১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

সদ্য সংবাদ

কোচ নিয়োগ নিয়ে আমরা হতাশ : বিসিবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রধান কোচ নেই ছয় মাসেরও বেশি সময়। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে চন্ডিকা হাথুরুসিংহে সরে দাঁড়ানোর পর থেকে প্রধান কোচ শূন্য মাশরাফি মুর্তজারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান অনেকবারই বলেছেন, এক মাসের মধ্যে নতুন কোচ পাওয়া যাবে। কিন্তু এ মুহূর্তে বাস্তবতা একেবারেই ভিন্ন। কোচই পাচ্ছে না বিসিবি। এমনকি কোচ হওয়ার জন্য কেউ আশ্বাসও ...

কুমিল্লায় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ৪০ হাজার পিস ইয়াবা ও ১০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফকারকৃতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই এলাকার নাছির উদ্দিন, ভোলার ফুলপাইজা এলাকার আলাউদ্দিন মিয়া ও ফিরোজপুরের মটবাড়িয়া এলাকার বাবু। পুলিশ জানায়, সকালে মহাসড়কের কালাকচুয়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিডিএম পরিবহনের ...

ই-সার্ভিস রোড ম্যাপ বাস্তবায়নে কাজ করছে বিমান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহাম্মদ ইনামুল বারী বলেছেন, বর্তমান সরকারের ই-সার্ভিস রোড ম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে বিমান। সোমবার প্রধান কার্যালয় বলাকায় যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে প্রচলিত ট্রাভেল এজেন্ট ও অন-লাইন টিকিটিং এবং মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বিক্রয় সেবা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের ই-সার্ভিস ...

ইস্কাটনে জোড়া খুন : রায় হলো না আজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির রায় হচ্ছে না আজ।মঙ্গলবার মামলাটি রায়ের জন্য ধার্য ছিল। কিন্তু ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন মামলাটিতে অধিকতর যুক্তিতর্ক শুনানির প্রয়োজন বোধ করছেন। এজন্য বিচারক স্বপ্রণোদিত হয়ে মামলার বিষয়ে অধিকতর যুক্ততর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য করবেন। তবে এখন ...

মগবাজার ও এফডিসি রেল ক্রসিংয়ে ‘রংপুর এক্সপ্রেস’ বিকল

নিজস্ব প্রতিবেদক: ইঞ্জিনে ত্রুটির কারণে রাজধানীর মগবাজার রেলগেট ও কাওরান বাজার সংলগ্ন এফডিসি রেল ক্রসিংয়ে রংপুরগামী রংপুর এক্সপ্রেস বিকল হয়ে পড়ে। মঙ্গলবার (৮ মে) সকাল ১১টায় দিকে এ ঘটনা ঘটে। এর ২০ মিনিট পর ত্রুটি সেরে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। কাওরান বাজার এফডিসি এলাকায় রেলওয়ের গেটকিপার শাহ আলী বলেন, ‘রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় ছাড়ার কথা থাকলেও একঘণ্টার মতো দেরি ...

খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা আবেদনের ওপর শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকাল থেকে জামিনের পক্ষে বেগম খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং জামিনের ...

রোজার আগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আড়তে অভিযান

নিজস্ব প্রতিবেদক: রোজার আগেই বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে এবার রাজধানীর পেঁয়াজের পাইকারি বাজার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার পুরান ঢাকার শ্যামবাজরে পেঁয়াজের আড়তে অভিযান চালানো হয়। অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এখন থেকে পাইকারি বাজারে পেঁয়াজ কত টাকা দরে ...

কোটার প্রজ্ঞাপন দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা প্রজ্ঞাপন আকারে বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে সংগঠনের নেতারা কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ১১টায় সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে একযোগে মানববন্ধন পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ...

রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে নির্দেশে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুই বাসের চাপায় হাত হারানো রাজীব হাসান চিকিৎসাধীন মারা গেছেন বলে সোমবার আদালতকে অবহিত করেন সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার ...

মিটফোর্ডে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করেছে র‌্যাব। সোমবার রাতের অভিযানে ভেজাল ওষুধ বিক্রি ও মজুদ রাখার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে দুই বছরের জেল ও আট লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সাতটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা ...