নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে আজ উচ্চ আদালতে আপিল করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। আপিলের সর্বশেষ প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সুপ্রিমকোর্ট বার ভবনের মিলনায়তনে জরুরি বৈঠকে বসেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
সদ্য সংবাদ
আফগানিস্তান ১৪৬ রানে হারাল জিম্বাবুয়েকে
স্পোর্টস ডেস্ক: সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। এবার সেই ম্যাচেও জয় তুলে নিল আফগানিস্তান। তাও আবার ১৪৬ রানের ব্যবধানে। এ জয়ে ৫ ম্যাচ সিরিজ ৪-১ নিজেদের করে নিয়েছে আফগানরা। শারজাহতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ শেহজাদ। তবে দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন জাভেদ আহমাদি ও রহমত শাহ। দুইজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। সাজঘরের ফেরার ...
সিরিয়ার দামেস্কে বিমান হামলায় নিহত ৯৪
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দামেস্কের কাছে বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে সিরীয় বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৯৪ জন বেসামরিক নিহত হয়েছে। দেশটিতে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জনই শিশু। সোমবার কয়েক দফা বিমান ও রকেট হামলা চালানো হয়। খবর বিবিসি। সেনাবাহিনী স্থলপথেও অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন এলাকায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে ...
বেনাপোলে বিজিবির গুলিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যদের গুলিতে ইব্রাহীম (৩২) নামে এক চোরাকারবারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচ গাইট ভারতীয় মালামাল, একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেছে বিজিবি। তবে পরিবারের দাবি নিহত ইব্রাহীম একজন ভাড়াটে মোটরসাইকেল চালক। ...
বৈদেশিক অংশে কমছে ৪ হাজার ৯৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট প্রক্রিয়ায় এবার সরকারের নিজস্ব তহবিলের (জিওবি) বরাদ্দ ঠিক রাখা হচ্ছে। তবে কমানো হচ্ছে বৈদেশিক সাহায্য। একই সঙ্গে সংস্থার নিজস্ব তহবিলের বরাদ্দও কমবে। পরিকল্পনা কমিশনের সর্বশেষ বর্ধিত সভায় সংশোধিত এডিপির এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চলতি অর্থ বছরের এডিপি থেকে মোট ৬ হাজার ৪৯০ কোটি টাকা বরাদ্দ কমানো হচ্ছে। এবারের ...
এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক: বড় ধরণের অঘটনের জন্ম দিয়ে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানচেস্টার সিটি। সোমবার উইগান অ্যাথলেটিকের কাছে ১-০ গোলে হেরে গেছে গার্দিওলার শিষ্যরা। উইগান অ্যাথলেটিকের মাঠ ডিডব্লিউ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে সিটি। ম্যাচের তৃতীয় মিনিটে আগুয়েরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ছয় মিনিটে জার্মান তারকা ইকে গুন্ডুগানের ...
নির্মাণসামগ্রী ইট তৈরিতে কারচুপি চলছেই
নিজস্ব প্রতিবেদক: নির্মাণসামগ্রী ইট তৈরিতে কারচুপি চলছেই। এক মাস সময় নিয়েও প্রতারণা বন্ধ করেনি ইটভাটার মালিকরা। নির্দিষ্ট পরিমাপের চেয়ে ছোট আকারের ইট তৈরি করে ক্রেতাদের ঠকাচ্ছে প্রতিষ্ঠানগুলো। ফলে ইটের প্রতারণা ঠেকাতে আবারও মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জাজিরায় ইটভাটায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় পরিমাপে কারচুপির অভিযোগে পাঁচটি ইটভাটাকে তিন লাখ ...
বাংলাদেশ এয়ারলাইন্সে চালু হলো বিমান হলিডেজ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সেবার প্রসার ও ভ্রমণসংক্রান্ত সকল সুবিধা একটি একক প্লাটফর্মের মাধ্যমে দেয়ার লক্ষ্যে চালু করলো বিমান হলিডেজ। সোমবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই হলিডে উইং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি (অব.)। বিমান হলিডেজ কর্মসূচির আওতায় যাত্রীরা বিমান হলিডেজের ওয়েবলিংকের www.bimanholidays.com মাধ্যমে বিমানের ...
মৌ মেলা শেষ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে ‘ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে ফলন’ প্রতিপাদ্যে শুরু হওয়া জাতীয় মৌ মেলা শেষ হচ্ছে আজ (মঙ্গলবার)। গতকাল (সোমবার) শেষ হওয়ার কথা থাকলেও তা একদিন বাড়ানো হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া দুই দিনব্যাপী এ মেলা একদিন বাড়িয়ে আজ (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত চলবে। মেলা অংশগ্রহণকারীদের অনুরোধ ...
রমজানে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টিসিবিকে পদক্ষেপ গ্রহণের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আসছে রমজান মাসে তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের ‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এটি ছিল ২৫ তম বৈঠক। কমিটি’র সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর