১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

সদ্য সংবাদ

পরমাণু সমঝোতা রক্ষার চেষ্টা জোরদার করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা এবং বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে চীন। পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার তৎপরতা জোরদার করার ঘোষণা দিয়েছেন। তারপরেই চীনের তরফ থেকে এমন ঘোষণা দেয়া হলো। আগামী মাসের ১২ তারিখের মধ্যে মার্কিন সরকার সিদ্ধান্ত নেবে যে, তারা সমঝোতার প্রতি অনুগত থাকবে কি না। ...

রাতে মাঠে নামবে মোস্তাফিজের মুম্বাই প্রতিপক্ষ চেন্নাই

স্পোর্টস ডেস্ক: আর মাত্র দুইটি ম্যাচে হারলেই এবারের আসরের কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই দলটি এখন পর্যন্ত এবারের আইপিএলে ম্যাচ জিতেছে মাত্র একটি। অবস্থানও পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। চাপের মধ্যে থেকে শনিবার মোস্তাফিজুর রহমানের দলটি মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চেন্নাই সুপার কিংসের। চেন্নাইয়ের ঘরের মাঠে এই ম্যাচে মুম্বাই কি পারবে হারের বৃত্ত ...

হজ ফ্লাইট : এয়ারক্রাফট সংকটে বিমান

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরুর কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও প্রয়োজনীয় এয়ারক্রাফট সংগ্রহ করতে পারেনি। এদিকে ৪ জুলাই হজের ফ্লাইট শিডিউল বণ্টন করবে সৌদি আরব। এবার হজ ফ্লাইট পরিচালনার জন্য দুটি সুপরিসর (ওয়াইড বডি) উড়োজাহাজ লিজ নিয়েছে বিমান। বিমানের বহরে উড়োজাহাজ কম থাকায় হজযাত্রী পরিবহনে সংকটের আশঙ্কা করছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন (হাব)। অবশ্য অবশিষ্ট নির্ধারিত ...

শাহজালালে আড়াই কোটি টাকার ওষুধ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৬০ টাকার আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার গভীর রাতে মিশর থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা লাগেজের ভেতর থেকে ওই ওষুধ জব্দ করা হয়। যাত্রীকেও আটক করা হয়েছে। আটক ওষুধগুলো হলো : Neoral cap  ৩ হাজার ২০০ পাতা, Mixtard inj  ৬০০ পাতা, Novorapid inj  ...

প্রধানমন্ত্রী ফিরলে কোটা বাতিলের প্রজ্ঞাপন: নানক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর থেকে ফেরার পর ‘স্বল্প সময়ের’ মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। শুক্রবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ আশ্বাস দেন তিনি। নানক বলেন, “প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা কবে কীভাবে কার্যকর হবে, তা বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত ...

রোহিঙ্গাদের দেখতে আজ আসছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট সরেজমিনে দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের একটি প্রতিনিধি দল আজ শনিবার বাংলাদেশ সফরে আসছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলটি একটি বিশেষ ফ্লাইটে সরাসরি কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজারে প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ দলে রয়েছেন জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি। এ ছাড়া এই দলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ফ্রান্সের প্রতিনিধিও রয়েছেন। থাকছেন নেদারল্যান্ডস, কুয়েত, বলিভিয়া, ...

ঝড়ে ট্রলারডুবি: বুড়িগঙ্গায় আরো ২ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ২ ব্যক্তি হলেন- পটুয়াখালী জেলার পাটুয়া গ্রামের আদেল পেয়াদার ছেলে ট্রলার চালক ইউনুছ এবং নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়িয়া গ্রামের কোমর উদ্দিনের ছেলে সাবলুর রহমান। শুক্রবার রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। গত বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ...

নতুন অধিনায়কে দিল্লির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: গৌতম গম্ভীরের বদলে নেতৃত্ব দেয়া দিল্লির নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ারের নৈপুণ্যে স্মরণীয় জয় পেয়েছে দিল্লি ডেয়াডেভিলস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২১৯ রান সংগ্রহের পর এ জয়টা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু মাঝপথে আন্দ্রে রাসেলের টর্নেডো ব্যাটিংয়ে এক পর্যায়ে দিল্লি শিবিরে আতংক দেখা দেয়া। রাসেল ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তার ৩০ বলে খেলা ইনিংসটি ছিল চারটি ছক্কা ...

রংপুরে নদীতে মিলল যুদ্ধে ব্যবহ্রত ট্যাংক

মোঃ গোলাম আযম সরকার, রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদীতে যুদ্ধে ব্যবহ্রত একটা ট্যাংক এর অস্তিত্ব মিলেছে । উপজলার টুকুরিয়া ইউনিয়নর দুধিয়াবাড়ী মৌজায় করতোয়া নদীতে এ ট্যাংকটির অস্তিত্ব মিলে । আর এ ট্যাংকটি দেখার জন্য প্রতিদিনই সেখানে অনেক মানুষের ভীড় জমছে । পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটর ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল,ও টুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ সহ ...

নানকের সঙ্গে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠকে বসেছেন কোটা সংস্কার আন্দোলনের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। শুক্রবার রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) এ বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে পাঁচ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। ...