নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার যশমন্তপুর গ্রামে আওয়ামী লীগের বিবাদমান দুগ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মসলেম বিশ্বাস(৬৫), হেমায়েত হোসেন (৪৫), কামাল (৪০), জাবের বিশ্বাস(১৮), ও জয়কে (১৮) মুমূর্ষ অবস্থায় হ্সাপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, যশমন্তপুর ...
সদ্য সংবাদ
খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ: ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে রাঙামাটি যুবলীগ নেতা নিহতের ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লংগদু উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার ...
দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে আমাকে: শ্যামল কান্তি
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন, পরিবারসহ দেশ ছাড়তে আমাকে বাধ্য করা হচ্ছে। তিনি আশঙ্কা করছেন, যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। তিনি তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলা প্রত্যাহার ...
দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অস্ত্র গোলাবারুদ: পুলিশ মহাপরিদর্শক
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (০২ জুন) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৫নং সেক্টরে উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারু পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেন ‘বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কোনো অপরাধী চক্র এই বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ এনে থাকতে পারে।’ তিনি বলেন, রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬২টি এসএনজি, ৫১টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, ২টি ওয়াকিটকি, ২টি রকেটলাঞ্চার, ৫৪টি ...
ঝিনাইদহ থেকে ৫ জঙ্গি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (০২ জুন) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানা থেকে ৫ নব্য জেএমবি জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলেন, চুয়াডাঙ্গা খালপাড়া এলাকার মৃত আহমেদ সরদারের ছেলে মো. আব্দুল লতিফ (৩৬), গয়েশপুর মাস্টারপাড়ার মৃত আ. সামাদের ছেলে কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু (৩৭), চুয়াডাঙ্গা মাছপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে সাহেব আলী (৪৮), চুয়াডাঙ্গার মসজিদপাড়ার মৃত কিনার আলী ...
সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকবে রাশিয়া আশ্বাস পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে রাশিয়া সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি সই হয়েছে। এর মধ্যে অন্যতম তামিলনাড়ুতে দেশের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র কুদানকুলামের শেষ দু’টি চুল্লি নির্মাণে মস্কোর সহযোগিতা। জানা যায়, ভারত-রাশিয়া সম্পর্কে আস্থার ভিত আগের মতোই অটল আছে বলে ...
ইরাকে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় নিহত ১২০ জন
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় ১২০ জন বেসামরিক মারা গেছে। আটকা পড়ে আছে ২ লাখ বেসামরিক মানুষ। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এ ব্যাপারে ইরাকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাধি আব্বাস বলের, ‘আমরা জিনজিল এলাকায় আইএসকে প্রতিহত করার চেষ্টা করছি। আমরা তাদের অনেক গাড়িবোমা ও বাড়ি ধ্বংস করেছি। এছাড়া অনেক বেসামরিককে পালিয়ে যেতে সাহায্য করেছি আমরা। ’ মার্কিন ...
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিহাস গড়বে জুভেন্তাস আশাবাদ জিয়ানলুইজি বুফন
স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ৪ জুন রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিহাস গড়বে জুভেন্তাস। বৃহস্পতিবার এমন আশাবাদ প্রকাশ করেছেন দলটির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তবে তিনি মনে করছেন, জুভেন্তাসের ইতিহাস গড়ার পথে বাধা হতে পারেন মাদ্রিদের স্ট্রাইকাররা। তাই ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমা-গ্যারেথ বেলদের প্রতি আলাদা নজর দিতে দলের অন্যান্যদের পরামর্শ দিয়েছেন। চলতি মৌসুমে এরই মধ্যে ইতালিয়ান লিগ শিরোপা ‘স্কুদেত্তো’ ও কোপা ...
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকছেন কি না তা নিয়ে শঙ্কা
স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলের চলতি মৌসুমটা কেটেছে দুঃস্বপ্নের মতো। কোচ জিনেদিন জিদান যেন আস্থা হারিয়ে ফেলেছেন তার ওপর থেকে। সঙ্গে চোট তো রয়েছেই। ফলে পুরো মৌসুম রিয়ালের শুরুর একাদশে বেল ছিলেন অনিয়মিত। গ্যালাক্টিকোদের হয়ে সবচেয়ে বাজে মৌসুমটাই এবার কাটিয়েছেন বেল। শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেলের মাতৃভূমি ওয়েলসের কার্ডিফে। ...
সাভারে ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডে আহত ৬ জন
নিজস্ব প্রতিবেদক: সাভারে পাকিজা ডায়িং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আট টার দিকে মজিদপুর এলাকায় পাকিজা ডায়িং লিমিটেডে এই আগুনের উৎপত্তি ঘটে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, কারখানাটির দ্বিতীয় তলার একটি কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর