আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় মুসল্লিদের সমাগম এবং যানবাহনের বাড়তি চাপ থাকার কারণে ইজতেমা মাঠ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আসা মুসুল্লিসহ সাধারণ মানুষ। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে ইজতেমা অভিমুখে মুসল্লিদের ঢল নামে। নিয়মিত যানবাহনের পাশাপাশি ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনে সৃষ্টি হয় যানজট। একপর্যায়ে ...
সদ্য সংবাদ
রাজ পরিবার ছাড়ার ঘোষণা হ্যারি-মেগানের
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। বুধবার এক বিবৃতিতে তারা এ ঘোষণা দিয়ে বলেছেন, তারা নিজেরা কাজ করে আর্থিকভাবে স্বনির্ভর হতে চান। এ জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি জানয়েছে, ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল ওই ঘোষণা দিয়ে বলেছেন, আগামী দিনগুলোতে ...
দ্বিতীয়বারের মতো আসামে যেতে পারলেন না মোদি
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের জেরে আসাম সফর বাতিল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতে তার সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এদিন ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০’ এর উদ্বোধন করার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু মোদি আসাম সফরে আসতে পারেন এই খবর পেয়েই বিক্ষোভের ঘোষণা করেছিল অল অসম স্টুডেন্টস ...
যে কারণে সালমানকে ছেড়ে অভিষেককে জীবনসঙ্গী করেন ঐশ্বরিয়া
অনলাইন ডেস্ক : অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সাতপাকে বাঁধা পড়া এখনও বলিউডের অন্যতম আলোচিত বিয়ে। বিয়ের আগে সাবেক এই বিশ্বসুন্দরী বলিউড সুপারস্টার সালমান খান ও বিবেক ওবেরয়ের সঙ্গে প্রেম করেছেন ঐশ্বরিয়া। কিন্তু শেষশেষ দুজনকেই ছেড়ে বলিউডের আরেক তারকা অভিষেকে তরী ভেড়ান ঐশ্বরিয়া। সবাইকে হতভম্ব করে দিয়ে সাতপাকে বাঁধাও পড়েন তাঁরা। সালমানের সঙ্গে যখন প্রেম করতেন ঐশ্বরিয়া, তখন ...
ফেসবুকে নতুন চার ফিচার
চলতি সপ্তাহে বিশ্বজুড়ে প্রাইভেসি চেকআপ টুলের নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে। সোমবার এক ব্লগ পোস্টে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর’ ফিচারের মাধ্যমে অ্যাকাউন্ট নিরাপত্তা আরও মজবুত করা যাবে, শক্তিশালী পাসওয়ার্ড এবং লগইন অ্যালার্ট দিয়ে। ‘হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার’ ফিচারের মাধ্যমে প্রোফাইলের তথ্য কারা দেখতে পারবেন তা পর্যালোচনা করতে পারবেন গ্রাহক। ফোন নম্বর, ...
নমনীয় হওয়ার ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ইরানের
বিদেশ ডেস্ক : ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যা ও জবাবে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলার পর দুই পক্ষই সংযত হওয়ার ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরাকে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালানোর পর ইরান ‘মনে হচ্ছে ক্ষান্ত দিয়েছে’। হামলার বদলা নেওয়ার কোনও হুমকি দেননি তিনি। অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন যুদ্ধ চান না তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী ...
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুজন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সেলিম রেজা (২৪) ও সুমন (২৩)। সেলিমের বাড়ি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সরকার পাড়ায়। তার বাবার নাম তোফজুল হক। সুমনের বাড়ি একই ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে। তার ...
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: বাংলাদেশের জন্য শ্রেয় ‘নিশ্চুপ কূটনীতি’
মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে কোনও পক্ষ না নেওয়াটা বাংলাদেশের জন্য সঠিক হবে বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা। তারা মনে করেন, চলমান পরিস্থিতিতে ‘সাইলেন্ট ডিপ্লোমেসি’ বা নিশ্চুপ থাকাটাই শ্রেয়। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রকেট হামলায় ইরানের কুদস বাহিনীর কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হন। এরপর ইরান প্রতিশোধের ঘোষণা দেয়। বুধবার ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাটিতে মিসাইল হামলাও চালায় ...
রিফাত হত্যা মামলা: ২ আসামির রাতে জামিন
বরগুনা প্রতিনিধি : আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যার পর বরগুনা নারী শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া দুই আসামি হলেন- ১৪ নম্বর আসামি আরিয়ান শ্রাবণ ও ১১ নম্বর আসামি মারুফ মল্লিক। বুধবার রাত সাড়ে ৮টার দিকে আসামি পক্ষের আইনজীবী, আসামির স্বজন ও রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ ...
ইরানের ক্ষেপণাস্ত্রে কোনো মার্কিন সৈন্য মারা যায়নি: ট্রাম্প
ইরাকে মার্কিন ঘাঁটিতে বুধবার ভোররাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো সৈন্য মারা যায়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সংক্ষিপ্ত এক বিবৃতি দেয়ার সময় হামলার বদলা নেয়ার কোনো হুমকি দেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা বাদ দেয় তাহলে শান্তি স্থাপনে তিনি প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর