১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

সদ্য সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় এসেছে স্মার্টফোন অ্যাপ

বাংলাদেশে সরকারের দেয়া হিসাব অনুযায়ী চলতি মাসের প্রথম ১৭দিনে যত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেটা গত জুলাই মাসে ভর্তি হওয়া রোগীর সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ। সরকারের তরফ থেকে এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও এর প্রকোপ কমার কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছেনা। খবর বিবিসি বাংলার এমন অবস্থায় ডেঙ্গু মোকাবেলায় সরকারকে সাথে নিয়ে স্টপ ডেঙ্গু নামে ...

ছাত্রদলের সভাপতি-সম্পাদক হতে চান ১০৮ জন

দেশজনতা অনলাইন : ছাত্রদলের নতুন নেতৃত্বে স্থান পেতে রেকর্ডসংখ্যক নেতা মনোনয়নপত্র কিনেছেন। দুই দিনে মোট ১০৮টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সভাপতি পদে ৪২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬৬ জন। সাধারণ সম্পাদক পদে তিনজন ছাত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের নাদিয়া পাঠান পাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনসুরা আলম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডালিয়া রহমান। মনোনয়নপত্র বিক্রির ...

‘সাংবাদিক ছাড়া গণমাধ্যম মালিকরা অস্তিত্বহীন’

দেশজনতা অনলাইন : সাংবাদিক ছাড়া সংবাদপত্রের (গণমাধ্যমের) মালিকরা অস্তিত্বহীন বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানিতে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ এমন মন্তব্য করেন। ...

১৬ দিন ধরে কর্ণফুলী পেপার মিলের উৎপাদন বন্ধ

চট্টগ্রাম : গ্যাস লাইনে যান্ত্রিক জটিলতায় দীর্ঘ ১৬ দিনে ধরে উৎপাদন বন্ধ রয়েছে চন্দ্রঘোনায় অবস্থিত এক সময়ের দেশের বৃহত্তম রাষ্ট্রয়ত্ব কাগজ কল কর্ণফুলী পেপার মিলের (কেপিএম)। এই দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় গত ১৬ দিনে মিলের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এই ক্ষতির অঙ্ক বাড়ছে প্রতিদিন কমপক্ষে ২০ লাখ টাকা করে। অপরদিকে মিলের প্রায় ৮ শতাধিক শ্রমিক কর্মচারী ...

যানবাহনে বাড়তি ভাড়া আদায় চলছেই

 চট্টগ্রাম থেকে প্রতিনিধি : ঈদ শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ। কিন্তু ঈদ শেষ হচ্ছে না পরিবহন মালিক শ্রমিকদের। ঈদের অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় থামছেই না। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন রুটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী আন্তঃজেলা পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫টি বাসকে ...

ভারতে ভারী বর্ষণে নিহত ২৮, দিল্লিতে বন্যা সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। হিমাচল উত্তরাখণ্ড ও পাঞ্জাবে ভারী বর্ষণ ও বন্যায় ২৮ জন নিহত হয়েছেন। ভূমিধসের কারণে চার শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। উত্তরাখণ্ড, হিমাচল এবং পাঞ্জাব- সবচেয়ে বেশি বিপর্যস্ত এই তিন রাজ্য। এই তিন রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। ২০ জন নিখোঁজ। দিল্লি এবং হরিয়ানায় জারি ...

বাইকযাত্রা হয়ে উঠেছে ভয়ানক

দেশজনতা অনলাইন : ঈদে ছুটি পাননি মনিরুল ইসলাম মনি। একটি বেসরকারি টেলিভিশনের রিপোর্টার। বাড়ি কুষ্টিয়ার খোকসা। সবাই যখন ফিরতি পথে তখন তিনি বাড়ির পথে। কিন্তু বাসের টিকিট কাটেননি। দুই চাকার মোটরসাইকেলে ভরসা করেন। এই যাত্রাটি বিভীষিকাময় হয়ে উঠতে পারত। ঢাকা পেরিয়ে আশুলিয়া পৌঁছাতেই তার মোটরসাইকেলটি সড়কে পিছলে নিয়ন্ত্রণ হারায়। বলতে গেলে ভাগ্যের জোরেই বেঁচে যান মনি। এই সংবাদকর্মী বলেন, ‘আজ ...

ঈদযাত্রায় সড়কে ঝরেছে ২২৪ প্রাণ

ঈদযাত্রায় সারাদেশে সড়ক ও মহাসড়কে ২০৩টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২২৪ জন নিহত এবং ৮৬৬ জন আহত হয়েছেন। রবিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঈদযাত্রায় শুরুর দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ...

বিয়ের প্রলোভনে ধর্ষ‌ণে কর ক‌মিশনারের ছেলে রিমান্ডে

খুলনা ব্যু‌রো : খুলনার নর্থ ও‌য়েস্টার্ন ইউ‌নিভা‌র্সি‌টির ছাত্রীকে ধর্ষ‌ণের মামলায় খুলনা কর কমিশনারের ছেলে শিঞ্জন রায়কে জিজ্ঞাসাবা‌দের জন্য এক‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেছে আদালত। র‌বিবার দুপু‌রে খুলনার মে‌ট্রোপ‌লিটন ম্যাজি‌স্ট্রেট মো. শাহীদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর ক‌রেন। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান তদন্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে ভিকটিম ওই ছাত্রীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ...

কাশ্মীর ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা নিতে জাতিসংঘকে তুরস্কের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলকে কেন্দ্র করে চলমান সংকট নিরসনে জাতিসংঘকে আরও সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তুরস্ক। একইসঙ্গে কাশ্মীর ইস্যুটি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠককেও স্বাগত জানিয়েছে দেশটি। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে শনিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর ডেইলি সাবাহর। কাশ্মীর নিয়ে শুক্রবার ...