১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

সদ্য সংবাদ

ডেঙ্গু কেড়ে নিল তিন প্রাণ

দেশজনতা অনলাইন : ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তিন জেলায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রংপুরে এক যুবক গতকাল রাতে মারা গেছেন। এছাড়া ঝিনাইদহ ও ঢাকায় একজন করে মারা গেছেন। ঢাকাটাইমসের প্রতিনিধিদের পাঠানো খবর। ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে হাসপাতালে ...

হটলাইন চালু করতে তিন মাস সময় দিলেন হাইকোর্ট

দেশজনতা অনলাইন :  ভোক্তাদের জরুরি অভিযোগ শুনতে বাজেট পাওয়ার তিন মাসের মধ্যে আউট সোর্সিং এর মাধ্যমে হটলাইন চালু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এই নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হটলাইন চালু করতে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই দ্রুত অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট ...

যুদ্ধাপরাধ : আব্দুস সামাদের মৃত্যুদণ্ড

দেশজনতা অনলাইন : মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়ার আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসার ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ৪টি অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ঋষিকেশ ও প্রসিকিউটর ...

রোগ পরীক্ষার ফি নির্ধারণে স্বেচ্ছাচার

দেশজনতা অনলাইন : পুরো শরীরের এমআরআই পরীক্ষা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয় তিন হাজার টাকা। তবে কোনো রকম ইনজেকশন লাগলে সেক্ষেত্রে বেড়ে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। অন্যদিকে বেসরকারি চিকিৎসালয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এই পরীক্ষা করতে লাগে ন্যূনতম সাত হাজার টাকা। ল্যাবএইড হাসপাতালে লাগে আরও বেশি। যেকোনো অঙ্গের এমআরআইয়ের করতে সেখানে গুণতে হয় আট হাজার টাকা। দুটি ...

অরুন্ধতীর মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মানবাধিকার কর্মী এবং লেখক অরুন্ধতী রায়ের একটি মন্তব্য দেশে ও দেশের বাইরে বিতর্কের ঝড় তুলেছে। তিনি দাবি করেছেন, পাকিস্তান সেনাবাহিনীকে কখনো তাদের নিজেদের নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করা হয়নি। তবে ভারত এই কাজটি বারবার করেছে। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে এমনটি দাবি করেছেন ভারতের খ্যাতিমান এই লেখক। ম্যান বুকার জয়ী অরুন্ধতীর এমন মন্তব্যের পর টুইটারে হ্যাশট্যাগ দিয়ে অরুন্ধতীর ...

স্কুলছাত্রদের চুল কাটলেন বিদ্যালয়ের সভাপতি, প্রতিবাদে ক্লাস বর্জন

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় সরিষাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রের মাথার চুল কেটে দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবাদুল হক। এ ঘটনায় সোমবার (২৬ আগষ্ট) সকাল থেকে ভূক্তভোগী ছাত্ররা ক্লাস বর্জন করে সভাপতির বিচার দাবি করেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, স্কুলের দু’একজনের মাথার চুল বড় থাকায় স্কুলের সভাপতি সেলুন থেকে কেচি ...

মাছধরা ট্রলারে জলদস্যুর হানা, দুই জেলেকে সাগরে নিক্ষেপ

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : গভীর বঙ্গোপসাগরের মাছ ধরার সময় এফবি খাজা আজমীর নামে একটি মাছ ধরা ট্রলারে জলদস্যুরা ডাকাতি করেছে। এসময় ওই ট্রলারের ইঞ্জিন বিকল করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিয়ে যায় ওই জলদস্যুরা। এতে বাধা দিলে ট্রলারের ১০ জেলেকে পিটিয়ে গুরুতর আহত ও দুই জেলেকে সাগরে ফেলে দেয় তারা। সোমবার দুপুর ১টার দিকে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ...

পাবনায় শহীদ মিনার ভেঙে এমপির বাবার ম্যুরাল নির্মাণ!

পাবনার সুজানগরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভাষাশহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ভেঙে স্থানীয় এমপির বাবার ম্যুরাল নির্মাণ করা হয়েছে। উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই ম্যুরালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। শহীদ মিনার ভেঙে এমপির বাবার ম্যুরাল নির্মাণের ঘটনায় স্থানীয় শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে জেলা প্রশাসক ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, আজ থেকেই নতুন শহীদ মিনার ...

সময়মতো মশার ওষুধ না কেনার দায় সরকার এড়াতে পারে না: হাইকোর্ট

দেশজনতা অনলাইন : সময়মতো কার্যকরী মশার ওষুধ না কেনার দায় ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি সরকারও এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (২৬ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন। আদালতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী ...

আমেরিকা থেকে অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কার্যত তলানিতে এসে ঠেকেছে আমেরিকা এবং চীনের সম্পর্ক। এই অবস্থায় নতুন করে পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক বসিয়েছে চীন-আমেরিকা। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় চীনের সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকান সংস্থাগুলিকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাড়ে সাত হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর চীনের পক্ষ থেকে শুল্ক আরোপ ...