১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৮

সদ্য সংবাদ

নর্থ বেঙ্গল সুগার মিলস্ এ গণহত্যা দিবস পালন

আল অমিন, নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এ গণহত্যা দিবস উপলক্ষে মিলস্ কর্তৃপক্ষের আয়োজনে শহীদদের স্মৃতির স্বরণে ফুলের পুস্প স্তবক অর্পন , আলোচনা সভা ও মিলাদ মাহাফিলসহ নানা কর্মসূচী মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। শনিবার (৫এপ্রিল) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর শহীদ সাগর চত্বরে প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর ...

কাশ্মীরে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাকামীদের মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে উপত্যকার তাবেলা ছত্তাবল এলাকায় এ সংঘর্ষ হয়। সেনা সূত্রে খবর, ভোর সাড়ে চারটা নাগাদ ছত্তাবলের গরিমহাল্লা এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের কথা জানার পরই সেখানে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ। গোটা এলাকা ...

সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ: আটক ৩

নিজস্ব প্রতিবেদক : সাভারে এক নারী পোশাক শ্রমিক কারখানা থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের উলাইলের ময়লারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ওই নারী পোশাক শ্রমিক উলাইলে আনলিমা টেক্সটাইল কারখানায় কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে ৭-৮ জন যুবক তাকে আরিচা মহাসড়ক থেকে অপহরণ করে ...

চীনে ভ্যান উল্টে ৮জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণের স্বায়ত্বশাসিত গুয়াংঝি ঝুয়াং অঞ্চলে একটি মিনিভ্যান উল্টে নদীতে পড়ে যাওয়ায় আটজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। খবর সিনহুয়ার। কাউন্টি সরকার জানায়, বৃহস্পতিবার রাতে কাংউ কাউন্টির শান্তোউ শহরতলীর একটি নদীতে ভ্যানটি পড়ে গেলে তারা প্রাণ হারান। এতে নয়জন যাত্রী ছিলেন। নয়জনের সকলেই ছিলেন স্থানীয় সিনিয়র নাগরিক। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকর্মীরা অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। দৈনিক দেশজনতা/ ...

ফেনীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি : ফেনীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফুলাগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী হাছিনা আক্তার ও তাদের মেয়ে উম্মে হাফসা। ফেনী মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে শহরের শাহীন একাডেমি ...

‘ছেঁড়া জামা’ পরে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: চমকপ্রদ অভিনয় থেকে শুরু করে ব্যক্তিজীবনের বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে খবরের শিরোনাম হয়েছেন বলিউডের জনপ্রিয় ও ক্ষমতাধর নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এবারো হয়নি তার ব্যতিক্রম। এবার পোশাক নিয়ে ফের অনলাইনে সমালোচনার মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার আলোচনার বিষয় তার ‘ছেঁড়া জামা’। প্রিয়াঙ্কার ছেঁড়া জামা নিয়ে চলছে নিন্দুকদের করা সমালোচনা।ওই ছবি যখন নায়িকার সোশ্যাল মিডিয়ায় আসে, তখন একের পর এক ...

ঐতিহাসিক টেস্টে অভিজ্ঞতানির্ভর দল আইরিশদের

স্পোর্টস ডেস্ক: টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথমবারের মতো সাদা পোশাকে খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। মালাহাইড ক্রিকেট ক্লাবে ১১ মে থেকে শুরু ঐতিহাসিক টেস্টে তাদের প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি পাকিস্তান। এই টেস্টকে সামনে রেখে অভিজ্ঞতানির্ভর দল সাজিয়েছে আইরিশরা, যে দলটিকে নেতৃত্ব দেবেন দীর্ঘদিনের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। নিজেদের ইতিহাসের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। যাতে আছেন ও’ব্রায়ান ভ্রাতৃদ্বয়, অ্যান্ডি বালবিরিনি, ...

৭২ ঘণ্টা হরতালের ডাক ‘পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ’ এর

খাগড়াছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বেতছড়িতে দুর্বৃত্তের হামলায় নিহতদের মধ্যে মাইক্রো চালক মো. সজিব হাওলাদার হত্যা এবং অপহৃত মাটিরাঙ্গার তিন বাঙ্গালীর মুক্তির দাবিতে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এর মধ্যে তিন বাঙ্গালীকে মুক্তি দেওয়া না হলে পরবর্তীতে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে শনিবার সজিব হাওলাদার হত্যার প্রতিবাদে শহরে ...

মতিঝিলে এনসিসি ব্যাংক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান শাখায় মহিবুল (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ব্যাংকের তৃতীয় একটি পক্ষের মাধ্যমে ওয়াটার পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন। মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, মতিঝিলের এনসিসি ব্যাংকের বেজমেন্ট-৩ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সকালের কোনো এক সময় তিনি আত্মহত্যা ...

আসিফার আইনজীবীর পাশে এমা ওয়াটসন

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরের কাঠুয়ায় আট বছর বয়সী শিশু আসিফা বানুকে গণধর্ষণের পর হত্যার ঘটনা ভারতসহ গোটা বিশ্বে আলোড়ন তুলেছে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন বিশ্বখ্যাত তারকা ব্যক্তিরা। আসিফা বানুর পরিবারের হয়ে মামলা লড়ছেন আইনজীবী দীপিকা সিংহ রাজাওয়াত। আলোচিত এ মামলা লড়ার কারণে তাকেও ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন দীপিকা। এরপরই তার পাশে দাঁড়ায় ...