বৃষ্টির সম্ভাবনা
দেশজনতা অনলাইন : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বইছে মৃদু তাপপ্রবাহ। কয়েকদিন ধরে চলা এমন তাপপ্রবাহে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন। বৃষ্টি না হওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। গরমে আর ঘামে একাকার অবস্থা। সারাদেশে বয়ে চলা এমন তাপপ্রবাহ কিছুটা হলেও প্রশমিত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ ...
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনজীবীদের অনশন শুরু
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতীকী অনশন শুরু করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে আজ বেলা পৌনে ১১টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এ প্রতীকী অনশন কর্মসূচি চলবে। এতে সুপ্রিম কোর্ট ...
সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই
প্রথিতযশা সাংবাদিক, লেখক মাহফুজ উল্লাহ আর নেই। শনিবার সকাল ১০টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংককে আছেন মাহফুজ উল্লাহর স্ত্রী দিনারজাদী বেগম, ছোট মেয়ে ডা. নুসরাত হুমায়রা ও ছোট মেয়ে জামাতা মিনহাজুল হক। ...
বগুড়ায় ‘গোলাগুলিতে’ নিহত ২
অনলাইন বগুড়ার শেরপুর উপজেলায় দুই চরমপন্থী দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ লিটন ও আফসার নামে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত লিটন সরকার ও আফসার আলী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি, দুটি চাপাতি ও তিনটি পোস্টার পাওয়া গেছে। শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ...
এমপি জাহিদ বিষয়ে রাতে বিএনপির জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত জাহিদুর রহমান এমপি হিসেবে শপথ গ্রহণের পর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, বৈঠকে দলের পরবর্তী করণীয় ঠিক করা হবে। বিশেষ করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর