১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৮

সদ্য সংবাদ

এএসসি ফলাফল: দিনাজপুর বোর্ডে শীর্ষে রংপুর

গোলাম আযম, রংপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের এসএসসি পরীক্ষার রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে শীর্ষে রয়েছে রংপুর জেলা। ২০১৮ সালের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৬১৯টি বিদ্যালয়ের ১ লাখ ৮৬ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হন ১লাখ ৪৪ হাজার ৮৭৬জন। রংপুর বিভাগের ...

ঝালকাঠিতে বিএনপির গণ-সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে গণ-সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদলের যুগ্ম ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি আয়োজিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই বলেন, দেশের মানুষ এখন তাদের অধিকার থেকে বঞ্চিত। সারাদেশে এখন পুলিশী ...

স্কয়ার ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট ইনচার্জ, ডিস্ট্রিবিউশন পদে এই নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা : এমবিএ অথবা এমএসসিতে পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নতুনরাও আবেদন করতে পারবেন। বেতন ও স্থান : ঢাকার বাইরে এই নিয়োগ দেওয়া হতে পারে এবং বেতন ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা। আবেদন ...

গরীব রণবীরের বিদেশ ভ্রমণ!

বিনোদন ডেস্ক: ছোটবেলায় রণবীর সিং নাকি গরীব ছিলেন! তাও আবার যেই-সেই গরীব না, তাঁরা শুধু সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আর যুক্তরাষ্ট্রেই ঘুরতে যেতেন! বললেন, ‘আমাদের পরিবার আর্থিক দিক দিয়ে ততটা সচ্ছল ছিল না। তাই আমরা শুধু সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া আর যুক্তরাষ্ট্রেই ঘুরতে গেছি। যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি গিয়েছি, কারণ সেখানে আমাদের অনেক আত্মীয় আছেন। আর ডিসেম্বরে গোয়া গিয়েছি।’ ‘কনডে ন্যাস্ট ট্রাভেলার’ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ...

বিমানের অভ্যন্তরীণ রুটে ভাড়া নির্ধারণে নীতিমালা নয় কেন: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ ও আনুষাঙ্গিক চার্জের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অভ্যন্তরীণ রুটে ভাড়া নির্ধারণের নীতিমালা প্রণয়ন না করার ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেওয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও ...

খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ দিন ধার্য রয়েছে। জামিন বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেয়া হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া বেগম খালেদা ...

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ ১০ মে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কয়েক দফা তারিখ পরিবর্তনের পর ১০ মে মহাকাশে যাচ্ছে বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। ওই দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বিকেল চারটায় এটি উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশ সময় অনুযায়ী স্যাটেলাইটটি উৎক্ষেপণের সময় ১১ মে দিবাগত রাত তিনটা। স্যাটেলাইট উৎক্ষেপণকারী মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্সের বরাতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ...

বিয়ে মানেই ক্যারিয়ার শেষ নয়: আলিয়া

বিনোদন ডেস্ক: অনেকেই মনে করেন বিয়ের পর অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ হয়ে যায়। কিন্তু এমনটা মনে করেন না বলিউড তারকা আলিয়া ভাট। তার ভাষ্য, বলিউডের অনেক তারকা বিয়ের পরও অভিনয় চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে আলিয়া বলেন, আমি ভীষণ খুশি আর এক্সাইটেড ফর সোনম কাপুর। কারিনা কাপুর, সোনম— এরা ক্যারিয়ারের যে পর্যায়ে এসে বিয়ে করলেন, তাতে সবার সামনে নতুন ...

কোটা সংস্কার: প্রজ্ঞাপন জারির বিষয়ে সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ‘। আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা অনুযায়ী আজ সোমবার কোটার বিষয়ে প্রজ্ঞাপন জারির শেষ দিন। এর আগে রোববার কোট সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোটা সংস্কারে প্রজ্ঞাপন জারির ...