১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

সদ্য সংবাদ

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সকল সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান কোটা ব্যবস্থায় সংস্কারের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার বেলা ১১টার দিকে জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪ থেকে ৫ হাজার শিক্ষার্থী উপস্থিত ...

পিলখানা হত্যাকাণ্ড: শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীদের প্রধান, বিজিবির মহাপরিচালক এবং স্বজনরা বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ রোববার সকালে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এর পর এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি ...

আমার নামে কোন ফেসবুক আইডি নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের নামে কোনো একাউন্ট নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান। এসময় তিনিবলেন, সংশ্লিষ্টদের অনুরোধ করবো এই সব ভূয়া একাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য। ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিবৃতিতে বিএনপি মহাসচিব ...

শ্রীদেবী স্মরণীয় হয়ে থাকবেন: মোদী

বিনোদন ডেস্ক: অকাল প্রয়াণ। শ্রীদেবীর মৃত্যু বলিউড তথা গোটা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ইন্দ্রপতন বললেও বোধহয় কম বলা হয়। অভিনেত্রীর মৃত্যু চলচ্চিত্র দুনিয়ার জন্য অপূরণীয় ক্ষতি। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা। মোদী টুইটারে লিখেছেন, ‘ শ্রীদেবীর অকাল প্রয়াণ একটা বড় ক্ষতি। তিনি চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে ...

যৌন কেলেঙ্কারিতে চাকরি হারালেন রেডক্রসের ২৩ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিখ্যাত দাতব্য সংস্থার কর্মীদের যৌন কেলেঙ্কারির তালিকায় এবার নাম এসেছে ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রসের (আইসিআরসি)। সংস্থাটি জানিয়েছে, ২০১৫ সাল থেকে যৌনকর্মী ভাড়া করায় তাদের ২১ কর্মীর কাউকে বরখাস্ত করা হয়েছে বা কেউ পদত্যাগ করেছেন। এ ছাড়া সন্দেহভাজন আরও দুজনের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি।-খবর টাইম অনলাইন। সংস্থাটির মহাপরিচালক ইভ ড্যাকোর্ড শুক্রবার বলেন, এ ধরনের আচরণ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার ...

আইপিএলে রাজস্থানের অধিনায়ক স্মিথ

স্পোর্টস ডেস্ক: দুই বছর নিষিদ্ধ থাকার পর অাবারো আইপিএলে ফিরেছে রাজস্থান রয়্যালস। গত ২৭ এবং ২৮ জানুয়ারি নিলাম শেষে ইতিমধ্যে দলটি চূড়ান্ত করে ফেলেছে তাদের স্কোয়াড। তবে দল গোছানো হলেও এতদিন ঘোষণা করা হয়নি অধিনায়কের নাম। অবশেষে বেন স্টোকস ও রাহানেদের টপকে দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। স্মিথকে অধিনায়ক করা নিয়ে দলটির প্রধান জুবিন ভারুচ জানান, ‘আমরা ...

বিমানবন্দর স্টেশনে ব্যাগের ভিতর কিশোরীর লাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা (১৫) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিলো ছেড়া জামাকাপড়। আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে স্টেশনের পার্কিংয়ের দক্ষিণ পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, খবর পেয়ে ভোরে স্টেশনের পার্কিংয়ের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার করা হয়। একটি কালো ব্যাগের ...

শুভ জন্মদিন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল তারকা সৌম্য সরকার। ১৯৯৩ সালে আজকের দিনেই সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। কিছু সময় ধরে তার ফর্মের অবনতি হলেও অভিষেকের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ভরসার নাম এই সৌম্য সরকার। স্কুলজীবন থেকেই ক্রিকেটে দুর্দান্ত সৌম্য সরকার। বয়সভিত্তিক ও স্কুল ক্রিকেটে খুব ভালো খেলতেন তিনি। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষেও ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১০ ...

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যমুনা টিভির ৩ সংবাদকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। আজ রোববার ভোরে চকরিয়ার হারবাং মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপারসন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ। আহতদের মধ্যে নাসির উল আলমের অবস্থা আশংকাজনক। হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আবুল ...

পল্লবীতে তরুণীকে গণধর্ষণ, শ্রমিকলীগ নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে এক পোশাক শ্রমিককে (২৪) গণধর্ষণের ঘটনায় শ্রমিক লীগের দুই নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হল- আনোয়ার হোসেন ও হানিফ। অপরদিকে, অভিযুক্ত আরেকজন সাইফুল ইসলাম লাপাত্তা রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পল্লবী থানার পরিদর্শক তদন্ত মো. মঈনুল কবির গণমাধ্যমকে বলেন, পল্লবী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। ...