১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

সদ্য সংবাদ

চাঁদপুর মাছঘাটে জমেছে ইলিশ কেনাবেচা, কমছে দামও

দেশজনতা অনলাইন : চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে এখনও প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার মণ ইলিশ আসছে। এতে জেলেরা খুশি। ব্যবসায়ীদের মুখেও হাসি অটুট রয়েছে। আর কর্মচঞ্চল রয়েছেন মৎস্যশ্রমিকেরা। কয়েকজন ইলিশ ব্যবসায়ী জানান, গত কিছুদিন ধরে বরিশাল, ভোলা, হাতিয়া, সন্দ্বীপসহ সাগর-সংলগ্ন মেঘনার মোহনার বিভিন্ন এলাকায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। জেলেরা এসব ইলিশ সরাসরি নিয়ে আসছেন চাঁদপুর মাছঘাটে। এতে ১৫ ...

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দেশজনতা অনলাইন : মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর উত্তরপাড়া গ্রামে শনিবার (২৪ আগস্ট) সকালে পুকুরে ডুবে নাসিম শেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নাসিম ওই গ্রামের হালিম শেখের ছেলে। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।শিশুটির মা নুরুন্নাহার জানান, শনিবার সকালে তার ছেলে বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। দীর্ঘসময় পরও ফিরে না এলে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ...

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ফরিদপুর থেকে প্রতিনিধি : ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ধুলদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৬ জন ও নগরকান্দা উপজেলার তালমার মোড়ে বাসচাপায় আরো ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও ধুলদীতে ব্রিজের রেলিং ভাঙার ঘটনায় আরও ২২ জন আহত হন। ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল খবরটি নিশ্চিত করছেন। ...

ঈদের ৯ দিন সড়কে নিহত ১৮৫: নিসচা

দেশজনতা অনলাইন : ঈদুল আজহার ছুটির ৯ দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৫ জন। এছাড়া আহত হয়েছেন ৩৫৫ জন। মোট ১৩৫টি দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব লিটন এরশাদ জানান, এবার ঈদে ১০ ...

ধর্ষণে বাধা দেয়ায় মামা খুন, গণপিটুনিতে বখাটেও নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন হাসান আলী নামে ২৬ বছর বয়সী এক যুবক। যিনি ওই স্কুলছাত্রীর মামা। আহত হয়েছেন স্কুলছাত্রীসহ আরও দুই জন। এছাড়া গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন আকবর আলী নামে ধর্ষণের চেষ্টাকারী ওই যুবকও। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলায়। শনিবার ভোরের ওই ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি ...

পৃথিবীর ফুসফুসকে বাঁচাতে আকাশ থেকে পানি ঢালছে বলিভিয়া

বিদেশ ডেস্ক : ব্রাজিলের অ্যামাজন জঙ্গলকে বাঁচাতে বিমান থেকে পানি ঢালার উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। তিন সপ্তাহ ধরে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত জঙ্গলটিতে জ্বলতে থাকা আগুনে ইতোমধ্যেই পুড়ে গেছে সাত হাজার ৭৭০ বর্গ কিলোমিটার এলাকা। আগুন নিয়ন্ত্রণে তাই সুপারট্যাংকার বোয়িং বিমান ৭৪৭-৪০০ ভাড়া করার ঘোষণা দিয়েছে বলিভিয়া। আগুন নিয়ন্ত্রণে শুক্রবার থেকেই আকাশপথে ওই সুপারট্যাংকার নিয়ে অভিযান শুরু হয়েছে।. বলিভিয়ার ...

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যুক্ত হচ্ছে ডট বিডি, ডট বাংলা

দেশজনতা অনলাইন : দেশের ৩০ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাষ্ট্রীয় ডোমেইন (টপ লেভেল কান্ট্রি ডোমেইন) ডট বিডি ও ডট বাংলা ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। গত জুলাই মাসে দুটি পত্রের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। যদিও ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে দেশের প্রায় ৩০ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নির্দেশনা দেওয়া হয় ...

রোহিঙ্গাদের পেছনে ২ বছরে বাংলাদেশের খরচ ৭২ হাজার কোটি টাকা!

দেশজনতা অনলাইন : জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বস্তুচ্যুত নাগরিকের সংখ্যা এখন ১১ লাখের বেশি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানিয়েছেন, এই বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য গত দুই বছরে বাংলাদেশ সরকারের খরচ দাঁড়িয়েছে ৭২ হাজার কোটি টাকা। রোহিঙ্গাদের পেছনে প্রতি মাসে সরকারের খরচের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। ...

হুমকিতে ‘পৃথিবীর ফুসফুস’ অ্যামাজন, মিনিটে পুড়ছে ১০ হাজার বর্গমিটার

বিদেশ ডেস্ক : আগের চেয়ে আরও দ্রুতগতিতে দাবানলে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’-খ্যাত অ্যামাজন জঙ্গল। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) বলছে, এ বছর এখন পর্যন্ত ব্রাজিলে ৭২,৮৪৩টি অগ্নিকাণ্ড হয়েছে। এরমধ্যে অর্ধেকের বেশি আগুনের ঘটনা অ্যামাজন জঙ্গলের, যা আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি। তাদের হিসাব মতে, দাবানলে প্রতি মিনিটে অ্যামাজনের প্রায় ১০,০০০ বর্গমিটার এলাকা পুড়ে যাচ্ছে, যা ...

ডিবি অফিস থেকে ইয়াবা চুরিতে কনস্টেবল

দেশজনতা অনলাইন : ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে মামলার আলামত হিসেবে রাখা পাঁচ হাজার ইয়াবা বড়ি চুরি সেখানেই কাজ করা একজন কনস্টেবলের কাজ বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর এতে ওই কনস্টেবলের বাইরে আর কারো সম্পৃক্ততার তথ্য মেলেনি। অভ্যন্তরীণ তদন্তের পর গ্রেপ্তার হয়েছেন ১৮ বছর ধরে পুলিশে কাজ করে আসা সোহেল রানা। তার বিরুদ্ধে মামলা দিয়ে পাঠানো হয়েছে কারাগারে। ওই কনস্টেবল কী কারণে ...