২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩৩

মতিঝিলে এনসিসি ব্যাংক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান শাখায় মহিবুল (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ব্যাংকের তৃতীয় একটি পক্ষের মাধ্যমে ওয়াটার পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন।

মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, মতিঝিলের এনসিসি ব্যাংকের বেজমেন্ট-৩ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সকালের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মহিবুলের ডিউটি ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ৫, ২০১৮ ৩:১২ অপরাহ্ণ