১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

সদ্য সংবাদ

১৬ দিনেও মেলেনি তরুণীর খণ্ডিত লাশের পরিচয়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রলিব্যাগে তরুণীর খণ্ডিত লাশের পরিচয় মেলেনি ১৬ দিনেও। এমনকি এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ নিয়েও আসেনি। ফলে কুলেস এ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি শূূন্য। পুলিশ বলছে, তদন্ত চলছে। রহস্য উদঘাটনে সময়ের প্রয়োজন। গত ১১ এপ্রিল বুধবার সকালে যাত্রাবাড়ী থানার অদূরে মেয়র হানিফ ফ্লাইওভারের ...

অল্পের জন্য রক্ষা পেলো রাহুল গান্ধীর বিমান

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আজ শুক্রবার তাকে বহনকারী বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষ পেয়ে নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুগলি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বিমানটি বাঁ দিকে ঝুঁকে গিয়ে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট নিচে নেমে আসে। অটোপাইলট ...

রমজানেও শান্তিপূর্ণ কর্মসূচি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ আরো কিছু কর্মসূচি দেবে বিএনপি। রমজান মাসেও শান্তিপূর্ণ সমাবেশ, বিশেষ দোয়াসহ মানববন্ধন কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া রমজানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেও ইফতার মাহফিল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে এতিম ও ওলামা মাশায়েখ, রাজনৈতিক দল ও কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি থাকবে। ...

ভারতে ৮ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮জন মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার ছত্তিশগড় রাজ্যের এ ঘটনায় নিহতদের মধ্যে ৬জন নারী বলে জানা গেছে। রাজ্যের তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমান্ত লাগোয়া বীজাপুর জেলার ইলমিদি থানার অধীনে একটি জঙ্গলের মধ্যে এ সংঘর্ষ হয়। ছত্তিশগড় নকশাল দমন শাখার বিশেষ মহাপরিচালক (ডিজি) ডি এম অবস্থি জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছত্তিশগড় পুলিশ, মাওবাদী বিরোধী বিশেষ গ্রেহাউন্ড ইউনিট ...

ইতালিতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক : ইতালির বাণিজ্যিক নগরী মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুল হক স্বপন নামে (২৩) এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৩৫ মিনিটে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত স্বপনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে বলে জানা গেছে। এ ঘটনায় মরক্কোর ২ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজ সেরে সিনিসেল্লো বালসামো ...

আমেরিকাকে ঠেকাতে ঐক্যমতে ইরান, রাশিয়া ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: অন্যান্য আঞ্চলিক দেশকে সঙ্গে নিয়ে একটি যৌথ নিরাপত্তা সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান, রাশিয়া ও পাকিস্তান। রাশিয়ার সোচি শহরে তিন দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবদের এক বৈঠক শেষে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাতরোশেভ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ...

অস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণ করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণের সুযোগ গ্রহণের জন্য সেদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পরমাত্তা সাউথ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া একটি প্রিয় গন্তব্যস্থল। প্রায় ২০০ শিক্ষার্থী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ...

নিবন্ধন বাতিল হচ্ছে আরও ৮টি দলের

নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলের মধ্যে আরো ৮টি দল বাদ পড়েছে। নিবন্ধনের শর্তপূরণে ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে ব্যর্থ হওয়ায় দলগুলোর আবেদন বাতিল করা হয়েছে। নিবন্ধন বাছাই কমিটির সদস্য নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা এ তথ্য নিশ্চিত করেছেন। রৌশন আরা জানান, প্রাথমিক বাছাইয়ে ঝরেপড়ে ১৯টি দলের আবেদন। বাকি ৫৬টিকে ২২ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কিছু তথ্য ...

নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের অনানুষ্ঠানিক বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের অনানুষ্ঠানিক সফরের প্রথম দিন গতকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীনের হুবেই প্রদেশের উহান শহরে দুই নেতার এই বৈঠককে তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বৈঠকে একে অন্যের উদ্বেগের কথা তুলে ধরার ইঙ্গিত দেয়া হলেও কৌশলগত অবিশ্বাস এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতার বিষয়ে দুই ...

গাজীপুরে আগুনে ৫০ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় প্রথমে একটি বাসা বাড়িতে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তেই আগুন পাশের আজহার মিয়া, জিয়া উদ্দিন, মো. ...