১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

সদ্য সংবাদ

ঝিনাইদহে অস্ত্রসহ আটক ৪ ডাকাত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে র‌্যাব। শনিবার ভোরে সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ র‌্যাবের ক্যাম্প কমান্ডার মেজন মনির আহমেদ জানান, মিয়াকুণ্ড গ্রামের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদরের দক্ষিণ শিকারপুর গ্রামের পল্লী চিকিৎসক দিব্বত, কুমোদ সরকার, কালীগঞ্জের ...

পাকিস্তানের বিপক্ষে ভারতকেই এগিয়ে রাখলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সামনে ভারতকেই এগিয়ে রাখছেন শাহিদ আফ্রিদি। চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী রবিবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আইসিসির ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে সাবেক পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেছেন, পাকিস্তানকেই শিরোপার দাবিদার হিসেবে সমর্থন করি, তবুও ভারত-পাকিস্তান ম্যাচে কোহলির নেতৃত্বাধীন ভারতকেই আমি এগিয়ে রাখব। আফ্রিদির মতে, ভারতের হয়ে অশ্বিন পার্থক্য গড়ে দিতে পারে। পাশাপাশি ‘ইয়র্কার স্পেশালিষ্ট’ জসপ্রীত বুমরাহ প্রশংসা করে তিনি বলেন, বুমরাহকে ...

ইয়েমেনে কলেরায় এক মাসে ৬০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে কলেরায় আক্রান্ত হয়ে গত এক মাসে অন্তত ৬০০ মানুষ মারা গেছে, জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, দেশটির বিরুদ্ধে সৌদি আগ্রাসন অব্যাহত থাকায় সেখানকার স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ইউনিসেফের আঞ্চলিক প্রধান গিয়ার্ট ক্যাপেলিয়ার্স জানান, এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে ইয়েমেনে অন্তত ৭০ হাজার মানুষের কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া ...

তুমি আর নমিনেশন পাচ্ছ না : বদিকে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: চলাচলের অনুপযোগী সড়ক দেখে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের এমপি আবদুর রহমান বদির ওপর চটেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার সময় মন্ত্রী বলেন, দুই দুইবার এমপি হইলা। কিন্তু এটুকু ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে পারলা না। জনগণের এই ভোগান্তির জন্য তোমার শিক্ষা পাওয়া উচিত। তোমাকে আগামীবার ...

মানুষ আর ব্যাংকে টাকা রাখবে না : ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের বাজেটে ব্যাংকে টাকা গচ্ছিত রাখা ও ওঠানোর ক্ষেত্রে আবগারি শুল্ক বাড়ানোর কারণে মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখবে না বলে মনে করছে ওয়ার্কার্স পার্টি। ২০১৭-১৮ সালের বাজেট পর্যালোচনা করে শনিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনই মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। বিবৃতিতে বলা হয়, রাজস্ব আদায়ে অপ্রত্যক্ষ করের হার এখনও প্রধান। ভবিষ্যতে আয়কর রাজস্ব আদায়ের ...

বনানী ধর্ষণ ঘটনায় ফরেনসিক প্রতিবেদন জমা দিয়েছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আলোচিত বনানী ধর্ষণ ঘটনায় ফরেনসিক প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (০৩ জুন) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, ‘ফরেনসিক প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাজে জমা দেওয়া হয়েছে। পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আদালতের নির্দেশে মামলায় জব্দ করা বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়।’ গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদ-উল ফিতর উপলক্ষে সকল ক্লাস আগামী ৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ১০ জুলাই থেকে যথারীতি ক্লাস শুরু হবে। শনিবার (০৩ জুন) বিশ্ববিদ্যালযের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ঈদ-উল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন ও ১ জুলাই ছুটির দিন খাকার কারণে ২ জুলাই যথারীতি ...

র‌্যাঙ্কিংয়ে অবনতি টাইগারদের

অনলাইন ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। সেই জয়ে উদ্দীপ্ত হয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল মাশরাফি বাহিনী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেই র‌্যাঙ্কিংয়ে অবনতি হলো তাদের। ছয় নম্বর থেকে নেমে এলো সাত নম্বরে। শুক্রবার আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী, ৯২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সাতে অবস্থান বাংলাদেশের। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ...

কাবুলে বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত ৫

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। উল্লেখ্য, বুধবার (৩১ মে) রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৯০ জন নিহত এবং কয়েকশ জন আহত হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার (২ জুন) ...

ইরানের সুপারমার্কেটে বিস্ফোরণে ৩৭ জন আহত

অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজের এক সুপারমার্কেটে বিস্ফোরণে ৩৭ জন আহত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে হাইপারমার্কেট সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কারো অবস্থা সঙ্কটজনক নয় বলে ফার্স প্রদেশের মেডিকেল ইমার্জেন্সি কেন্দ্রের প্রধান জানিয়েছেন। আইআরএনএ জানিয়েছে, বিস্ফোরণের আওয়াজ এতোটা শক্তিশালী ছিল যে ...